পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন, ক্লাস-পরীক্ষা বন্ধ ১৩ দিন

শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৩ দিন ধরে বন্ধ হয়ে আছে।
২ মার্চ ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

ভারতে রান্নার গ্যাসের দাম কমেছে

ভারতে কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের শহরাঞ্চলে রান্নার জন্য ব্যবহৃত ভর্তুকিহীন তরল প্রাকৃতিক গ্যাস- এলপিজির দাম কমানো হয়েছে। গতকাল বুধবার থেকে ইন্ডিয়া অয়েল করপোরেশন রাজ্যভেদে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারে অন্তত ৫০ রুপি করে দাম কমায়।
২ মার্চ ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

এনামুল-রুপন ৬ দিন করে রিমান্ডে

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দুই ভাই এনামুল হক এনু এবং রুপন ভূঁইঞাকে ৬ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
২ মার্চ ২০২০, ০২:১৪ অপরাহ্ন

কাল ফাঁসি হচ্ছে না নির্ভয়া হত্যার দণ্ডিতদের

ভারতের দিল্লিতে নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামির কাল মঙ্গলবার ফাঁসি হচ্ছে না। আজ সোমবার দিল্লি আদালত এ বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। এই নিয়ে তিন বারের মতো ফাঁসি কার্যকরের তারিখ পেছাল।
২ মার্চ ২০২০, ০১:১০ অপরাহ্ন

ভোটাধিকার পেলেন তৃতীয় লিঙ্গের ৩৬০ জন

তৃতীয় লিঙ্গের ৩৬০ জনকে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে। এ বছরের হালনাগাদকৃত ভোটার তালিকায় প্রথমবারের মতো 'হিজড়া' হিসেবে তাদের অন্তর্ভুক্ত করা হলো।
২ মার্চ ২০২০, ১২:২৫ অপরাহ্ন

মোদিকে স্বাগত জানানো উচিত: কাদের

মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে না আনার দাবির ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'মুজিববর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে আমাদের স্বাগত জানানো উচিত।’
২ মার্চ ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১৬০০ কোটি টাকা লুট হয়েছে, পদত্যাগের পর ইব্রাহিম খালেদ

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদকে হাইকোর্টের নির্দেশে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। ২৫ দিন দায়িত্ব পালনের পর তিনি আজ সোমবার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
২ মার্চ ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

অবৈধভাবে নির্বাচিতদের মাধ্যমে ‘জনগণের কার্যকর অংশগ্রহণ’ নিশ্চিত হতে পারে না: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সংবিধানে বলা হয়েছে—‘প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে।’ …ভোটের মাধ্যমে যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন, তাকে সত্য মূল্য দিয়েই তার আসনটি লাভ করতে হবে, অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে সংবিধানে উল্লিখিত “জনগণের কার্যকর অংশগ্রহণ” নিশ্চিত হতে পারে না।’
২ মার্চ ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করতে ভারত অঙ্গীকারবদ্ধ’

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের সহায়তা করতে ভারত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
২ মার্চ ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন

জয় বাংলা কনসার্টের টি-শার্ট, মগ, পোস্টার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জয় বাংলা কনসার্টের টি-শার্ট, মগ ও পোস্টার গ্রহণ করেছেন। আগামী ৭ মার্চ এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
২ মার্চ ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন

করোনাভাইরাস: ভারতে আরও ২ জন শনাক্ত

ভারতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল।
২ মার্চ ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন

মার্চে আগাম কালবৈশাখী, মাসের শেষে তাপপ্রবাহ

মার্চ মাসে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও আগাম কালবৈশাখীর সম্ভাবনার জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আবহাওয়াবিদদের মতে, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
২ মার্চ ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

ট্রেন-ট্রলির সংঘর্ষে আহত ২

নাটোরের সদর উপজেলার কৈগাড়ি কিষ্টপুর এলাকায় ট্রেন ও ট্রলির সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আব্দুলপুর-নাটোর রেল রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
২ মার্চ ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন

সিএএ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে: শ্রিংলা

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
২ মার্চ ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৪

ফেব্রুয়ারিতে সারা দেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২৬৯ জন। এ মাসেই রেলপথে ৫৬টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ১৩ জন আহত এবং নৌ-পথে নয়টি দুর্ঘটনায় ৪০ জন নিহত, ৫৬ জন আহত ও ৬৪ জন নিখোঁজ হয়েছেন।
২ মার্চ ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

গাড়ির অনুমোদন না থাকায় বেনাপোল চেকপোস্ট থেকে ফিরে গেল ৭১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল

বাংলাদেশে গাড়ি নিয়ে প্রবেশের যথাযথ অনুমতি না থাকায় ভারত থেকে মুজিববর্ষে যোগ দিতে আসা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব স্টান ইন্ডিয়া নামে একটি প্রতিনিধি দলকে ফিরে যেতে হয়েছে। গতকাল রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আটকে দেয়।
২ মার্চ ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন

পেছন থেকে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল বাসযাত্রীর

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ মার্চ ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ন

‘আমাদের ধর্মনিরপেক্ষতা হুমকিতে পড়বে, এমন পরিস্থিতি দেখতে চাই না’

বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হবে, এমন কোনো পরিস্থিতি বাংলাদেশ দেখতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
২ মার্চ ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ন

পিরোজপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান খলিফাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল ৮টার দিকে রাঢ়ী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমানের বাড়ি শংকরপাশা গ্রামে। তিনি মৃত কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে একজন আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।
২ মার্চ ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন

উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেছেন বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ সোমবার নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন।
২ মার্চ ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন