খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কারা সেলে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন জানতে চেয়েছেন হাইকোর্ট।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:১০ পূর্বাহ্ন

“মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর ঘোষণা দিলে আপনি জাতীয় বীর হবেন”

মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ১৬ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৬ মার্চের মধ্যে জমা দিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন

দেশের চাহিদা মিটিয়ে বসুন্ধরার বিটুমিন রপ্তানিও হবে

ঢাকার কেরানীগঞ্জে দেশের বৃহত্তম বিটুমিন প্ল্যান্ট স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। প্রায় ১৪৩ দশমিক সাত মিলিয়ন ডলার বিনিয়োগের এই প্লান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা নয় লাখ টন।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত আরও পাঁচ যাত্রী। আজ রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নূরবাগ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন

ইবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখার কমপক্ষে আটজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থী হিমেল চাকমা গুরুতর আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন

বাবার কোলে চড়ে এসএসসি পরীক্ষায় ফারজানা

ফারজানা আক্তার মনির বয়স এখন ১৫ বছর ৩ মাস। তবে বাবা-মায়ের কাছে এখনো সে শিশু ফারজানা। একা চলতে কষ্ট হলেও শারীরিক প্রতিবন্ধিতা তাকে থামিয়ে দিতে পারেনি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন

ছোটদের বড় নির্বাচন

সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বেলা ১টা পর্যন্ত।
২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ন

বরেণ্য সাংবাদিক আবদুস সালামের স্মরণসভায় সাহসী সাংবাদিকতার তাগিদ

জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সাহসী সত্যনিষ্ঠ সাংবাদিকতা করলে তা হবে আবদুস সালামের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা। কিংবদন্তীতুল্য সাংবাদিক আবদুস সালাম ব্যক্তিগত লাভ লোকসানের পরোয়া না করে যেভাবে সত্য লিখেছেন জীবনভর, বর্তমান প্রজন্মের সাংবাদিকরা তা অনুসরণ করলে ধুঁকতে থাকা গণমাধ্যমের সুদিন ফিরবে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০০ টাকার নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আগামী ১৭ মার্চ বাংলাদেশ ব্যাংক ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়বে। সেই দিনই স্মারক ১০০ টাকার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৯ অপরাহ্ন

কলকাতায় ইয়াবা চক্রের ৩ জন আটক

গাড়ির দরজায় কৌশলে ইয়াবা আনা হতো। পুলিশের চোখ এড়াতে বদলে ফেলা হতো নম্বর প্লেট। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ইয়াবা পাচার চক্রের তিন জনকে আটক করেছে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। জব্দ করা হয়েছে ৭৪ হাজার পিস ইয়াবা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন

ঐক্যের জন্য বৈশ্বিক সমস্যা সমাধানের কথা ভাবতে হবে: শ্রীনিবাসান

পরস্পরবিরোধী মূল্যবোধ থেকে সৃষ্ট বৈশ্বিক সমস্যা যা মানবতাকে ঐক্যবদ্ধ না করে বরং বিভক্ত করে দেয় তা সমাধানের ওপর জোর দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কৃষ্ণান শ্রীনিবাসান।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

মায়াময় এক সেলফি!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা আর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে মায়াময় এক ছবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩১ অপরাহ্ন

বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কার ২৪ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২৪ শ্রীলঙ্কান জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এসময় চারটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ অপরাহ্ন

ভাষা আন্দোলন থেকে জাতির পিতার নাম মুছে ফেলা হয়েছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস বদলে ফেলা যায় না তা আজ প্রমাণিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ অপরাহ্ন

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থী গ্রেপ্তার

ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে রাজধানীর হাইকোর্ট মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

১ লাখ রোহিঙ্গা ভাসানচরে নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসছে সরকার?

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর আপত্তির কারণে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনাটি সরকার পুনরায় বিবেচনা করছে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় মো. হাবিব সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লেগেছে।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন