ভারতে লকডাউন: আটকাপড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ চলছে

ভারতে ২১ দিনের লকডাউনে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে কাজ চলছে বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস।
৩০ মার্চ ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ফিরছে শতাধিক বাংলাদেশি

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বন্ধের মধ্যেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক বাংলাদেশি ভারত থেকে দেশে ঢুকছে। তবে ভারতে ২১ দিনের লকডাউন চলায় দেশটির নাগরিকদের কেউ যেতে পারছে না।
৩০ মার্চ ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক আজ সোমবার একটি বিশেষ ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
৩০ মার্চ ২০২০, ০২:২৩ অপরাহ্ন

জ্বর-কাশি-শ্বাসকষ্টে নারীর মৃত্যু, স্বামী আইসোলেশনে

​সুনামগঞ্জ শহরে জ্বর-কাশি-শ্বাসকষ্ট নিয়ে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার স্বামীকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।
৩০ মার্চ ২০২০, ০২:২২ অপরাহ্ন

জাদুঘর থেকে ভ্যান গগের চিত্রকর্ম চুরি

নেদারল্যান্ডসের দ্য সিংগার লারেন মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের একটি চিত্রকর্ম চুরি হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনপি।
৩০ মার্চ ২০২০, ০২:০৪ অপরাহ্ন

দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ব্লিচিং পাউডার

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে আসবাবপত্র, ফ্লোর ও গাড়িসহ বিভিন্ন যন্ত্রাংশ জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডারের ব্যবহার বেড়েছে। ফলে গত এক মাসের মধ্যে বাজারে এর পাইকারি দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।
৩০ মার্চ ২০২০, ০১:৫৩ অপরাহ্ন

করোনা আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশেই ভেন্টিলেটর উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী কোম্পানি মেডট্রনিকের সহায়তায় দেশের প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।
৩০ মার্চ ২০২০, ০১:২৩ অপরাহ্ন

ফোন পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

করোনাভাইরাসের কারণে যান চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামে এক অন্তঃসত্ত্বা নারী ও তার মাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা পুলিশ।
৩০ মার্চ ২০২০, ০১:০৫ অপরাহ্ন

পর্যটকহীন কুয়াকাটা সৈকতে লাল কাঁকড়ার মিছিল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে জনসমাগম বন্ধের সঙ্গে ফাঁকা করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলোও। এই অবস্থায় কক্সবাজারে জনশূন্য সৈকতের কাছে যেমন ডলফিনের অবাধ বিচরণ দেখা যাচ্ছে, তেমনি কুয়াকাটা ও গঙ্গামতি পয়েন্টে চলছে লাল কাঁকড়ার নয়নাভিরাম মিছিল।
৩০ মার্চ ২০২০, ১২:৪১ অপরাহ্ন

'অস্ট্রেলিয়া ফেরত ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ, সুস্থ আছেন'

অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরা নিম্ন আদালতের ৩০ বিচারকের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে এবং তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত ১৫ মার্চ তারা দেশে ফেরেন।
৩০ মার্চ ২০২০, ১২:৪১ অপরাহ্ন

দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সীতাহরণ গ্রামে দুই ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
৩০ মার্চ ২০২০, ১২:১৭ অপরাহ্ন

হাত না ধুয়ে যে গ্রামে প্রবেশ নিষেধ

গ্রামের প্রবেশ মুখেই দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। নোটিশে লেখা আছে হাত ধুয়ে গ্রামে প্রবেশ করুন। পাশেই স্থাপন করা হয়েছে একটি বেসিন। তিনটি বোতলে রাখা হয়েছে জীবাণুনাশক ওষুধ ও পানি। হাত ধোয়ার পাশাপাশি শরীরে ও গাড়িতে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা রাখা হয়েছে।
৩০ মার্চ ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

টিভিতে এবার প্রাথমিকের ক্লাস

করোনাভাইরাস সতর্কতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩০ মার্চ ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার বরফ কারখানার একটি ডাস্টবিন থেকে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে।
৩০ মার্চ ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

বগুড়ার মৃত্যু করোনাভাইরাসে নয়: আইইডিসিআর

বগুড়ার শিবগঞ্জে গত শুক্রবার মারা যাওয়া ব্যক্তি, যার করোনাভাইরাসের মতো উপসর্গ ছিল, নমুনা পরীক্ষায় জানা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
৩০ মার্চ ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন

দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণের দৃষ্টান্ত চাঁদপুর পুলিশের

সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা মোকাবিলার অন্যতম একটি উপায়। এই দূরত্বের কারণে বিপাকে পড়েছেন দরিদ্র মানুষেরা। তাদের প্রয়োজন হয় কাজ, নয়তো খাবার।
৩০ মার্চ ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে জনসমাগম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর মধ্যেই কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। দেশের চলমান পরিস্থিতিতে এই ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করতে বলায় তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
৩০ মার্চ ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন

ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে সংঘর্ষ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ও ১ নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলামের গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩০ মার্চ ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে আগামীকাল মঙ্গলবার ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।
৩০ মার্চ ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৪

রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
৩০ মার্চ ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন