২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সরকারি-বেসরকারি অফিস বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
২৩ মার্চ ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

মেয়ের বিয়ে দেওয়া সেই সিভিল সার্জন ওএসডি

নিষেধাজ্ঞার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে দেওয়া সিভিল সার্জন ডা. মো. শাহআলমকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।
২৩ মার্চ ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৫ বাসাকে ‘হোম কোয়ারেন্টিন’ ঘোষণা

করোনাভাইরাস সতর্কতায় মৌলভীবাজারের কাশীনাথ সড়কের পাঁচটি বাসাকে ‘হোম কোয়ারেন্টিন’ করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মার্চ ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

দেশে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

করোনাভাইরাসে দেশে আরও একজন মারা গেছেন। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ছয় জন।
২৩ মার্চ ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

বেনাপোলে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন করে দেওয়ায় আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
২৩ মার্চ ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন

কোয়ারেন্টিন নিশ্চিত করতে মাইক নিয়ে রাস্তায় চট্টগ্রামের মেয়র

চট্টগ্রামে প্রবাসীদের হোম কোয়ারেন্টিন বা ঘরে থাকা নিশ্চিত করতে মাইক নিয়ে শহরের বিভিন্ন সড়কে আহবান জানাচ্ছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
২৩ মার্চ ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

দেশে পর্যাপ্ত পিপিই, টেস্টিং কিট রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস থেকে চিকিৎসাকর্মীদের সুরক্ষায় দেশে পর্যাপ্ত পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও টেস্টিং কিট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২৩ মার্চ ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

এবার বিভাগীয় শহরে করোনা পরীক্ষার ব্যবস্থা

বিভাগীয় পর্যায়ে নভেল করোনাভাইরাস কোভিড-১৯ পরীক্ষার সুবিধা সম্প্রসারিত করতে সম্প্রতি সাতটি পিসিআর মেশিন আমদানি করেছে সরকার।
২৩ মার্চ ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

ভয় না পেয়ে মানবতার সেবায় চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান বিএমএ’র

করোনাভাইরাস মোকাবিলায় ভয় না পেয়ে মানবতার সেবায় চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
২৩ মার্চ ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

চৌগাছায় বিদেশফেরত ৮৪০ জনকে খুঁজছে পুলিশ

যশোরের চৌগাছায় ‘কোয়ারেন্টিনের’ বাইরে থাকা বিদেশফেরত ৮৪০ জনকে খুঁজছে পুলিশ। এদিকে, নতুন করে ১৪ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
২৩ মার্চ ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন

করোনার লক্ষণ নিয়ে ভৈরবে ইতালি প্রবাসীর মৃত্যু

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ইতালিফেরত ৬০ বছর বয়সী একজন মারা গেছেন।
২৩ মার্চ ২০২০, ০৪:৩৩ পূর্বাহ্ন

২৫ মার্চ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

আগামী ২৫ মার্চ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রগুলো ভাষণের কথা নিশ্চিত করেছে।
২২ মার্চ ২০২০, ০৫:০২ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপু্র ‘লকডাউন’ করা হয়নি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা লকডাউন করার প্রস্তাবের একটি চিঠি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
২২ মার্চ ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন

ঢাকা মহানগর হাসপাতালের বহির্বিভাগে করোনার চিকিৎসাসেবা

আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে করোনাভাইরাস রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। মঙ্গলবার থেকে পুরান ঢাকার নয়াবাজারের এই হাসপাতালে চালু হবে ১৫০ শয্যার অন্তর্বিভাগ।
২২ মার্চ ২০২০, ০৪:১০ অপরাহ্ন

৩৩০৮ মণ চাল মজুদ, দুই গুদাম সিলগালা

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মজুদ ও অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়া শহরের এক আড়ৎ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি, তিন হাজার ৩০৮ মণ চাল মজুদ করে রাখায় ওই ব্যবসায়ীর দুটি গুদাম সিলগালা করা হয়েছে।
২২ মার্চ ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন

নিরাপত্তা সরঞ্জাম না থাকায় কর্মবিরতিতে খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) না থাকায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
২২ মার্চ ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন

প্রয়োজনে আরও পদক্ষেপ নিতেও আমরা প্রস্তুত আছি: জয়

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রয়োজনে আরও পদক্ষেপ নিতেও প্রস্তুত রয়েছে সরকার।
২২ মার্চ ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আইসোলেশনে কয়েদি

নাটোর জেলা কারাগারের এক কয়েদির শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
২২ মার্চ ২০২০, ০৩:২৫ অপরাহ্ন

করোনা নিয়ে গুজব: খাগড়াছড়িতে ৩ জন গ্রেপ্তার

করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খাগড়াছড়িতে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মার্চ ২০২০, ০৩:২০ অপরাহ্ন

২৫ থেকে ৩১ মার্চ বিপণি বিতান বন্ধ

দেশের সব শপিং কমপ্লেক্স ও মল আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল উদ্দিন আজ এই কথা জানিয়েছেন।
২২ মার্চ ২০২০, ০২:৫৩ অপরাহ্ন