খুলনায় ট্রাক চাপায় রাজমিস্ত্রী নিহত
খুলনায় ট্রাক চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে দারোগার লিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এনামুলের বাসা শহরের মোক্তার হোসেন সড়কে।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বপ্নদ্রষ্টা প্রান্তিক কৃষক আব্দুর রশিদ
লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার অজো পাড়া গাঁ দক্ষিণ দলগ্রামের প্রান্তিক কৃষক আব্দুর রশিদ। তিনি হয়ে উঠেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বপ্নদ্রষ্টা। এই শিশুদের মাঝে ভালোবাসা নিয়ে বেঁচে আছেন তিনি।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন
জীবিত দেখিয়ে মৃত নারীর জমি কেনার অভিযোগ
মৃত্যুর ৩৫ বছর পরে এক নারীকে জীবিত দেখিয়ে তার নামে থাকা ৫০ শতাংশ জমি গোপনে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায়। বিষয়টি জানার পরে রাজীবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক এবং দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৫ পূর্বাহ্ন
মাদক পাচার বন্ধে প্রতিবেশী দেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে দেশে মাদকের পাচার বন্ধে পদক্ষেপ গ্রহণ করছে।
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৩ পূর্বাহ্ন
কত বড় মানুষ একজন সোইনউদ্দিন!
নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের চকগাধর গ্রামের দরিদ্র কৃষক মোহাম্মদ সোইনউদ্দিন মিয়া। গ্রামবাসীদের দীর্ঘ দিনের দুর্ভোগ দূর করার জন্য প্রবল ইচ্ছায় চার বছর ধরে অক্লান্ত শ্রম দিয়ে তৈরি করেছেন দেড় কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তা।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৯ অপরাহ্ন
দ্য ডেইলি স্টারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
'জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার' স্লোগানে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০০ অপরাহ্ন
ফরিদপুরে ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
ফরিদপুরে ইয়াবা তৈরির যন্ত্রপাতি ও সরঞ্জামসহ চার জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮ অপরাহ্ন
বায়ুদূষণে বিশ্বে দৈনিক খরচ ৮০০ কোটি ডলার
বায়ুদূষণের কারণে প্রতিদিন বিশ্বে ৮০০ কোটি ডলার ব্যয় হয়। বছরে ২.৯ ট্রিলিয়ন ডলার, যা সারাবিশ্বের মোট জিডিপির ৩.৩ শতাংশ।
১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
দৌলতদিয়ায় যৌনকর্মীর দাফন হলো ধর্মীয় রীতিতে
দৌলতদিয়ার যৌনপল্লীর কেউ মারা গেলে তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হতো। বছর কুড়ি আগে দাফনের জন্য একখণ্ড জমি পায় তারা। রাতে জানাজা ছাড়াই ডোমদের দিয়ে লাশ মাটিচাপা দেওয়া হতো সেখানে। সেই প্রথা ভেঙে প্রথমবারের মতো এখানকার একজনের দাফন সম্পন্ন হলো ইসলামি নিয়ম অনুযায়ী।
১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
ফিটনেসবিহীন যানবাহন চলাচলের অনুমতি পাবে না: হাইকোর্ট
বৈধ ফিটনেস সনদ নেই এমন যানবাহনের রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন হাইকোর্ট।
১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
যশোরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা
যশোরের কেশবপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বোন বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
৪৪টি জেলায় হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট
সারাদেশের প্রায় দুই কোটি কিডনি রোগীর উন্নত সেবার জন্য দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪৪টি জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস এবং নেফ্রোলজি ইউনিট স্থাপন করতে যাচ্ছে সরকার।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে শেখ কামাল আইটি সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেটর এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
শরিয়ত সরকারকে কেনো জামিন দেওয়া হবে না, রুল হাইকোর্টের
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী শরিয়ত সরকারকে কেনো জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন
বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরি পেলেন ‘লরিয়েল-ইউনেস্কো’ পুরস্কার
উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ চিহ্নিতকরণ ও বিশ্বব্যাপী এর বিস্তার রোধে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম এবং টিকাদান কর্মসূচি জোরদারে উল্লেখযোগ্য অবদানের জন্য গতকাল মঙ্গলবার ‘লরিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড’ (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরি।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন
নাব্যতা সংকটে ব্রহ্মপুত্রে নৌচলাচল ব্যাহত
ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটে নৌচলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে কুড়িগ্রামের চিলমারী রমনা নৌবন্দর থেকে রৌমারী, রাজীবপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ নৌপথে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশুর পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ
যশোরের মণিরামপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শিশু নিহত হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে পরিবারকে এক লাখ টাকা দিয়েছে মালিকপক্ষ।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন
একনেকে ২ হাজার ৪২২ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন প্রকল্পসহ মোট ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৪ পূর্বাহ্ন
সাভারে ৫৫০ কেজি অনুমোদনহীন মহিষের মাংস জব্দ
সাভারে অভিযান চালিয়ে একটি বাসা ও দুটি দোকান থেকে ৫৫০ কেজি অনুমোদনহীন হিমায়িত মহিষের মাংস জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২ অপরাহ্ন
বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি শেখ সেলিমের
বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল তা ভবিষ্যত প্রজন্মকে জানানোর জন্য হলেও এটি করার দাবি জানিয়েছেন তিনি।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন