প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: ৬৩ নাগরিকের ১০ দাবি

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ দফা দাবি জানিয়ে খোলা চিঠি লিখেছেন ৬৩ সচেতন নাগরিক। আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা গণমাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়, কোভিড-১৯ ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমণের যে চারটি স্তরের কথা বলা হয়েছে বাংলাদেশ এর তৃতীয় স্তরে প্রবেশ করেছে, অর্থাৎ দেশের ভেতরেই এই রোগ কমিউনিটি সংক্রমণের পর্যায়ে ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
২২ মার্চ ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

মানুষের জন্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগে থেকেই সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। করোনার বিস্তার রোধে সংস্থাটি মূলত ঢাকা ও চট্টগ্রামের যেসব স্থানে জনসমাগম বেশি, সেসব স্থানে জীবাণুনাশক ছিটানো এবং মাস্ক-অ্যাপ্রোন-গাউন তৈরি ও বিতরণের কাজ করছে।
২২ মার্চ ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই হোম কোয়ারেন্টিনে

বিদেশ থেকে ফিরে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সেখানেই হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এক ব্যক্তিকে। নির্দেশনা না মানায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকালে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, তিনি কোয়ারেন্টিনে আছেন।
২২ মার্চ ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন

নীরব থেকে সরব: ২৩ হাজার প্রবাসীকে খুঁজবে যশোরের প্রশাসন

যশোরে গত এক মাসে ২৩ হাজারের বেশি মানুষ বিদেশ থেকে ফিরে এসেছেন। তাদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৩৩২ জন। বাকি প্রবাসীরা কোথায় সে তথ্য জানে না প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের খুঁজে বের করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আট উপজেলায় বিদেশফেরত ব্যক্তিদের তালিকা পাঠানো হয়েছে। তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, যারা ওই তালিকা ধরে প্রবাসীদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
২২ মার্চ ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন

আটকের কয়েক ঘণ্টা পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপার এলাকায় থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
২২ মার্চ ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন

সিলেটে ‘করোনা সন্দেহে আইসোলেশনে’ থাকা লন্ডনফেরত নারীর মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ‘সন্দেহে’ ভর্তি হওয়া লন্ডনফেরত এক নারী (৬১) মারা গেছেন।
২২ মার্চ ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন

করোনাভাইরাস: করণীয় কী? ডাক্তার আবদুল্লাহর পরামর্শ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ২৪ জন, মারা গেছেন দুই জন। বাংলাদেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মেডিসিন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ।
২২ মার্চ ২০২০, ০৪:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় হিউম্যান হলারের ১২ জন নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়ায় এই দুর্ঘটনা ঘটে।
২১ মার্চ ২০২০, ০৪:৪৯ অপরাহ্ন

গুজব ছড়ানোর অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেপ্তার

ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মানিকগঞ্জ জেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
২১ মার্চ ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন

‘ভুল তথ্য ও গুজব ভাইরাসের চেয়েও ভীতিকর’

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন দুই জন। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রস্তুতি কেমন, আমাদের করণীয় কী, এসব নিয়ে ‘করোনা প্যানডেমিক-টাস্কস অ্যাহেড’— শিরোনামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য ডেইলি স্টার।
২১ মার্চ ২০২০, ০৪:২৫ অপরাহ্ন

১৬ হাজার ভোট পেয়ে ঢাকা-১০ এ আ. লীগ প্রার্থীর জয়

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রবিউল আলম পেয়েছেন ৮৪১ ভোট।
২১ মার্চ ২০২০, ০৪:২০ অপরাহ্ন

উত্তরখানে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর উত্তরখানে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। নিহত মনিরুজ্জামান (৫০) এলাকায় একটি বাড়ির মালিক বলে জানা গেছে।
২১ মার্চ ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

করোনাভাইরাস: ইরানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০০

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার একশর বেশি মানুষ মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৬ জনে। আক্রান্ত ছাড়িয়েছে ২০ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
২১ মার্চ ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

হাসপাতালে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থীর প্রবেশ সীমিত করার নির্দেশনা দিয়েছে স্বস্থ্য অধিদপ্তর। দর্শনার্থীদের মাধ্যমে যেন হাসপাতাল থেকে রোগ ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
২১ মার্চ ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত

দেশে করোনাভাইরাস নিয়ে সতর্কতার মধ্যেই কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর সভাপতিত্বে সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় সভায় এই সিদ্ধান্ত হয়।
২১ মার্চ ২০২০, ০৩:১৫ অপরাহ্ন

‘হ্যালো রোহান’: করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় চট্টগ্রামে চিকিৎসক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
২১ মার্চ ২০২০, ০২:২৬ অপরাহ্ন

কক্সবাজারে দুটি হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজার জেলার রামু ও চকরিয়ায় দুটি বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরের দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় একটি এবং চকরিয়ার খুটাখালি ইউনিয়নের পূর্বপাড়ার ঠান্ডাছড়ি এলাকায় অপর হাতিটির মরদেহ পাওয়া যায়। হাতি দুটি কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের আওতাধীন এলাকার।
২১ মার্চ ২০২০, ০২:২৬ অপরাহ্ন

ভ্রাম্যমাণ আদালত আসতেই পেঁয়াজের দাম অর্ধেক

দেশের বড় পাইকারী বাজারগুলোর একটি যাত্রাবাড়ী পাইকারী বাজারে সকালে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকায়। তবে বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত আসার পর নাটকীয়ভাবে কমতে শুরু করে পেঁয়াজের দর।
২১ মার্চ ২০২০, ০১:৫১ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধের অনুষ্ঠান বাতিল

বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি ভবনের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
২১ মার্চ ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

কোয়ারেন্টিন নিশ্চিতে মাঠে থাকবে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
২১ মার্চ ২০২০, ০১:৪২ অপরাহ্ন