প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে তাপস-আতিক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১২ অপরাহ্ন
চীন ফেরতদের যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার। চীনের বাইরে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।
১ ফেব্রুয়ারি ২০২০, ০২:২০ অপরাহ্ন
আগামীকাল ঢাকায় বিএনপির হরতাল
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।
১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৬ অপরাহ্ন
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে: মাহবুব তালুকদার
“ইভিএম ব্যবহার করে এই নির্বাচনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে এতে কোন কেন্দ্রে শতকরা ১০০ ভাগ ভোট পড়েনি এবং নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করার সুযোগ ছিল না। রাতে ব্যালট পেপারে বাক্স ভর্তি ও কেন্দ্রে শতভাগ ভোট পড়ার অপবাদ থেকে আমরা মুক্ত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ শতাংশের নিচে ভোট পড়েছে।”
১ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ভেঙে পড়লো শফীর মঞ্চ
আহমদিয়া মুসলিম জামাতকে (কাদিয়ানি) অমুসলিম ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে মহাসম্মেলন করেছে হেফাজতে ইসলাম।
১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৫ অপরাহ্ন
আতিক, তাপস এগিয়ে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।
১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৮ অপরাহ্ন
কক্সবাজারে কিশোরী ধর্ষণ, আটক ১
কক্সবাজারের চকরিয়ার একটি মিশনারি চত্বরে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ অপরাহ্ন
নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩১ অপরাহ্ন
৬৪ কেজি ইলিশসহ ৬ ভারতীয় আটক
ভারতে পাচারের সময় ৬৪ কেজি ইলিশসহ বেনাপোল বন্দর থেকে ভারতের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ।
১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
অভিযোগে এগিয়ে তাবিথ
বিএনপির অভিযোগ আর আওয়ামী লীগের সন্তুষ্টি প্রকাশের মধ্য ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সারা দিনে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রায় ৪০টি অভিযোগ জমা দিয়েছেন।
১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে ইসিতে ৩৩টি অনিয়মের অভিযোগ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) কমপক্ষে ৩৩টি অনিয়মের অভিযোগ এসেছে বলে জানানো হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
ভোটার উপস্থিতি শেষ পর্যন্ত কমই থাকল
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্বল্প ভোটার উপস্থিতি, ইভিএম-এ আঙুলের ছাপ না মেলার বিড়ম্বনা, বেশি ভোটার দেখাতে কৃত্রিম লাইন, সংঘর্ষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
‘দুই মিনিট সময় দিলাম, চইল্যা না গেলে...’
বাড্ডা হাইস্কুলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্কুল মাঠের এক কোণায় সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলাম। বেশ কয়েকজন ভোটার সামনে দিয়ে যাওয়া-আসা করছিলেন। এমন সময় দুজন ব্যক্তি সামনে এসে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাস করলেন, “আপনারা কি সংবাদকর্মী?”
১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
আঙুলের ছাপ মেলা নিয়ে বিড়ম্বনা, দুই কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৫টি
সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে আজ সকাল সাড়ে ৯টায় রোটারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলেন রাজাবাজারের বাসিন্দা কল্পনা পালমা।
১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
১৬৮৬ ভোটের মধ্যে পড়েছে ১০০টি
ভোটগ্রহণের শেষ সময়ে এসেও ভোটাররা কেন্দ্রমুখী হননি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি দেখেছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টাররা। নির্বাচন কর্মকর্তাদের আশা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা কেন্দ্রমুখী হবেন। কিন্তু শেষ বেলায় এসেও মিরপুরের সেনাপাড়া আদর্শ হাইস্কুল কেন্দ্রে উল্লেখযোগ্য ভোট পড়েনি।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন
সাংবাদিক অবরুদ্ধ, পুলিশের সামনে তথ্য মুছলেন ছাত্রলীগ নেতা
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোটের তথ্য সংগ্রহে অবরুদ্ধ ও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন-বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নুরুল আমিন জাহাঙ্গীর।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
ঢাকা সিটি নির্বাচন পর্যালোচনা
ধারণা করা হচ্ছিলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে। কিন্তু, দুপুর ২টার দিকেও তেমন সন্তোষজনক ভোটার উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি এলাকায় সংঘর্ষের কারণে ভোটারের সংখ্যা কমে যায়।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন
ইভিএম এমন একটি শক্তিশালী মেশিন যে সকলের পোলিং এজেন্টের দায়িত্ব নিজেই পালন করে: নানক
ধারণা করা হচ্ছিলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে। কিন্তু, দুপুর ২টার দিকেও তেমন সন্তোষজনক ভোটার উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি এলাকায় সংঘর্ষের কারণে ভোটারের সংখ্যা কমে যায়। কেন্দ্রের ভেতরে বা বাইরে কোথাও বিএনপির উপস্থিতি নেই।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন
মানুষের ভোটাধিকার চুরি করতে ইভিএম ব্যবহার করা হচ্ছে: সিপিবি মেয়র প্রার্থী
মানুষের ভোটাধিকার চুরি করতে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মেয়র প্রার্থী আহমদ সাজেদুল হক রুবেল।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
ভোটার দেখাতে কৃত্রিম লাইন
নগর জুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থানরত দ্য ডেইলি স্টারের সংবাদদাতারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি দেখাতে ‘কৃত্রিম লাইন’ তৈরির উদাহরণ পেয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ন