‘জ্বিন তাড়ানো’র নামে নির্যাতনে মৃত্যু, আটক ৩

বরিশালের বাকেরগঞ্জে ‘জ্বিন তাড়ানো’র নামে এক ব্যক্তিকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগে স্ত্রী-পুত্রসহ ভন্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২ অপরাহ্ন

অযোগ্য-অপদার্থ নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত: সংসদে হারুন

সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে দাবি করে নির্বাচন কমিশনারকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। আজ মঙ্গলবার সংসদে তিনি বলেন, “অযোগ্য ও অপদার্থ নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।”
৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৫ অপরাহ্ন

এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ৩৮

সিলিন্ডার ব্যবহারে অদক্ষতা ও অচেতনতার কারণে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেশে এ পর্যন্ত মোট ৩৮ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৭ অপরাহ্ন

তুরাগ তীর দখলমুক্তে আইনি বাধা নেই

তুরাগ নদের দুই পাড়ের জমি উদ্ধারে সরকারের আইনি বাধা দূর করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৮ অপরাহ্ন

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৯ অপরাহ্ন

পিকনিকের টাকা দিতে পারেনি, বই কেড়ে নিলেন প্রধান শিক্ষক

স্কুলের বার্ষিক পিকনিকে যাওয়ার টাকা দিতে পারেনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাজলী রানি রায় (১১)। আর এ অপরাধে স্কুলের প্রধান শিক্ষক তার পাঠ্যবই কেড়ে নিয়েছেন।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৩ অপরাহ্ন

পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

মানিকগঞ্জ সদর উপজেলায় এবং নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ অপরাহ্ন

পিএইচডি ডিগ্রি: আইন মানা হচ্ছে কিনা তদন্তের আদেশ হাইকোর্টের

পিএইচডি ও সমমানের ডিগ্রি অনুমোদনের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নিয়ম-নীতি মানছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬ অপরাহ্ন

সিলেটে অতিথি পাখি শিকার চলছে অবাধে

অতিথি পাখি শিকার ও সংরক্ষণ নিষিদ্ধ হলেও, সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অতিথি পাখি।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৫ অপরাহ্ন

মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধ তদন্ত করবে আইসিসি

আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তঃরাষ্ট্রীয় এই আদালত জানায়, নির্বাসনের মতো মানবতাবিরোধী অপরাধেরও তদন্ত করবে তারা।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১৫

জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জের রাজগঞ্জ উপজেলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

পোস্টার ‘আবর্জনা’ যখন স্কুলের খাতা ও প্যাকেট

পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ নির্বাচনী পোস্টারে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার মধ্যেই সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য সেগুলো পুনর্ব্যবহারের উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন

ঝুঁকিপূর্ণ ভাঙা সেতুতে ৩০ হাজার বাসিন্দার দুর্ভোগ

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বকতারপুর এলাকায় পানাউল্লাহ খালের ওপর ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুপাশের প্রায় ৩০ হাজার মানুষ।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২ পূর্বাহ্ন

ইয়াবা চোরাচালান: মিয়ানমারে বছরে ৫০ হাজার কোটি টাকা পাচার

মিয়ানমার থেকে চোরাই পথে ইয়াবা আনতে দেশ থেকে বছরে ৫০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

ফরম পূরণ না করেও এসএসসি পরীক্ষায় দুই শিক্ষার্থী

ফরম পূরণ না করেও ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তারা অকৃতকার্য হয়েছিল।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

ধর্ষণের মামলা না নেওয়ায় ওসি প্রত্যাহার

ধর্ষণ মামলা না নেওয়া এবং অভিযুক্তকে আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগে রংপুরের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

নির্বাচন ব্যবস্থা ব্যর্থ হলে ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

তরুণীকে হত্যার অভিযোগে মা ও স্বামী আটক

গাজীপুরের মোগরখাল এলাকায় নীলা খাতুন (২১) নামে এক তরুণীকে হত্যার অভিযোগে তার মা ও স্বামীকে আটক করা হয়েছে। এরা হলেন- রত্না বেগম (৩৫) ও নয়ন মিয়া (৩১)।
৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

ফাইভ জি ‘মিথ’!

টেলিকমিউনিকেশন কর্মীরা নিরলসভাবে পঞ্চম প্রজন্মের (ফাইভ জি) ওয়্যারলেস প্রযুক্তি নিয়ে কাজ করছেন। বাংলাদেশে ফাইভ জি চালু করার জন্য অপারেটরদের শর্তসাপেক্ষে লাইসেন্সও দেওয়া হয়েছে। কিন্তু, ফাইভ জি চালু হলে কতোটা পরিবর্তন আসবে টেলিযোগাযোগে?
৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন

‘সভাপতিকে হল ছাড়তে হবে’ বিক্ষোভ জাবি ছাত্রলীগ নেতাকর্মীদের

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল ঘোষণা এবং নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন