খালেদা জিয়ার মুক্তির আদেশ কারা সদরদপ্তরে পৌঁছেছে

বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কপি কারা সদরদপ্তরে পৌঁছেছে।
২৫ মার্চ ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

খালেদার মুক্তির জন্য আদালতের মতামত সরকারের জন্য বাধ্যতামূলক নয়: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ বুধবার বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত ও জেল থেকে মুক্তি দিতে আদালতের মতামত জানতে চাওয়া সরকারের জন্য বাধ্যতামূলক নয়।
২৫ মার্চ ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।
২৫ মার্চ ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন

দেশ প্রায় লকডাউনে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে মানুষের চলাচল সীমিত করতে ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রেখেছে সরকার। আগামীকাল থেকে যাত্রীবাহী বাস, মিনিবাস ও সিএনজির মত বাণিজ্যিক পরিবহনও বন্ধ থাকবে। দেশে লকডাউন ঘোষণা করা না হলেও এসব ব্যবস্থা লকডাউনের মতোই।
২৫ মার্চ ২০২০, ০৭:০৩ পূর্বাহ্ন

করোনায় আরও একজনের মৃত্যু

বাংলাদেশে করোনায় আক্রান্ত আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
২৫ মার্চ ২০২০, ০৬:১৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে হোম কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করলে পাসপোর্ট বাতিল

বিদেশ থেকে আগত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করলে তার পাসপোর্ট বাতিল করার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন তিনি।
২৫ মার্চ ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন

বান্দরবানের ৩ উপজেলা লকডাউন

বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আজ মঙ্গলবার রাত ৮টায় লকডাউন করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এই লকডাউনের ঘোষণা দেন।
২৪ মার্চ ২০২০, ০৪:২৪ অপরাহ্ন

রাঙ্গামাটিতে হামে আক্রান্ত শিশু: মৃতের সংখ্যা বেড়ে ৭

রাঙ্গামাটির বাঘাইছড়ির লুংথিয়ান পাড়ায় হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে। আক্রান্ত প্রায় ১৩০ জন।
২৪ মার্চ ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটাবে ডিএমপি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জলকামান ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুবার জলকামান দিয়ে রাজধানীতে জীবানুনাশক ওষুধ ছিটাবে ডিএমপি।
২৪ মার্চ ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

কক্সবাজারে ৮ চিকিৎসকসহ কোয়ারেন্টিনে ২০, দক্ষিণ টেকপাড়া লকডাউন

কোভিড-১৯ আক্রান্ত এক রোগী শনাক্তের পর কক্সবাজার জেনারেল হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
২৪ মার্চ ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি

করোনাভাইরাসের কারণে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-র পয়েন্ট অব সেলস এজেন্টের দোকান বন্ধ থাকলে, এজেন্টরা গ্রাহকদের বাসায় গিয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার রিচার্জ করে দিয়ে আসবেন।
২৪ মার্চ ২০২০, ০৩:১৬ অপরাহ্ন

করোনা আক্রান্ত সন্দেহে যশোর হাসপাতালে নারী

যশোরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ২৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। যশোর সদর উপজেলার বাসিন্দা ওই নারী একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন।
২৪ মার্চ ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

পিপিইর দাবিতে সিলেটে এক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়া দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের (জেআরআরএমসি) শিক্ষানবিশ চিকিৎসক।
২৪ মার্চ ২০২০, ০২:৫৮ অপরাহ্ন

বিএসএমএমইউতে ভীড় করবেন না: বিএনপি নেতাকর্মীদের রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ছয় মাসের কারামুক্তির সিদ্ধান্ত নেয়ার পর দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ ভীড় না করতে আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২৪ মার্চ ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

মানুষের জন্য ফাউন্ডেশন এক দিনের বেতন দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রকে

গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) কর্মীরা তাদের এক দিনের বেতন দিচ্ছেন। করোনাভাইরাস পরীক্ষার কিট উৎপাদনের জন্য এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
২৪ মার্চ ২০২০, ০২:২৯ অপরাহ্ন

সিলেটে ১১৫৫টি পিপিই দিলো প্রাণিসম্পদ অধিদপ্তর

সিলেটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ১১৫৫টি ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
২৪ মার্চ ২০২০, ০২:২০ অপরাহ্ন

করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় ৫১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে ৫১৪ জন মারা গেছেন। এনিয়ে এখন পর্যন্ত ইউরোপের এই দেশটিতে ২ হাজার ৬৯৬ জন মারা গেলেন।
২৪ মার্চ ২০২০, ০১:৫৭ অপরাহ্ন

সাধারণ ছুটি: সড়কে যেসব যান চলবে না

আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটিতে সড়কে বাস, মিনি বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং হিউম্যান হলার চলবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
২৪ মার্চ ২০২০, ০১:১৫ অপরাহ্ন

সব আদালত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল বন্ধ: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।
২৪ মার্চ ২০২০, ১২:৫২ অপরাহ্ন

ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ

গত ২০ মার্চ ২০২০ দ্য ডেইলি স্টার অনলাইন বাংলায় ‘কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সৌদি আরবের ‘আল আরাবিয়া’ পত্রিকার সূত্র অনুযায়ী সংবাদটি তৈরি করা হয়।
২৪ মার্চ ২০২০, ১২:৪১ অপরাহ্ন