সোহরাওয়ার্দীর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন সন্দেহভাজন করোনা রোগী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন।
১ এপ্রিল ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন
ইতালির ছোট্ট এক শহরে যেভাবে ভালো আছেন ১৮০০ বাংলাদেশি!
আর্জিগনানো (Arzignano) ইতালির ভিচেঞ্জা প্রদেশের একটি ছোট্ট শহর। শহরটি সাধারণত ভিচেঞ্জার একটি শিল্পনগরী। চামড়া শিল্পের জন্য সারা বিশ্বে শহরটির বেশ কদর আছে। ভিচেঞ্জা থেকে শহরটি দূরুত্ব মাত্র ২৩ কিলোমিটার। খুবই সাজানো-গোছানো এই ছোট শহরের জনসংখ্যা ১৭ হাজারের কিছু বেশি। এখনকার তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
১ এপ্রিল ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন
ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান এবার হচ্ছে না
বাংলা নববর্ষ উদযাপনে রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এবার হচ্ছে না। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এবারের বর্ষবরণ আয়োজন বাতিলের কথা জানিয়েছে ছায়ানট।
৩১ মার্চ ২০২০, ০৪:১৩ অপরাহ্ন
নিজের সুরক্ষা নিজেকে দিতে হবে, কেউ দিয়ে দেবে না: প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের থেকে নিজের সুরক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রত্যেককে সব নির্দেশনাগুলো মেনে চলতে হবে। যাতে করে কোনোমতে মানুষ সংক্রামিত না হয়। নিজের সুরক্ষা নিজেকে দিতে হবে। কেউ দিয়ে দেবে না। নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে।’
৩১ মার্চ ২০২০, ০৪:১৩ অপরাহ্ন
করোনা ভ্যাকসিনের পরীক্ষা সেপ্টেম্বরে: জে অ্যান্ড জে
আগামী সেপ্টেম্বর মাস নাগাদ মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা চালাতে চায় মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)।
৩১ মার্চ ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন
গ্রামে মানছে না করোনা সতর্কতা
চাঁদপুরে করোনাভাইরাস মোকাবিলায় শহরের বাসিন্দারা সতর্ক থাকলেও, গ্রামে তা দেখা যাচ্ছে না।
৩১ মার্চ ২০২০, ০৩:০১ অপরাহ্ন
হোম কোয়ারেন্টিনের প্রতি ঘণ্টার সেলফি তুলে পাঠানোর নির্দেশ কর্নাটকে
ভারতের কর্ণাটকে হোম কোয়ারেন্টিনে থাকাদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠানোর নির্দেশ দিয়েছে কর্ণাটক প্রশাসন।
৩১ মার্চ ২০২০, ০২:৪২ অপরাহ্ন
এশিয়ার ২.৪ কোটি মানুষের দারিদ্র্য মুক্তির বাধা করোনাভাইরাস
করোনাভাইরাসের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার প্রায় দুই কোটি ৪০ লাখ মানুষের দারিদ্রমুক্তির স্বপ্ন ভেঙ্গে যেতে পারে। এই ভাইরাস সংক্রমণের অর্থনৈতিক প্রভাব নিয়ে এক সতর্কতায় একথা জানিয়েছে বিশ্বব্যাংক।
৩১ মার্চ ২০২০, ০২:৩৩ অপরাহ্ন
পাঁচটি ভেন্টিলেটর পাচ্ছে চট্টগ্রামের হাসপাতাল
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তদের চিকিত্সার জন্য নির্ধারিত তিনটি হাসপাতালের মধ্যে সরকার কেবল একটিতে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, তাও মাত্র পাঁচটি ভেন্টিলেটর দিয়ে।
৩১ মার্চ ২০২০, ০১:২০ অপরাহ্ন
করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে হাসপাতাল করছে নাভানা গ্রুপ
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামের ফৌজদারহাটে ১০০ শয্যার আইসোলেশনসহ ফিল্ড হাসপাতাল করছে শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপ।
৩১ মার্চ ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
স্টেশন থেকে অসুস্থ নারীকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
পঞ্চগড় রেল স্টেশন থেকে অসুস্থ এক নারীকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। জ্বর, সর্দি, কাশিতে ভোগা ওই নারীকে দেখে স্থানীয়রা প্রথমে থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
৩১ মার্চ ২০২০, ১২:২৯ অপরাহ্ন
সিলেটে ৬৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে সিটি করপোরেশনের উদ্যোগ
সিলেট নগরীর ৬৬ হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন।সরকারি সাহায্য, নিজস্ব অর্থায়ন ও স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে।
৩১ মার্চ ২০২০, ১২:১৮ অপরাহ্ন
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
৩১ মার্চ ২০২০, ১২:১১ অপরাহ্ন
টাঙ্গাইলে জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু, করোনা সন্দেহে বাড়ি লকডাউন
টাঙ্গাইলের মধুপুরে জ্বরে আক্রান্ত হয়ে এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নে মারা যান হবিবুর রহমান (৩৫)।
৩১ মার্চ ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
কোলাহলশূন্য সৈকতে ফিরছে ‘সাগরলতা’
সারি সারি সাগরলতা কক্সবাজারের সৈকতের বুকজুড়ে ছড়িয়ে গেছে। বেলাভূমির কোথাও ফুটেছে সাগরলতার ফুল, কোথাও বালিয়াড়ির গহীনে ছড়িয়ে যাচ্ছে এর শেকড়। অথচ সপ্তাহ দুয়েক আগেও কেউ এমন দৃশ্য কল্পনা করতে পারেনি।
৩১ মার্চ ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
করোনাভাইরাস: দিল্লিতে তাবলিগের জমায়েতে যোগ দেওয়া ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৪
ভারতে দিল্লির একটি মসজিদে তাবলিগের জমায়েত থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ওই জমায়েতে অংশ নেওয়া ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন সাত জন। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দিল্লি সরকার।
৩১ মার্চ ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন
জ্বর আসায় গৃহকর্মীকে বাবার বাড়িতে, চা শ্রমিকের পরিবার কোয়ারেন্টিনে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক চা শ্রমিক পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
৩১ মার্চ ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৫৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।
৩১ মার্চ ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
ত্রাণ বিতরণ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত
যশোরের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর জামাল গাজী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাগেরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩১ মার্চ ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
মানুষকে সচেতন করা গেছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: প্রধানমন্ত্রী
মানুষকে সচেতন করা গেছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী একথা বলেন।
৩১ মার্চ ২০২০, ১০:০২ পূর্বাহ্ন