আগের মতোই জমজমাট ২৫০টি হাট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জনসমাগম এড়িয়ে চলতে বলা হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়ে যাচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এগুলোর তোয়াক্কা না করে লালমনিরহাট ও কুড়িগ্রামের নিয়মিত বসছে ২৫০টি হাট। তাতে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও থাকছে চোখে পড়ার মতো।
৩১ মার্চ ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

দেশে আরও ২ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে আরও ছয় জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২৫ জন। এ ছাড়া, এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ জন।
৩১ মার্চ ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন

করোনা আইসোলেশন সেন্টারে হৃদরোগে কিশোরীর মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
৩১ মার্চ ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন

বরইছড়া গ্রামের একটি পরিবার কোয়ায়েন্টিনেই থাকবে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বরইছড়া গ্রামকে লকডাউন রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসিমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
৩১ মার্চ ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

আশকোনা কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়া পাচ্ছেন ৩ বিদেশফেরত

সুইডেনফেরত তিন জন বাংলাদেশি আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরও তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।
৩১ মার্চ ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

করোনায় গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৭, মিশিগানে ১ বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৭ ও মিশিগানে এবং বাংলাদেশির মৃত্যু হয়েছে।
৩১ মার্চ ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের আহ্বান ফখরুলের

করোনা মোকাবিলায় জাতীয় কমিটি গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে তার উত্তরার বাসায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
৩১ মার্চ ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

ছুটি না পেয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে হবিগঞ্জের ২৪ হাজার চা শ্রমিক

হবিগঞ্জের ২৪ হাজার চা শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে লস্করপুর ভ্যালির মোট ২৩টি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচির ঘোষণা দেন। গতকাল সিলেট ভ্যালির চা বাগানের শ্রমিকরা কর্মবিরতে যান।
৩১ মার্চ ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনার সাঁথিয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ সরোয়ার ওরফে সরো ওরফে শাহীন আলম ওরফে আশিক (৩৬) নামে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৩১ মার্চ ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

৬ সিটি করপোরেশন এলাকায় চালু হচ্ছে বিশেষ ওএমএস

হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য ছয়টি সিটি করপোরেশন এলাকায় বিশেষ ওএমএস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
৩১ মার্চ ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: ব্যায়াম করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক

জিম বন্ধ, ঘরের বাইরে গিয়ে কোনো ধরনের ব্যায়াম করা নিষিদ্ধ। সারা দেশ যখন করোনাভাইরাস মোকাবিলায় সেল্ফ আইসোলেশনে, তখন বড় পরিবর্তন আসতে পারে মানুষের দৈনন্দিন ব্যায়ামের রুটিনে।
৩১ মার্চ ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন

সুস্থ হয়ে ওঠারা যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য হন: আইইডিসিআর

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা যেন সামাজিকভাবে গ্রহণযোগ্য হন, তাদেরকে যেন সামাজিকভাবে হেয় করা না হয় সে বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
৩১ মার্চ ২০২০, ০৬:০৭ পূর্বাহ্ন

সবার পিপিইর প্রয়োজন নাই: প্রধানমন্ত্রী

‘দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে আতঙ্কিত হয়ে যার যা পরার দরকার নাই সেও তা পরছে। সবার পিপিইর প্রয়োজন নাই। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’
৩১ মার্চ ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ‘বনদস্যু’ আটক

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খালের পাশে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল রওশুনুল ফিরোজ বলেন, র‌্যাব সদস্যরা এখনো ওই এলাকায় অভিযান চালাচ্ছেন।
৩১ মার্চ ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন

করোনায় ক্ষতিগ্রস্ত সংবাদমাধ্যমকে ১০০ মিলিয়ন ডলার দেবে ফেসবুক

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত সংবাদ সংস্থাগুলোকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
৩১ মার্চ ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন

একই বাড়িতে বাবা, মা ও সন্তানের মরদেহ

গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানায়।
৩১ মার্চ ২০২০, ০৫:১০ পূর্বাহ্ন

বিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বন্দুকযুদ্ধে ফেরদৌস আলী (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার মিরপুর এলাকার মির্জাপুর মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
৩১ মার্চ ২০২০, ০৪:২৬ পূর্বাহ্ন

ছুটির মেয়াদ আরও বাড়বে: প্রধানমন্ত্রী

দেশে চলমান ছুটি সীমিত আকারে বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩১ মার্চ ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন

পুলিশের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

পুলিশের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে পুলিশ সদর দপ্তর থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
৩০ মার্চ ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন

নিউইয়র্কে করোনায় ২৪ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ২৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন ফটো সাংবাদিকসহ মারা গেছেন নয় জন।
৩০ মার্চ ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন