তীব্র শীতে উত্তরাঞ্চলে জনজীবন প্রায় স্থবির

মাঝারি শৈত্যপ্রবাহে দেশের উত্তরাঞ্চলের জনজীবন প্রায় স্থবির। হাড় কাঁপানো শীতে উত্তর জনপদের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে রোজকার জীবন ব্যাহত হচ্ছে।
২১ জানুয়ারি ২০২০, ০৪:১৮ অপরাহ্ন

প্লাস্টিক আবর্জনা বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

প্লাস্টিকের আবর্জনা ভর্তি একটি কন্টেইনার বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া। এই কনটেনারটিতে পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেল) প্লাস্টিকের আড়ালে কম্পিউটারের সিডি পাঠানো হয়েছিল। সিডিতে যে প্লাস্টিক থাকে তা পুনর্ব্যবহারযোগ্য নয়।
২১ জানুয়ারি ২০২০, ০৪:১২ অপরাহ্ন

ল্যাবএইড কর্মী-কনকর্ড শপিংমল মালিক সমিতি সংঘর্ষ, আহত ১২

দোকান নিয়ে বিরোধের জেরে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতাল কর্মী এবং কনকর্ড আর্কেডিয়া শপিং মল মালিক সমিতির সদস্যদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
২১ জানুয়ারি ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে অস্তিত্ব সংকটে কক্সবাজারবাসী: কাদের

রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের সমস্যার কথা বিবেচনা করে এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২১ জানুয়ারি ২০২০, ০২:৪৬ অপরাহ্ন

কেরাণীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

ঢাকার কেরাণীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।
২১ জানুয়ারি ২০২০, ০২:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ মামলায় যুবলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ জানুয়ারি ২০২০, ০১:৫৩ অপরাহ্ন

অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় আশুলিয়ায় আটক ২

সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার সময় মানিক আলী (৪০) ও ফিরোজ হোসেন (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ জানুয়ারি ২০২০, ১২:৫২ অপরাহ্ন

যশোরে গৃহবধূ ধর্ষণে এসআই খায়রুল জড়িত নন: পিবিআই

যশোরের শার্শায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশ কর্মকর্তা খায়রুল আলমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২১ জানুয়ারি ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

বাগান থেকে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাগান থেকে তানজিলা আক্তার রিয়া (১৬) নামের এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ জানুয়ারি ২০২০, ১২:৩৭ অপরাহ্ন

ধর্ষণ-গর্ভপাতের শিকার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পলাতক

নেত্রকোণায় ধর্ষণ ও গর্ভপাতের শিকার পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।
২১ জানুয়ারি ২০২০, ১২:৩৩ অপরাহ্ন

ধর্ষণ মামলায় পুলিশের সহায়তাকারীর ওপর হামলা

পাবনায় ধর্ষণ মামলায় পুলিশকে সহযোগিতা করতে গিয়ে উল্টো পুলিশের সামনে আসামির ভাই ও তার সহযোগীদের হাতে মারধরের শিকার হয়েছেন আব্দুল আলীম (৩৬) নামের এক যুবক। পুলিশকে সহযোগিতা করতে গিয়ে হামলার শিকার হলেও, তার অভিযোগ, ঘটনার সময় নীরব ছিল পুলিশ।
২১ জানুয়ারি ২০২০, ১২:০৮ অপরাহ্ন

আসামির তালিকা থেকে নাম বাতিল চেয়ে মিন্নির আবেদন খারিজ

বরগুনার রিফাত শরীফ হত্যা মমালার আসামি স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এই মামলার বিচার প্রক্রিয়া থেকে নিজের নাম বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি।
২১ জানুয়ারি ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন, বাংলালিংক পিছিয়ে পড়েছে

বিগত দশকে পুঁজিবাজারের শেয়ারে গ্রামীণফোনের পয়েন্ট বেড়েছে প্রায় দুই শতাংশ। বলা হচ্ছে যে, নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ করার কারণেই কোম্পানিটি আয় করেছে দ্বিগুণ।
২১ জানুয়ারি ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন

চা বিক্রেতা রফিকুল জেল খাটছেন ‘নামের’ কারণে!

নামের সঙ্গে মিল থাকায় করাতকলের মালিকের পরিবর্তে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গত পাঁচদিন যাবত চা বিক্রেতা ওই যুবক জেলখানায় রয়েছেন। বন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামির নামের সঙ্গে মিল থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
২১ জানুয়ারি ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

বিএসএফের দুই দফা বাঁধা: আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই দফা বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
২১ জানুয়ারি ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

যুবককে কুপিয়ে হত্যার পর হাসপাতালে ফেলে গেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের হিলালপুর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার পর হাসপাতালে ফেলে গেছে দুর্বৃত্তরা।
২১ জানুয়ারি ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

চীনের রহস্যময় ভাইরাস: ঢাকা, চট্টগ্রাম বিমানবন্দরে শনাক্তকরণ শুরু

চীনের রহস্যময় প্রাণঘাতী ভাইরাস যাতে বাংলাদেশে ছড়াতে না পারে যে জন্যে চীন থেকে আগত যাত্রীদের শনাক্তকরণের কাজ ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে শুরু হয়েছে।
২১ জানুয়ারি ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে সীমান্ত থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকা থেকে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২১ জানুয়ারি ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

চারদিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার সন্তান

বাসাবোর বাসা থেকে গত চারদিন আগে বের হয়ে আর ফিরে আসেনি পুলিশের উপ-পরিদর্শকের ১৩ বছরের ছেলে অরণ্য।
২১ জানুয়ারি ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন

সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি বিএনপির

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বিএনপি।
২১ জানুয়ারি ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন