নির্দেশনা না মেনে পিপিই ব্যবহার করছেন প্রশাসনিক কর্মকর্তারা
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে যখন দেশে ডাক্তাররা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সংকটে আছেন, তখন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে পিপিই ব্যবহার করছেন প্রশাসনিক কর্মকর্তারা।
২৬ মার্চ ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন
করোনাভাইরাস নিয়ে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ায় ২ শিক্ষক বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনভিপ্রেত, উস্কানিমূলক বক্তব্য ও ছবি পোস্ট করায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ প্রকাশ করা হয়।
২৬ মার্চ ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন
‘চিকিৎসা না দিলে ব্যবস্থা’ চিঠি প্রত্যাহার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চিঠিটি প্রত্যাহার করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৬ মার্চ ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন
চীন থেকে মেডিকেল ইকুইপমেন্ট আসছে বিকালে
চীন থেকে মেডিকেল ইকুইপমেন্ট বহনকারী বিশেষ ফ্লাইট আজ বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
২৬ মার্চ ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন
আপিলেট ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি শওকত হোসেন
অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেনকে প্রশাসনিক আপিলেট ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
২৬ মার্চ ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
লন্ডন, ম্যানচেস্টার ছাড়া বিমানের সব ফ্লাইট স্থগিত
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যের দুটি রুট ছাড়া সব রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে।
২৬ মার্চ ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন
তেজগাঁওয়ে ফাঁকা রাস্তায় ‘দুর্ঘটনা’, যুবক নিহত
রাজধানীর তেজগাঁও সাত রাস্তা ফ্লাইওভার ঢালে ‘সড়ক দুর্ঘটনায়’ ৩০ বছরের অজ্ঞাত এক যুবক মারা গেছে।
২৬ মার্চ ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন
কলেজ ল্যাবে স্যানিটাইজার তৈরি করে বিতরণ করছে ওরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুস্থদের মাঝে বিনা মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কলেজের রসায়ন বিভাগের প্রধান রাফি উদ্দিন নিজাম বলেন, ‘শিক্ষার্থীরা গতকাল মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। আজও তারা স্যানিটাইজার বিতরণ করবে। আরও ৫০ লিটার স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে তারা।’
২৬ মার্চ ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন
বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ, নিহত ১
দিনাজপুরের বিরল উপজেলায় বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভে পুলিশের চালানো গুলিতে সুরত আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৬ মার্চ ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের উপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।
২৬ মার্চ ২০২০, ০৩:৫৪ পূর্বাহ্ন
করোনাভাইরাসের কারণে জিডিপির ১.১% ক্ষতি হতে পারে: অর্থমন্ত্রী
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ জিডিপি-র ১ দশমিক ১ শতাংশ ক্ষতির মুখে পড়তে পারে, বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২৫ মার্চ ২০২০, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের বেশি একসঙ্গে চলা নিষেধ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই জনের বেশি একসঙ্গে চলাফেরা করলে জরিমানা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
২৫ মার্চ ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
চিকিৎসা না দিলে ব্যবস্থা: স্বাস্থ্য মন্ত্রণালয়
সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৫ মার্চ ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন
কুরিয়ার সার্ভিসের গাড়িতে ঢাকা থেকে রাজশাহী যাত্রী পরিবহন
করোনাভাইরাসের কারণে দেশে বাস চলাচল বন্ধ থাকায়, ঢাকা থেকে রাজশাহী যাত্রী নিয়ে গেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান।
২৫ মার্চ ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন
শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৯ এপ্রিল
দেশের কোথাও আজ শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
২৫ মার্চ ২০২০, ০৩:৫১ অপরাহ্ন
ভারতে দূরত্ব মেনে মন্ত্রিসভার বৈঠক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। বুধবার, লকডাউনের প্রথম দিন নির্দিষ্ট দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক।
২৫ মার্চ ২০২০, ০৩:২৪ অপরাহ্ন
বিদেশি নাগরিকদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
২৫ মার্চ ২০২০, ০৩:১৫ অপরাহ্ন
টেলিকম অপারেটরদের কাজে আইন প্রয়োগকারী সংস্থার বাধা: অ্যামটব
টেলিকম অপারেটরদেরকে কাজ করতে আইন প্রয়োগকারী সংস্থার বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছে দেশের টেলিকম অপারেটরদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (অ্যামটব)।
২৫ মার্চ ২০২০, ০২:৪০ অপরাহ্ন
দুর্যোগের সময়ই মনুষ্যত্বের পরীক্ষা হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগের সময়ই মনুষ্যত্বের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার; মানবতা প্রদর্শনের।
২৫ মার্চ ২০২০, ০২:৩৮ অপরাহ্ন
‘কৃষকের ঘরে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে’
করোনাভাইরাসের কারণে দেশে দুর্যোগময় পরিস্থিতিতে ফসল উৎপাদন আরও বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষক ভাইদের প্রতি অনুরোধ, কোন জমি ফেলে রাখবেন না। আরও বেশি বেশি ফসল ফলান।
২৫ মার্চ ২০২০, ০১:৫৭ অপরাহ্ন