রাজশাহীতে পদ্মায় ৩৫ যাত্রী নিয়ে নৌকাডুবি, শিশুর মৃত্যু

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মানদীতে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে দুইটি নৌকা ডুবে গেছে।
৬ মার্চ ২০২০, ০২:২৫ অপরাহ্ন

শাহজালালে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৯০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দল।
৬ মার্চ ২০২০, ০১:৪২ অপরাহ্ন

বান্দরবানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
৬ মার্চ ২০২০, ০১:২৬ অপরাহ্ন

রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

কু‌ড়িগ্রামের রৌমারী উপ‌জেলার মোল্লারচর সীমান্ত থেকে আজাহার আলী (৪১) না‌মে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী (বিএসএফ)।
৬ মার্চ ২০২০, ১২:৫৭ অপরাহ্ন

অশ্রু-ভালোবাসায় ত্বকীকে স্মরণ, হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি করেছেন পরিবার, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৬ মার্চ ২০২০, ১১:১০ পূর্বাহ্ন

৭৯ বছরের দণ্ডপ্রাপ্ত ইয়াবা চোরাকারবারি আমিন হুদার মৃত্যু

মাদক মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা আজ শুক্রবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে মারা গিয়েছেন।
৬ মার্চ ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

পিলার থেকে রড পড়ে মেট্রোরেল প্রকল্পের শ্রমিক নিহত

পিলার থেকে রড পড়ে সবুজ মিয়া (২৪) নামে মেট্রোরেল প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।
৬ মার্চ ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগের দুই নেতা আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদুল হক ও সহসভাপতি সফিকুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রাম থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
৬ মার্চ ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

পুলিশ ব্যারাকে কনস্টেবলের ‘আত্মহত্যা’

বরিশাল জেলা পুলিশ লাইন্সের ব্যারাকে গুলিবিদ্ধ হৃদয় দাস (২০) নামে এক কনস্টেবল মারা গেছেন। পুলিশ জানিয়েছে, নিজের অস্ত্র থেকে গুলি চালিয়ে হৃদয় আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৬ মার্চ ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার ইবি শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গিয়ে ফারুক হোসেন নামে এক যুবক ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
৬ মার্চ ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন

ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের অনীহা

লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসী জানায়, অনিয়ম ও দুর্নীতির বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার জানানো হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
৬ মার্চ ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ন

ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২২

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাত জন। আজ শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে।
৬ মার্চ ২০২০, ০৬:০০ পূর্বাহ্ন

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৬ মার্চ ২০২০, ০৪:৩৮ পূর্বাহ্ন

ত্বকী হত্যা মামলা: র‌্যাবের প্রতিবেদন জমার ‘যে কোনো দিন’ শেষ হয় না

ত্বকীর প্রথম মৃত্যুবার্ষিকীর একদিন আগে ২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সাংবাদিকদের বলেছিলেন, ‘ত্বকী হত্যায় আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে। যে কোনো দিন এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’
৬ মার্চ ২০২০, ০৪:৩২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয় যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
৬ মার্চ ২০২০, ০৪:১৯ পূর্বাহ্ন

করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকিতে কারা?

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস কোভিড-১৯ নিয়ে চীনের ‘সেন্টার ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন’ বিস্তারিত গবেষণার ফল প্রকাশ করেছে। গবেষণা বলছে, এই ভাইরাসে শিশু, যুবক ও মধ্যবয়সীদের তুলনায় বয়স্কদের মৃত্যুর হার তুলনামূলক বেশি।
৫ মার্চ ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

বগুড়ার ধুনটে এমপি পুত্র ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আওয়ামী লীগের বগুড়ার ধুনট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে আহত করার অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে আসিফ ইকবাল সনিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
৫ মার্চ ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন

করোনাভাইরাস: দিল্লিতে প্রাথমিক স্কুল বন্ধ

করোনাভাইরাস ছড়ানোর শঙ্কায় ভারতের দিল্লির সব প্রাথমিক স্কুল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
৫ মার্চ ২০২০, ০৩:২৬ অপরাহ্ন

জাবির দুর্নীতির অভিযোগ বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর আট মাস পেরোলেও সরকারের উদ্যোগহীনতায় প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা।
৫ মার্চ ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

১৭ মার্চ ঢাকায় আসছেন মোদি, ব্রাসেলস সফর স্থগিত

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার কথা নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ এ কথা নিশ্চিত করা হয়েছে।
৫ মার্চ ২০২০, ১২:৫৪ অপরাহ্ন