যশোরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
যশোরের অভয়নগর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার শুভাপাড়া ইউনিয়নের ইছামতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ মার্চ ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন
‘আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে’
করোনাভাইরাসে বাংলাদেশের অবস্থা জানাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত সংবাদ সম্মেলনে আজ সোমবার যোগ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
৩০ মার্চ ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন
বিএসএমএমইউ-তে হেল্পলাইন চালু, বেতার ভবনে হচ্ছে করোনা ল্যাব
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের সুবিধার্থে ও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে হেল্পলাইন চালু করা হয়েছে। এ ছাড়াও, বাংলাদেশ বেতার ভবনে তৈরি হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব।
৩০ মার্চ ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
করোনায় সুস্থ হলেন ৮০ বছরের একজন, ষাটোর্ধ্ব ২ জন
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চার জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে এক জনের বয়স ৮০ বছর। আরও দুজন আছেন যাদের বয়স ৬০ এর বেশি।
৩০ মার্চ ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: সন্তানদের শেখান স্বাস্থ্যবিধি, নৈতিকতা
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চারা ঘরে। তাদেরকে নৈতিকতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি শেখানো ও লোকগল্প শোনানোর এটাই হতে পারে উপযুক্ত সময়।
৩০ মার্চ ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন
কাজ বন্ধ করে দিলেন সিলেটের ২৩টি বাগানের চা শ্রমিকরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও ছুটি পাননি সিলেটের ১৬৩টি চা বাগানের শ্রমিকরা। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে আজ সোমবার ২৩টি বাগানের শ্রমিকরা কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন।
৩০ মার্চ ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন
বিনা মূল্যে পিপিই দেবে ইউএস-বাংলা
বিশ্বজুড়ে করোনাভীতি ছড়িয়ে পড়েছে। চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের সুরক্ষায় দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর না হওয়া পর্যন্ত বিনা মূল্যে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
৩০ মার্চ ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত সন্দেহে তরুণী আইসোলেশনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক তরুণীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, গতকাল রাতেই ওই তরুণীর বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
৩০ মার্চ ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন
এসএমএস-এর সাড়া কম, গ্রাহকদের প্রশ্ন
সরকারের দিক থেকে স্বাস্থ্য তথ্য চেয়ে গ্রাহকদের কাছে গতকাল রোববার থেকে যে এসএমএস যাচ্ছে তার বিপরীতে তথ্য না দিয়ে বরং গ্রাহকরাদের হাজারো প্রশ্নের একটি– কি জন্যে চাওয়া হচ্ছে এই তথ্য?
৩০ মার্চ ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজিবির সাড়ে ১২ কোটি টাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ মার্চ ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ১ জনের মৃত্যু, নমুনা আইইডিসিআরে
কুষ্টিয়ায় করোনার উপসর্গ নিয়ে ৫১ বছর বয়সী এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩০ মার্চ ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
দেশে আরও একজন করোনায় আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও চার জন। এখন পর্যন্ত মোট ১৯ জন সুস্থ হয়েছেন।
৩০ মার্চ ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন
কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
করোনাভাইরাস সংকটকালে দেশে কর্মহীন মানুষের অগ্রাধিকার তালিকা তৈরি করে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ মার্চ ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন
ওসমানী মেডিকেল কলেজে পিসিআর মেশিন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
৩০ মার্চ ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন
মানিকগঞ্জে মাস্ক বিতরণ করল ছাত্রদল নেতাকর্মীরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন জায়গায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে জেলা শহরের বান্দুটিয়া, শাইলিপাড়া, কান্দাপৌলী, পৌলী বাজার এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি জীবাণুনাশক ওষুধ ছিটান তারা।
৩০ মার্চ ২০২০, ০৫:২১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ১ শ পরিবার হোম কোয়ারেন্টিনে
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নদীপাড়া গ্রামের এক শ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ মার্চ ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
ঢাকা দুই সিটির ৮,০০০ পরিচ্ছন্নতাকর্মী করোনাভাইরাস ঝুঁকিতে
ঢাকার দুই সিটি করপোরেশনের বাসা-বাড়ি থেকে প্রতিদিন ময়লা সংগ্রহকারী প্রায় ৮ হাজার পরিচ্ছন্নতাকর্মী হ্যান্ডগ্লাভস ও মাস্ক ব্যবহার না করায় করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন।
৩০ মার্চ ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন
‘অনেক বড় বড় দেশেও এতোগুলো ভেন্টিলেটর থাকে না’
দেশে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রস্তুতির ব্যাপারে জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিদেশ থেকে এরই মধ্যে আড়াইশ ভেন্টিলেটর মেশিন দেশে এসেছে। এছাড়া আরও সাড়ে তিনশ ভেন্টিলেটর আমদানির প্রক্রিয়ায় রয়েছে। অনেক বড় বড় দেশেও এতোগুলো ভেন্টিলেটর থাকে না।
২৯ মার্চ ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন
জার্মানির হেসেন প্রদেশের অর্থমন্ত্রীর মরদেহ উদ্ধার
জার্মানির হেসেন প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফার (৫৪) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিসবাডেনের একটি রেললাইন থেকে গতকাল শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
২৯ মার্চ ২০২০, ০৪:৪৪ অপরাহ্ন
করোনাভাইরাস: বস্তিবাসীর ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমজীবী মানুষের একটি অংশ শহর ছেড়ে গ্রামে গেছে। কিন্তু, রাজধানীর বস্তিবাসীদের অনেকেরই নিজের বলতে ঘর-বাড়ি নেই। তাই তাদের কোথাও যাওয়ার জায়গাও নেই; কর্মহীন অবস্থায় তারা বস্তিতেই আছেন। ভাইরাসের আতঙ্ক থাকলেও তাদের কাছে করোনা প্রতিরোধের চেয়ে বেশি প্রয়োজন খাবারের নিশ্চয়তা।
২৯ মার্চ ২০২০, ০৪:০৪ অপরাহ্ন