তোপধ্বনি, আতশবাজি, প্রার্থনার মতো কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে জেলায় মুজিববর্ষের উদ্বোধন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সতর্কতা হিসেবে জেলা ও বিভাগ পর্যায়ে মুজিব শতবর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জনসমাবেশ না করে মুজিববর্ষের অনুষ্ঠান হবে সীমিত আকারে।
১২ মার্চ ২০২০, ০২:০৩ অপরাহ্ন

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত

করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আসন্ন স্বাধীনতা দিবসে সারা দেশে কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত রাখতে বলেছে সরকার। তবে, জেলা ও উপজেলায় সীমিত লোকজনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ মার্চ ২০২০, ০১:৫৯ অপরাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সম্পর্কে সঠিকভাবে নির্দেশনা অনুসরণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকার দেশকে এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১২ মার্চ ২০২০, ০১:২৬ অপরাহ্ন

গণজমায়েত ছাড়া মুজিববর্ষ উদযাপন করবে ১৪ দল

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মুজিবশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জনসমাগম এড়িয়ে মুজিবশতবার্ষিকীর অনুষ্ঠানে কেবল কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
১২ মার্চ ২০২০, ০১:০৫ অপরাহ্ন

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না রইজ উদ্দিন

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম।
১২ মার্চ ২০২০, ১২:২৩ অপরাহ্ন

১৩ মার্চ থেকে বাংলাদেশিদের ভিসা দেবে না ভারত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শুক্রবার থেকে নতুন ভিসা ইস্যু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন।
১২ মার্চ ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন

ভারতে বিমান, ইউএস বাংলা, নভো এয়ার, রিজেন্টের ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতের সঙ্গে উড়োজাহাজ চলাচল স্থগিত করছে বাংলাদেশ বিমানসহ দেশের অন্যান্য বেসরকারি এয়ারলাইনসগুলো। ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারত সরকার ট্যুরিস্ট ভিসা স্থগিতের ঘোষণা দেওয়ার পর উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল দেশের বিমান সংস্থাগুলো।
১২ মার্চ ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরে বিদেশফেরত ৪৯৬ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চাঁদপুরে বিদেশফেরত ৪৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
১২ মার্চ ২০২০, ১১:১০ পূর্বাহ্ন

বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সাবান বিতরণ

করোনাভাইরাস মোকাবেলায় বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১২ মার্চ ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ জন হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে ইতালি ও ভারত থেকে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ফেরা দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
১২ মার্চ ২০২০, ১০:০০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের সতর্ক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে সবাইকে সচেতন ও সতর্ক হতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
১২ মার্চ ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১২ মার্চ ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

সাভারের আশুলিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কাওছার বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় জামগড়া-তেঁতুলতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১২ মার্চ ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন

শ্রেণিকক্ষে অ্যাসেম্বলির নির্দেশনা

স্কুলগুলোতে প্রতিদিনের অ্যাসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে নেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
১২ মার্চ ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ১০৯ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে আরও ৩০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৭৯।
১২ মার্চ ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন

যারা বিদেশে আছেন, এ মুহূর্তে দেশে না আসলে ভালো হয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেখানে আর্চওয়ে ছিল না, সেখানেও দিয়ে দেব। কিছু অতিরিক্তও হাতে থাকবে। যেখানে আর্চওয়ে ছিল না সেখানে স্ক্যানিং হয় নাই, এটা ঠিক না। যেখানে আর্চওয়ে ছিল না, সেখানেও আমরা হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়ে স্ক্যানিং করেছি। স্ক্যানার যখন নষ্ট ছিল, তখনও আমরা হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়ে স্ক্যানিং করেছি।’
১২ মার্চ ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ মার্চ ২০২০, ০৬:৫৬ পূর্বাহ্ন

বেনাপোলে স্বাভাবিক রয়েছে পণ্য আমদানি-রপ্তানি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। আজ বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। প্রতিদিন পাঁচ থেকে ছয় শ ট্রাক পণ্য আমদানি ও তিন শ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে।
১২ মার্চ ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন

আইইডিসিআরের ‘ধীর গতি’র ব্যবস্থা

করোনাভাইরাসে তিন জন শনাক্ত হওয়ার পরে ভাইরাস প্রতিরোধে আইইডিসিআরের নেওয়া ব্যবস্থা উদ্বেগ তৈরি করেছে।
১২ মার্চ ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাপলাপুর এলাকায় মেরিন ড্রাইভ সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
১২ মার্চ ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন