চীন-যুক্তরাষ্ট্র পারষ্পরিক দোষারোপ, ইউরোপের সঙ্গে সম্পর্কোন্নয়ন বেইজিংয়ের
করোনাভাইরাস মহামারির শুরু থেকেই একে অপরকে দুষছে চীন ও যুক্তরাষ্ট্র। শুরু থেকেই নতুন করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ হিসেবে সম্বোধন করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একে বলেন, ‘উহান ভাইরাস’।
২৫ মার্চ ২০২০, ০১:৫৬ অপরাহ্ন
‘রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ’
করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ মার্চ ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
গৃহহীন-ভূমিহীনরা ৬ মাস বিনামূল্যে খাবার পাবেন
করোনাভাইরাসের কারণে কাজ হারানো মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে ঘর, ছয় মাসের খাবার এবং নগদ অর্থ সহায়তা দিবে সরকার।
২৫ মার্চ ২০২০, ০১:৫১ অপরাহ্ন
‘স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে’
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে।
২৫ মার্চ ২০২০, ০১:৪৬ অপরাহ্ন
‘আপনারা যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন’
সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের যে যেখানে রয়েছেন তাদের সেখানেই অবস্থান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ মার্চ ২০২০, ০১:৪২ অপরাহ্ন
অক্ষরে অক্ষরে নির্দেশনা মেনে চলুন: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস থেকে তৈরি হওয়া সংকট ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, করোনাভাইরাস-আক্রান্ত দেশ থেকে যারা স্বদেশে ফিরেছেন, সেসব প্রবাসী ভাইবোনদের কাছে অনুরোধ—আপনাদের হোম কোয়ারেন্টিন বা বাড়িতে সঙ্গ-নিরোধসহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন।
২৫ মার্চ ২০২০, ০১:২৭ অপরাহ্ন
করোনাভাইরাস: মৃতের সংখ্যায় চীনকে ছাড়াল স্পেন
করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে স্পেনে। ইতালির পর এবার মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে স্পেন।
২৫ মার্চ ২০২০, ০১:০০ অপরাহ্ন
করোনাভাইরাস কি বাতাসের মাধ্যমে ছড়ায়
নতুন করোনাভাইরাস খুবই দ্রুত ছড়িয়ে পড়ে, যা এখন আসলে আমাদের সামাজিকতা নিয়ে, আমাদের পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এবং আমাদের ভাবতে হচ্ছে বাইরের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে।
২৫ মার্চ ২০২০, ১২:৫২ অপরাহ্ন
চিকিৎসকদের সুরক্ষায় সুরক্ষা সরঞ্জাম বানালো উপজেলা প্রশাসন
প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরকারিভাবে সরবরাহ না করায় চিকিৎসকদের পিপিই বানালো মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন।
২৫ মার্চ ২০২০, ১২:২২ অপরাহ্ন
করোনাভীতি: সুষ্ঠু চিকিৎসার অভাবে বৃদ্ধের মৃত্যু
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) ভীতিতে সুষ্ঠু চিকিৎসার অভাবে সিলেট নগরীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৫ মার্চ ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
ঝুঁকির পরও শাহবাগে বিএনপি নেতা-কর্মীদের জমায়েত
খালেদার জিয়ার মুক্তির মুহূর্তে দলের নেতা-কর্মীদের সমবেত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা থাকার পরও শাহবাগে ভিড় জমিয়েছেন দলটির সহস্রাধিক নেতা-কর্মী। করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় এই নির্দেশনা দিয়েছিল দলটি।
২৫ মার্চ ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২০ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
২৫ মার্চ ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
চীন থেকে চিকিৎসা সরঞ্জাম আসছে কাল
করোনা ভাইরাস মোকাবেলায় চীনের প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চে এসে পৌঁছাবে।
২৫ মার্চ ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন
মানিকগঞ্জে এক গ্রাম লকডাউন
করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যু সন্দেহে মানিকগঞ্জের একটি গ্রাম লকডাউন করা হয়েছে।
২৫ মার্চ ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
শর্তসাপেক্ষে মুক্তি পেলেন খালেদা জিয়া
শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেলেন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুক্তি পান তিনি।
২৫ মার্চ ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
আইইডিসিআরে যোগাযোগের আরও নতুন ২টি ফোন নম্বর
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় অনেকের প্রয়োজন হচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করার।
২৫ মার্চ ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন
কাবুলে শিখ গুরুদুয়ারায় আইএসের হামলা, নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ গুরুদুয়ারায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমারুদের হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে সাত জন।
২৫ মার্চ ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন
আজ রাত ১২টার পর থেকে লকডাউন হচ্ছে ফেনী
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ফেনী জেলাকে লকডাউন করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
২৫ মার্চ ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন
সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর পিপিই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সরবরাহ করবে বলে হাইকোর্টের আশাবাদ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে যেসব আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সাংবাদিক দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ নিশ্চিত করবে বলে আশা করেন হাইকোর্ট।
২৫ মার্চ ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন
কোভিড ১৯ মোকাবিলায় বাংলাদেশকে ভারতের সহায়তা
করোনাভাইরাসের বিস্তার রোধে ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিয়েছে। আজ বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের হাতে এগুলো তুলে দেন।
২৫ মার্চ ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন