কোয়ারেন্টিনে থাকা প্রবাসীকে দেখতে আজকেও ভিড়

হবিগঞ্জের নবীগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা অস্ট্রেলিয়াপ্রবাসীকে দেখতে তার বাড়ির সামনে ভিড় করছেন উৎসুক জনতা।
২০ মার্চ ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিদেশফেরতরা থাকছেন না হোম কোয়ারেন্টিনে

কুড়িগ্রামে বিদেশফেরতরা থাকছেন না হোম কোয়ারেন্টিনে। জেলায় গত দুই সপ্তাহে বিদেশ থেকে ৫৪০ জন ফিরলেও, তাদের মধ্যে মাত্র ৩৫ জন আছেন হোম কোয়ারেন্টিনে।
২০ মার্চ ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

বনানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানী ঢাকার বনানী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনির হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বনানী থানার উপপরিদর্শক ফজলে ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০ মার্চ ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে মালয়েশিয়াফেরত একজন হাসপাতালে

শরীরে জ্বর থাকায় মালয়েশিয়া থেকে ফেরা একজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ মার্চ ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

সাজেকে হামের প্রদুর্ভাব, দুই সপ্তাহে ৪ শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে হামে আক্রান্ত অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। গত মাসে মারা গেছে এক শিশু। সাজেক ইউনিয়ন পরিষদ এলাকার তিনটি গ্রামে এখনো অর্ধশতাধিক শিশু হামে আক্রান্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
২০ মার্চ ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন

হোম কোয়ারেন্টিন ছেড়ে পাসপোর্ট অফিসে সৌদি প্রবাসী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি যারা বিদেশে থেকে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ। তবে প্রবাসীরা সেই নির্দেশনা মানছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিলেও তারা সতর্ক হচ্ছে না।
১৯ মার্চ ২০২০, ০৪:৫৫ অপরাহ্ন

স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নভেল করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য খাতে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
১৯ মার্চ ২০২০, ০৪:১১ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ

করোনাভাইরাস প্রতিরোধ ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
১৯ মার্চ ২০২০, ০৪:০২ অপরাহ্ন

সৌদি থেকে ফিরলেন আরও ৪০৬ যাত্রী, জ্বর নিয়ে হাসপাতালে ২

ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ৪০৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে দুজনের দেহের তাপমাত্রা বেশি থাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।
১৯ মার্চ ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

স্বাস্থ্য ঝুঁকি নিয়েই বয়স্ক ভাতার জন্য অপেক্ষা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সব ধরনের জমায়েত নিরুৎসাহিত করছে সরকার। তবে বয়স্ক ভাতা নিতে এখনো ব্যাংকে ভিড় করতে হচ্ছে প্রবীণ নাগরিকদের।
১৯ মার্চ ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

করোনায় বিপদমুক্ত নয় কমবয়সীরাও

অপেক্ষাকৃত কমবয়সীদের জন্য করোনাভাইরাস মারাত্মক নয় এমন একটা কথা বিশ্বব্যাপী প্রচার পেলেও, ইউরোপ ও আমেরিকার তথ্য বলছে এটা নিছকই ধারণা।
১৯ মার্চ ২০২০, ০৩:২৯ অপরাহ্ন

ভারতে রোববার থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের কারণে আগামী ২২ মার্চ থেকে এক সপ্তাহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
১৯ মার্চ ২০২০, ০২:৫১ অপরাহ্ন

বেঁচে থাকার স্বার্থে উপনির্বাচন স্থগিত করুন: ইসিকে ফখরুল

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন উপনির্বাচনগুলো স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানান।
১৯ মার্চ ২০২০, ০২:৩৪ অপরাহ্ন

বান্দরবানে ২ তরুণীকে ধর্ষণের অভিযোগ

বান্দরবান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের টাইগার পাড়ায় স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে তারা তৈরি পোশাক কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
১৯ মার্চ ২০২০, ০২:১৯ অপরাহ্ন

নির্ভয়া ধর্ষণ-হত্যা: কাল ৪ আসামির ফাঁসি

ভারতের দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর হচ্ছে শুক্রবার।
১৯ মার্চ ২০২০, ০২:১০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশফেরত ৮ হাজার, কোয়ারেন্টিনে ১৪

গত দুই সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন ৮ হাজার ৭৬৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিদেশফেরতদের মাত্র ১৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন।
১৯ মার্চ ২০২০, ০২:০৫ অপরাহ্ন

বাগেরহাটে বিদেশফেরত ৩৩০০, কোয়ারেন্টিনে ২৫৫

বাগেরহাটে বিদেশফেরত ৩ হাজার ৩০০ জনের মধ্যে ২৫৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন। জেলা প্রশাসনের নির্দেশনায় তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
১৯ মার্চ ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

ডিসি সুলতানা ও তিন সহকারী কমিশনারের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন, এনকাউন্টারে হত্যার হুমকি ও সাজানো ঘটনায় মোবাইল কোর্টে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রাম থেকে প্রত্যাহার হওয়া ডিসি সুলতানা পারভীন ও তিন সহকারী কমিশনারের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
১৯ মার্চ ২০২০, ০১:২২ অপরাহ্ন

শিবচরে গণপরিবহন চলাচল সীমিত করার নির্দেশ

করোনাভাইরাসের বিস্তার রোধে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গণপরিবহন চলাচল সীমিত করা হয়েছে।
১৯ মার্চ ২০২০, ০১:১৪ অপরাহ্ন

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মানিকগঞ্জে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়।
১৯ মার্চ ২০২০, ০১:০৭ অপরাহ্ন