বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে জরিমানা নয়
করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে জরিমানা মওকুফের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
২২ মার্চ ২০২০, ০২:১৯ অপরাহ্ন
ফরজ নামাজ ছাড়া মসজিদে না যেতে মাইকিং, হামলায় আহত ২
হবিগঞ্জের বাহুবলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফরজ ছাড়া অন্যান্য নামাজ বাড়িতে পড়ার আহ্বান জানিয়ে মাইকিং করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন। শুক্রবার সন্ধ্যায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের মাইকিংয়ের সময় এ ঘটনা ঘটে।
২২ মার্চ ২০২০, ০২:০৩ অপরাহ্ন
বিনা শুল্কে করোনা সংক্রান্ত চিকিৎসা সামগ্রি আমদানির সুযোগ
করোনাভাইরাস পরীক্ষার টেস্ট কিট ও সংশ্লিষ্ট চিকিৎসা সরঞ্জাম ও কাচামাল আমদানির ক্ষেত্রে সব ধরনের কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত এ ধরনের পণ্য আমদানিতে এই সুবিধা কার্যকর থাকবে।
২২ মার্চ ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
চার মাসের বকেয়া গ্যাস বিল জুনে দেওয়া যাবে
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আবাসিক গ্রাহকের গ্যাস বিল পরিশোধে নির্ধারিত সময়সীমা শিথিল করা হয়েছে।
২২ মার্চ ২০২০, ০১:১৯ অপরাহ্ন
খিলগাঁওয়ে নিজবাসা থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি ভবন থেকে আমেনা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২২ মার্চ ২০২০, ১২:৫৭ অপরাহ্ন
সৌদিফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে না থাকায় সৌদি আরব থেকে আসা একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার মানিকগঞ্জের ঘিওরে এ জরিমানা করা হয়।
২২ মার্চ ২০২০, ১২:৩৮ অপরাহ্ন
জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতে মামলার কার্যক্রম মুলতবি
নিম্ন আদালতে জরুরি বিষয় ছাড়া অন্যান্য মামলার কার্যক্রম মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আদালতে জনসমাগমে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আজ এই সিদ্ধান্ত এসেছে।
২২ মার্চ ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় বেতনের ৩০ শতাংশ দেবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় বেতনের ৩০ শতাংশ অনুদান হিসেবে দেবেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন যে ইন ও অন্যান্য সরকারি শীর্ষ কর্মকর্তারা। রাষ্ট্রীয় তহবিলে আগামী চার মাস এ অনুদান দেবেন তারা।
২২ মার্চ ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
দেশে পিপিই তৈরির উদ্যোগ
দেশে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকসহ মেডিকেলকর্মীদের জন্য পর্যাপ্ত পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) নেই বলে আলোচনা-সমালোচনা চলাকালীনই সুখবর জানা গেল।
২২ মার্চ ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
করোনাভাইরাস সতর্কতা: স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
২২ মার্চ ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
দেশে নতুন আক্রান্ত ৩, মোট আক্রান্ত ২৭ জন
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তিন জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।
২২ মার্চ ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
চিকিৎসক-নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহে হাইকোর্টের আদেশ
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম--পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দেয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
২২ মার্চ ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২২ মার্চ ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ স্থগিত
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ রবিবার ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২২ মার্চ ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর করোনা পরিস্থিতি ও সতর্কতা
নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) ধুঁকছে গোটা পৃথিবী। চীনের পর ইউরোপের অবস্থা সবচেয়ে ভয়াবহ। ইতালি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেদিক থেকে তুলনামূলক ভালো অবস্থানে আছে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া।
২২ মার্চ ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন
আগামীকাল মন্ত্রিপরিষদের বৈঠক হচ্ছে না
আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।
২২ মার্চ ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন
করোনা প্রতিরোধে দড়ি পদ্ধতি
করোনাভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় রাখা জরুরি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীর নবাবপুরে ইব্রাহিম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স মার্কেটে কয়েকজন ব্যবসায়ী দড়ি বেঁধে দিয়েছেন দোকানের সামনে। যাতে ক্রেতারা তাদের খুব কাছাকাছি চলে আসতে না পারেন।
২২ মার্চ ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোয় বায়োমেট্রিক হাজিরা স্থগিত
সরকারি সব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার কথা বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ ররিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
২২ মার্চ ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ন
সার্ক তহবিলে বাংলাদেশ দিবে ১৫ লাখ ডলার
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জরুরি তহবিলে ১৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
২২ মার্চ ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
বিমানবন্দর থেকে ৩ জন হাসপাতালে
শরীরের তাপমাত্রা বেশি থাকায় বিদেশফেরত তিন জনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। আজ রবিবার দুপুরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২২ মার্চ ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন