জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন

বাসে গণধর্ষণ: অভিযুক্ত ৩ জনের স্বীকারোক্তি

গাজীপুরের ভোগড়া এলাকায় যাত্রীবাহী বাসে গণধর্ষণের ঘটনায় বাসের তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতু পারাপার শুরু, মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতুর দুই পাশে টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় সেতু পারাপার শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোর সাড়ে ৫টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এ কারণেই যানজটের সৃষ্টি হয়।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন

ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভারে সড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় রশিদ খান (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী কাতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের সফররত প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ন

মৎস্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি, উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪২ পূর্বাহ্ন

আশুলিয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

সাভারের আশুলিয়ায় শেলী সুলতানা (৪৩) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর এক মেয়েকে আটক করেছে পুলিশ।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন

গ্যাসের আগুনে একই পরিবারে ৮ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৪ পূর্বাহ্ন

প্রথমবার টিউলিপ ফুটল বাংলাদেশে

গাজীপুরের শ্রীপুরে এক খণ্ড ফসলি জমিকে ঘিরে এখন স্থানীয় দর্শনার্থীদের ভিড়। স্থানীয় এক দম্পতির প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম টিউলিপ ফুলের বাগান গড়ে উঠেছে সেখানে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন

এমপির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ‘ফেক নিউজ’: পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মানব পাচারের সঙ্গে বাংলাদেশের একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগকে ‘ফেক নিউজ’ অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৮ অপরাহ্ন

ব্যাংকিং খাত নিয়ে চোখ বন্ধ রাখতে পারি না: সুপ্রিম কোর্ট

ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এর আর্থিক অবস্থা জানতে চেয়েছেন আদালত।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

ইঁদুরের পেটে ১ লাখ মেট্রিক টন ফসল

ইঁদুরের কারণে ২০১৮ সালে প্রায় এক লাখ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ইঁদুরের কারণে হওয়া ফসলহানির তথ্য তুলে ধরেন তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

‘বাংলাদেশের নির্বাচন কমিশনের যে ক্ষমতা, ভারতের কমিশনও এতো ক্ষমতার অধিকারী নয়’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সংবিধান বাংলাদেশের নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, ভারতের কমিশনও সে পরিমাণ ক্ষমতার অধিকারী নয়। সংবিধান নির্বাচন কমিশনকে অপরিমেয় ক্ষমতা দিয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:২১ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি নির্বাচন ২৯ মার্চ

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

সিরাজগঞ্জের কামারখান্দায় বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন

কলেজ শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রংপুরের মোমিনপুরের একটি খাল থেকে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের এক শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন

চাকরির পেছনে ছোটার মানসিকতা পরিবর্তন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। যাতে তারা চাকরির পেছনে না গিয়ে নিজেরা উদ্যোক্তা হতে পারে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

সঞ্চয়পত্রে নয়, সুদ কমেছে ডাকঘর সঞ্চয় স্কিমের: অর্থমন্ত্রণালয়

সরকার ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ কমিয়েছে, সঞ্চয়পত্রে নয়। অর্থ মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় এ কথা জানানো হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

তিস্তার ভাঙনে নিঃস্ব ৪০ পরিবারের আর্তি

“হামরা এ্যালা কোনটে যামো। জমিজমা সোকগুলায় তিস্তা নদীর প্যাটোত চলি গ্যাইছে। হামার টাকা কড়ি নাই মাটি কিনবার”— এভাবেই নিজেদের বেদনার কথা জানাচ্ছিলেন তিস্তার ভাঙনে নিঃস্ব ৪০ পরিবার।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন