ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রীর কার্যালয়
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
১৯ মার্চ ২০২০, ১২:০৬ অপরাহ্ন
বিদেশফেরতদের কারণে ফের করোনাভাইরাস হুমকিতে এশিয়ার দেশগুলো
বিদেশফেরতদের কারণে দক্ষিণ কোরিয়া, চীন ও সিঙ্গাপুরের মতো এশিয়ার দেশগুলো দ্বিতীয় দফা করোনাভাইরাস সংক্রমণের মুখে।
১৯ মার্চ ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
ঢাকা-রাজশাহী বাস চলাচল বন্ধ
রাজধানী ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ হয়ে গেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরটির বাস চলাচল বন্ধ থাকবে।
১৯ মার্চ ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
করোনা: ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত
করোনাভাইরাস মোকাবিলা ও সংক্রমণ রোধে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
১৯ মার্চ ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
১৯ মার্চ ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
ছয় জেলায় বিদেশ ফেরত ১২ জনকে জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টিনে না থাকায় ছয় জেলায় ১২ প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মানিকগঞ্জ, লালমনিরহাট, নোয়াখালী, ঝালকাঠি, বগুড়া ও ঠাকুরগাঁও থেকে আমাদের সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।
১৯ মার্চ ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে বিয়ের পিঁড়িতে বসা ৩ বিদেশফেরতকে জরিমানা
মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলায় তিন প্রবাসীর বিয়ে ছিল আজ। বিয়ের পিঁড়ি থেকে তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। পাশাপাশি তাদেরকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
১৯ মার্চ ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন
প্রয়োজন হলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় দেশের কোনো এলাকা লকডাউন করা হবে কি না, এমন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘কোনো এলাকা যদি বেশি আক্রান্ত হয়ে যায়, অবশ্যই সেসব এলাকা লকডাউন করা হবে। যেখানে যেখানে প্রয়োজন হবে, সেখানে সেখানে লকডাউন করা হবে।’
১৯ মার্চ ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ মার্চ ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
বিদেশ ফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের
বিদেশ ফেরত প্রবাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
১৯ মার্চ ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় করোনা রোগী শনাক্ত
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি গত ১ মার্চ ইতালি থেকে দেশে এসেছেন।
১৯ মার্চ ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন
কিট উৎপাদনের কাঁচামাল আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র
করোনাভাইরাস শনাক্ত করার কিট উৎপাদনের অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
১৯ মার্চ ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন
কুয়াকাটায় হোটেল, রাঙ্গামাটিতে পর্যটনকেন্দ্র বন্ধ
করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতায় কুয়াকাটা পর্যটন এলাকাসহ কলাপাড়ার সব হোটেল-মোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাঙ্গামাটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব র্পযটনকেন্দ্র।
১৯ মার্চ ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
করোনার লক্ষণ আছে শুনেই হাসপাতাল থেকে পালালেন কাতার প্রবাসী
করোনার লক্ষণ আছে এমন সন্দেহে পরীক্ষার করার কথা বলার পর কাতার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে গা-ঢাকা দিয়েছেন।
১৯ মার্চ ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
বিমানের আবুধাবি, দুবাই ফ্লাইট স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইগামী ফ্লাইট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।
১৯ মার্চ ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
শার্শায় হোম কোয়ারেন্টিন মানছেন না ৪ প্রবাসী
ইতালি ও সংযুক্ত আরব আমিরাত থেকে যশোরের শার্শা উপজেলায় ফেরা চার জন মানছেন না হোম কোয়ারেন্টিন।
১৯ মার্চ ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন
কিট ও পিপিই সংগ্রহে দেরিতে উদ্যোগ, হিমশিম খাচ্ছে সরকার
বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব সঙ্কটে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে টেস্টিং কিট ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
১৯ মার্চ ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন
শেয়ারবাজারে লেনদেনে বিলম্ব
কারিগরি ত্রুটির কারণে শেয়ারবাজারে লেনদেন শুরু করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ।
১৯ মার্চ ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
নতুন আরও ৪ জন শনাক্ত
বাংলাদেশে করোনায় নতুন করে আরও তিন জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। তারা একই পরিবারের সদস্য।
১৯ মার্চ ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের দাবিতে কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
করোনা থেকে নিরাপদ থাকতে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের (পিপিই) দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ অন্তত ২০০ ইন্টার্ন কর্মবিরতি করছেন।
১৯ মার্চ ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন