পরিবেশ দূষণ রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ হাইকোর্টের

দেশের পরিবেশ ও বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের অধীনে একমাসের মধ্যে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

৩৩ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া মুন্নি

সিনেমার গল্পকেও যেন হার মানাবেন মুন্নি। হারিয়ে যাওয়ার ৩৩ বছর পর নিজের পরিবার ফিরে পেলেন তিনি। যখন হারিয়ে যায় তখন সে ছিলো সাত বছরের শিশু।
২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

সিলেটে অবাধে পাথর উত্তোলন: আরও এক শ্রমিকের মৃত্যু

অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযানের পরও সিলেটে বন্ধ হচ্ছে না পাথর উত্তোলন। সেইসঙ্গে বেড়েই চলেছে পাথর শ্রমিকের মৃত্যুর সংখ্যা।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

পদ্মাসেতুর সাড়ে ৩ কিলোমিটার দৃশ্যমান

বসানো হয়েছে পদ্মাসেতুর ২৩তম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ৩১ ও ৩২ নম্বর খুঁটির ওপর আজ ‘৬-এ’ নম্বর স্প্যানটি বসানো হয়েছে। ফলে দৃশ্যমান হয়েছে সেতুর প্রায় সাড়ে তিন কিলোমিটার।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন

সীমান্ত-হত্যা বৃদ্ধি উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত-হত্যা ক্রমশ বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে যা দেখেছি

ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ভাগ্নে মো. হাসান পিল্লু ৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে সেখানে জিতেছেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন

‘তাহলে কি বলা যায় বাকি ৭০ শতাংশ এই ভোট প্রত্যাখ্যান করেছেন?’

কম ভোটার উপস্থিতি, ভোটার দেখাতে কৃত্রিম লাইন, বিরোধীদলকে ভোটকেন্দ্রে যেতে না দেওয়া, বের করে দেওয়া, ইভিএম মেশিনে জটিলতা, সেই জটিলতায় পড়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই- এসব ছিলো গতকালকের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সংবাদ। ঘোষিত হয়েছে বিজয়ী দুই মেয়রের নাম। নির্বাচন নিয়ে নগরবাসীর কোনো উৎসাহ-উদ্দীপনা দৃশ্যমান ছিলো না।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

রাজীবের মৃত্যু: দুই বাস চালকের বিরুদ্ধে অভিযোগপত্র

বাসচাপায় সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব হোসেনের নিহতের মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসচালক ওয়াহিদ আলী (৩৫) এবং স্বজন পরিবহনের চালক খোরশেদের (৫০) বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন

চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে চীনা নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রের ‘সহায়তাকারী’!

গলায় ঝোলানো কার্ড দেখে বোঝা যায় তিনি ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নুর তাপসের কর্মী বা সমর্থক। গতকাল ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের ভেতরে, ভোটারের গোপনীয় বুথে অবাধ যাতায়াত করতে দেখা গেছে এই ‘সহায়তাকারীকে’।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন

আশুলিয়ায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় মা ও মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন

বুড়িমারী-ঢাকা নৈশকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন

বুড়িমারী-ঢাকা রুটে নৈশকালীন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন চত্বরে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন। ‘লালমনি সচেতন সমাজ উন্নয়ন সংস্থা’ আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ন

ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির হরতাল

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক ‘কারচুপির’ অভিযোগে ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল আজ রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।
২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬ পূর্বাহ্ন

উত্তরে আতিক-দক্ষিণে তাপসের জয়

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একই পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৭ অপরাহ্ন

ঢাকা উত্তরের মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ অপরাহ্ন

দক্ষিণে তাপসের জয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৬ অপরাহ্ন

থানা থেকে পালাল ইয়াবা পাচারকারী, বরখাস্ত ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের পটিয়া থানা থেকে ইয়াবা পাচারকারী পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

৩০ শতাংশেরও কম ভোট পড়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে: আওয়ামী লীগ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করা হবে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২২ অপরাহ্ন

অংশগ্রহণমূলক নির্বাচনে ব্যর্থ ইসি: সিপিবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অংশগ্রহণমূলক নির্বাচন করতে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২০ অপরাহ্ন