অগ্নিদগ্ধ হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে মাহফুজা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর রাতে উপজেলার দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মার্চ ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন
টাঙ্গাইলে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহত ৫
টাঙ্গাইলের কান্দিলা এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন ১১ জন। আজ শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মার্চ ২০২০, ০৪:১৭ পূর্বাহ্ন
এখন সময় মনের কাছাকাছি থাকার
করোনার এই দিনগুলোতে শারীরিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু, মানসিক দূরত্ব?
২৮ মার্চ ২০২০, ০৪:১২ পূর্বাহ্ন
পুলিশি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ
বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সেই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনানুযায়ী বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
২৭ মার্চ ২০২০, ০৫:৪৭ অপরাহ্ন
বরগুনায় থানা হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু: ওসি প্রত্যাহার
বরগুনার আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার বিকালে তাকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
২৭ মার্চ ২০২০, ০৫:৩০ অপরাহ্ন
বাধার মুখে ইন্টারনেট সেবা, লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের গত দুদিনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত করেছেন বলে অভিযোগ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
২৭ মার্চ ২০২০, ০৫:২৩ অপরাহ্ন
চট্টগ্রামে দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দেবে জেলা প্রশাসন
চট্টগ্রামে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
২৭ মার্চ ২০২০, ০৪:৪৬ অপরাহ্ন
মারা গেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া
বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মারা গেছেন। আজ শুক্রবার রাত ৯টার কিছুক্ষণ আগে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২৭ মার্চ ২০২০, ০৪:২৭ অপরাহ্ন
করমজলে ২১টি ডিম দিয়েছে বিপন্নপ্রায় বাটাগুর বাসকা
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ২১টি ডিম দিয়েছে বিপন্নপ্রায় প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। এ নিয়ে পঞ্চমবারের মতো করমজলে ডিম দিলো বাটাগুর বাসকা।
২৭ মার্চ ২০২০, ০৪:০১ অপরাহ্ন
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে সিসিসি’র ৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পেছনে ফেলা হয় মেডিকেল বর্জ্য। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় তিন হাজার রোগী ও তাদের স্বজনদের ফেলে দেওয়া বর্জ্যও ফেলা হয় এই ময়লার ভাগাড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতা বিভাগ জানায়, নগরীর ৯১টি ক্লিনিক ও ১৮৮টি ল্যাবরেটরি থেকে প্রতিদিন প্রায় ১০ টন বর্জ্য ভাগাড়ে আসে। এ ছাড়া, পুরো নগরীতে প্রতিদিন জমে আড়াই হাজার টন বর্জ্য।
২৭ মার্চ ২০২০, ০৩:১১ অপরাহ্ন
‘মাস্ক নয় খাবার চাই’
রেমা চা-বাগান বন্ধ, করোনার দিনে অনাহারে ১২০০ চা-শ্রমিক পরিবার। গত ৫ মার্চ থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগান বন্ধ। আজ তিন সপ্তাহ ধরে এই বাগানের চা-শ্রমিকের কাজ নেই, মজুরি নেই, খাবার নেই, চিকিৎসা নেই। তারা অনাহারে দিন কাটাচ্ছে। এখন করোনা যেন ‘মরার ওপর খড়ার ঘা’।
২৭ মার্চ ২০২০, ০২:৫৯ অপরাহ্ন
কক্সবাজারে ভারত ফেরত দম্পতি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভারত ফেরত এক দম্পতিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আজ শুক্রবার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ফেরদাউস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের তীর্থস্থান ভ্রমণ করে গতকাল বিকালে তারা কক্সবাজারে আসেন। সতর্কতার অংশ হিসেবে তাদের জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়েছে।
২৭ মার্চ ২০২০, ০২:১৮ অপরাহ্ন
চাঁদপুরে কিশোর আইসোলেশনে, হোম কোয়ারেন্টিনে চিকিৎসকসহ ৩
করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ থাকায় এক কিশোরকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌনে ১২টায় স্থানীয় দুই যুবক ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন।
২৭ মার্চ ২০২০, ০১:৪৬ অপরাহ্ন
বন্ধ হচ্ছে বিমানের লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইটও
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম মোহিবুল হক জানিয়েছেন, আগামী ৩০ মার্চ থেকে লন্ডন ও ম্যানচেস্টারেও আর ফ্লাইট পরিচালনা করা হবে না।
২৭ মার্চ ২০২০, ০১:২৯ অপরাহ্ন
টাঙ্গাইলে দরিদ্রদের জন্য ৫৫ টন চাল ও ৯ লাখ টাকা বরাদ্দ
করোনাভাইরাসে প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে টাঙ্গাইল জেলার দরিদ্রদের জন্য ৫৫ টন চাল ও নয় লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ শুক্রবার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকে ১২টি উপজেলায় চাল ও টাকা বিতরণ করা হবে। ইতোমধ্যে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের কাছে ত্রাণ সমাগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
২৭ মার্চ ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
জনসচেতনতা সৃষ্টিতে টাঙ্গাইল পুলিশের উদ্যোগ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
২৭ মার্চ ২০২০, ১২:২৩ অপরাহ্ন
করোনায় যুবকের মৃত্যু সন্দেহে ৩টি ভবন লকডাউন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জ্বরে আক্রান্ত ছিলেন বলে সতর্কতার অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে ওই যুবকের বাড়িসহ তিনটি ভবন লকডাউন করেছে প্রশাসন।
২৭ মার্চ ২০২০, ১২:০২ অপরাহ্ন
প্রস্তুত সিলেটের এক বেসরকারি মেডিকেল কলেজ
করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি নিয়ে রেখেছে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। চীনের উহান থেকে সারাবিশ্বে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়া শুরু করে, সে সময় থেকেই প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয় সিলেটের চণ্ডিপুল এলাকায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
২৭ মার্চ ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন
৩৬ জন স্টাফসহ সুন্দরবন-১৪ লঞ্চ মাঝনদীতে কোয়ারেন্টিনে
বিনা অনুমতিতে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ায় ৩৬ জন স্টাফসহ (সুপারভাইজার, মাস্টার ও সুকানি) সুন্দরবন-১৪ লঞ্চকে কোয়ারেন্টিন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পটুয়াখালী লঞ্চ টার্মিনাল সংলগ্ন মাঝনদীতে নোঙ্গর করে রাখা লঞ্চটিকে আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন পটুয়াখালীর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ও গোলাম সরওয়ার।
২৭ মার্চ ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
চা-শ্রমিকরাই বন্ধ করে দিলো বাগান
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় অন্য সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও ছুটি পাননি স্বাস্থ্যঝুঁকিতে থাকা ১৬৩ চা-বাগানের শ্রমিকরা। তাই নিজেদের নিরাপত্তার কথা ভেবে নিজেরাই উদ্যোগী হয়ে চা-বাগান বন্ধ করে দিয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সমশেরনগর চা-বাগানের শ্রমিকরা।
২৭ মার্চ ২০২০, ১০:২১ পূর্বাহ্ন