২৬ ওষুধের কাঁচামাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

প্যারাসিটামলসহ ২৬ ধরনের ওষুধের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। আজ মঙ্গলবার এ নিষেধাজ্ঞা দেয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৩ মার্চ ২০২০, ০২:০৬ অপরাহ্ন

শামীমের দেহরক্ষীরা অস্ত্রের লাইসেন্স কীভাবে পেল: হাইকোর্ট

ঠিকাদার জি কে শামীমের দেহরক্ষীরা কীভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
৩ মার্চ ২০২০, ০১:৪৯ অপরাহ্ন

নারায়নগঞ্জের আদালতে নূর হোসেনের হাজিরা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন।
৩ মার্চ ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

মোদিকে সম্মান জানাবে দেশের সাধারণ মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, অতিথিপরায়ণ বাঙালি অতিথিকে সম্মান জানাবে।
৩ মার্চ ২০২০, ০১:১০ অপরাহ্ন

আ. লীগ নেতাকে কারাগারে পাঠানো বিচারককে তাৎক্ষণিক বদলি, বিকেলে জামিন

দুর্নীতির মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে ‘দুর্নীতির অভিযোগে’ তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।
৩ মার্চ ২০২০, ১২:২২ অপরাহ্ন

ডেমরায় দুই শিশু ধর্ষণচেষ্টা ও হত্যায় দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

রাজধানীর ডেমরায় পাঁচ বছর বয়সী দুই শিশু হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩ মার্চ ২০২০, ১২:১৯ অপরাহ্ন

গলাচিপায় বরযাত্রীর গাড়িতে ডাকাতি

পটুয়াখালীর গলাচিপায় বরযাত্রীর গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত ভোরে গলাচিপা-পটুয়াখালী সড়কের সুহরী ব্রিজের কাছে এই ঘটনায় ডাকাত দল বরযাত্রীরদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
৩ মার্চ ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন

‘সাদা অর্থনীতি থেকে কালো অর্থনীতিতে চলে যাচ্ছি’

সরকারের আর্থিক নীতি কতোটা ব্যবসাবান্ধব? বিশেষ করে এসএমই বা ক্ষুদ্র-মাঝারি শিল্পের বাস্তবতা কী? নয়-ছয় সুদনীতির প্রভাব এসএমই সেক্টরে কতটা?— এসব নিয়ে আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টার অনলাইন কথা বলেছে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন আহসান এইচ মনসুরের সঙ্গে।
৩ মার্চ ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন

‘সিএএ নিয়ে কোনো বিদেশি সংস্থার হস্তক্ষেপের অধিকার নেই’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোনো বিদেশি সংস্থার এই ইস্যুতে হস্তক্ষেপ করার অধিকার নেই বলে মত দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার শাখার হাইকমিশনার সিএএ’র বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
৩ মার্চ ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাঠ ব্যবসায়ীদের সংঘর্ষে বিজিবি সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মার্চ ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন

দুদকের মামলায় পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী কারাগারে

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৩ মার্চ ২০২০, ০৮:০৯ পূর্বাহ্ন

প্রায় ২০.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে ‘বেজা’

দেশে বিনিয়োগের ক্ষেত্রে সুখবর দিচ্ছে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এখন পর্যন্ত ১৫১ টি দেশি-বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে, এর মধ্যে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে।
৩ মার্চ ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

ডিএসসিসি নির্বাচন বাতিল চেয়ে ইশরাকের মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেছেন বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আজ মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
৩ মার্চ ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ন

পিরিয়ডের কারণে ৮৪ শতাংশ শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত

পিরিয়ডের কারণে প্রতি মাসে বরগুনার মাধ্যমিক বিদ্যালয়ের ৮৪ শতাংশ ও মাদরাসার ৮৬ শতাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে। সচেতনতার অভাব ও আর্থিক অনটনে প্যাডের পরিবর্তে মাধ্যমিক বিদ্যালয়ের ৮১ শতাংশ ও দাখিল মাদরাসার ৮৩ শতাংশ শিক্ষার্থী পুরোনো কাপড় ব্যবহার করে।
৩ মার্চ ২০২০, ০৬:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ‘নেশা’ পাহাড় কাটা

পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের করা ১০ কোটি ৩৮ লাখ টাকার জরিমানা পরিশোধ করার আগেই আবারও সীতাকুণ্ড এলাকার জঙ্গল সলিমপুরে পাহাড় কেটেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
৩ মার্চ ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন

সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র যেন ‘কনডেম সেল’

সিলেটের টিলাগড় ইকো পার্ক প্রাণীদের জন্য এক ভয়ঙ্কর মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েকমাসে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে অন্তত ৩৩টি প্রাণী ও পাখি মারা গেছে।
৩ মার্চ ২০২০, ০৫:০৫ পূর্বাহ্ন

‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি, শিবিরকর্মী নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৬) নিহত হয়েছেন।
৩ মার্চ ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

পেঁয়াজ রপ্তানিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। এ ব্যাপারে আজ সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
২ মার্চ ২০২০, ০৪:২৫ অপরাহ্ন

উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভ মিছিল

উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন হকাররা। বাংলাদেশ হকার্স লীগ নারায়ণগঞ্জ মহানগরের ব্যানারে আজ সোমবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
২ মার্চ ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন

তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক নেই: আইইডিসিআর

তাপমাত্রার সঙ্গে নতুন করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। তাই আমাদের সচেতনতার পাশাপাশি জীবনাচরণ পরিবর্তন করতে হবে। আজ সোমবার নতুন করোনাভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।
২ মার্চ ২০২০, ০৩:২২ অপরাহ্ন