রোগীর তথ্য গোপনের প্রবণতা ঝুঁকিতে ফেলছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের

রোগীর তথ্য গোপনের প্রবণতা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম বিভাগ) ডা. হাসান শাহরিয়ার কবির।
৪ এপ্রিল ২০২০, ০১:১৮ অপরাহ্ন

আইনজীবীদের জন্য ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়ে আবেদন

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের আদালত বন্ধ থাকায় আইনজীবীদের জন্য ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
৪ এপ্রিল ২০২০, ০১:১৩ অপরাহ্ন

ঢাকা মেডিকেলের নার্সের করোনা অভিজ্ঞতা: ‘এই যন্ত্রণার কথা বলে বোঝানো সম্ভব না’

‘একটু শ্বাস নেওয়ার জন্য কি ভীষণ যন্ত্রণা সইতে হয় এটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না।.... এই কষ্টের কথা বলে বোঝানো সম্ভব না। আমার মনে হচ্ছে, আমি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছি।’
৪ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন

রেকর্ড পরিমাণ আমদানি, তবুও বাড়ছে গমের দাম

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রেকর্ড পরিমাণ ৫৫ লাখ ১২ হাজার টন গম আমদানির পরেও করোনার অজুহাতে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে গম ও গমের তৈরি আটা, ময়দার দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
৪ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন

অভুক্ত কুকুরের পাশে মানবিক যুবক

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে চলছে সাধারণ ছুটি। সরকারি নির্দেশনা মেনে গৃহবন্দি মানুষ। এদিকে, খাবার না পেয়ে কয়েক দিন যাবত প্রায় অভুক্ত রাস্তার কুকুরগুলো।
৪ এপ্রিল ২০২০, ১২:০৩ অপরাহ্ন

করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় বাড়ি-দোকান লকডাউন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাতটি বাড়ি, আটটি দোকান ও একটি প্যাথলজি সেন্টার লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এগুলো লকডাউন করা হয়।
৪ এপ্রিল ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

চাঁদপুরের মতলব উত্তরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকার তিনটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
৪ এপ্রিল ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: এখন সময় রিভিশনের

করোনাভাইরাস নিয়ে দেশে উদ্বেগের পরিমাণ বেড়ে যাওয়ায় সরকার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। শিক্ষা কর্মকর্তারা এই সিদ্ধান্তকে পরীক্ষার্থীদের জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন।
৪ এপ্রিল ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

পদ্মায় ভেসে উঠলো যুবকের মরদেহ, নিখোঁজ আরও ১

চাঁদপুর-শরীয়তপুর সীমানায় পদ্মা নদীতে নিখোঁজ আল আমিন দেওয়ান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
৪ এপ্রিল ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

করোনার ঝুঁকি উপেক্ষা করে ঢাকামুখী মানুষ

করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি উপেক্ষা করে রাজধানীমুখী হচ্ছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষ, বিশেষত পোশাক কারখানার শ্রমিকরা ট্রাকে ঢাকায় ফিরতে শুরু করেছে।
৪ এপ্রিল ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন

সাগরলতা ও লাল কাঁকড়া সংরক্ষণ করবে সরকার

মানুষের পদচারণা বন্ধ হওয়ার সুযোগে প্রায় দুই দশক পর ফিরে আসা ‘সাগরলতা’ যার ইংরেজি নাম ‘মর্নিং বিচ গ্লোরি’ ও ‘লাল কাঁকড়া’ সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে সরকার। সৈকতের বাস্তুতন্ত্রের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে রক্ষা করতে পাইলট প্রকল্প হাতে নিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন।
৪ এপ্রিল ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
৪ এপ্রিল ২০২০, ১০:২২ পূর্বাহ্ন

মাটি কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটি কাটা নিয়ে শ্রমিকদের দুই দলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচ জন। আজ শনিবার দুপুরে মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
৪ এপ্রিল ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভিড়

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্বের ওপর জোর দেওয়া হলেও পাটুরিয়া ফেরিঘাটে উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ শনিবার ফেরিঘাটে গিয়ে দেখা যায়, শত শত মানুষ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের অধিকাংশই পোশাক কারখানায় কাজ করেন।
৪ এপ্রিল ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন

হাটে জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না জনসমাগম

করোনাভাইরাস মোকাবিলায় ১১ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ করা হয়েছে জরুরি সেবা ছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময়ে সবাইকে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লালমনিরহাট শহরে এ নির্দেশনা মানা হলেও গ্রামগুলোতে মানা হচ্ছে না।
৪ এপ্রিল ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন

বাগেরহাটে ১৮ বস্তা সরকারি চালসহ গ্রেপ্তার ১

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সরকারি চাল রাখায় লিটন মুন্সী নামে এক দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাফালবাড়ি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন তাকে আটক করার আদেশ দেন।
৪ এপ্রিল ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

গণপরিবহনের নিষেধাজ্ঞা বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত

করোনা পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে গণপরিবহনে নিষেধাজ্ঞা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আগে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহনে নিষেধাজ্ঞা ছিল।
৪ এপ্রিল ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ মিলিয়ন ডলার

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংক অগ্রাধিকার ভিত্তিতে ১০০ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। এই অর্থ সারা দেশে কোভিড-১৯ শনাক্ত ও চিকিৎসার জন্য নির্বাচিত স্বাস্থ্যকেন্দ্র ও পরীক্ষাগারগুলো উন্নত করার পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।
৪ এপ্রিল ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

করোনা ঝুঁকি নিয়েই শিল্পাঞ্চলে ফিরছেন শ্রমিকরা

করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি উপেক্ষা করেই শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহন না থাকায় ট্রাক ও পিকআপ ভ্যানে দলে দলে মানুষ ঢাকায় আসছেন। তাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
৪ এপ্রিল ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

করোনা সংকটে বিএনপির আর্থিক প্রস্তাবনা

করোনাভাইরাস জনিত বৈশ্বিক মহামারির কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাবনার ঘোষণা দিয়েছে বিএনপি।
৪ এপ্রিল ২০২০, ০৭:৩০ পূর্বাহ্ন