বাংলাদেশের বন্দর ও জাহাজ নির্মাণ খাতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বন্দর, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৪ জানুয়ারি ২০২০, ০৩:৫৩ পূর্বাহ্ন
ঢাকা সিটি নির্বাচন: তারিখ নিয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় ইসি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির নির্ধারিত তারিখে হবে কিনা সেটি আদালতের আদেশের ওপর নির্ভর করছে।
১৩ জানুয়ারি ২০২০, ০৩:২৭ অপরাহ্ন
আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক
সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে পুলিশ এক নারীকে আটক করেছে। পুলিশ বলেছে, আটক নারী নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভিরের স্ত্রী।
১৩ জানুয়ারি ২০২০, ০২:৫০ অপরাহ্ন
মেরুদণ্ডের হাড় ভেঙেছে: ভিপি নুর
মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ওই হামলায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আজ সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে নুর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ জানুয়ারি ২০২০, ০১:৫৯ অপরাহ্ন
আবুধাবি সাসটেইনেবিলিটি উইক, ২০২০ এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (১৩ জানুয়ারি) ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
১৩ জানুয়ারি ২০২০, ০১:৫২ অপরাহ্ন
'সারওয়ার আলীর উপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যা প্রচেষ্টা'
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও তার পরিবারের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যা প্রচেষ্টা দাবি করে উদ্বেগ জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা।
১৩ জানুয়ারি ২০২০, ০১:০৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষার্থী ধর্ষণ; ছাত্রলীগ নেতা বহিস্কার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি, তারাবো পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান সোহানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ ৫ জন
কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়া পাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৩ জানুয়ারি ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি চলছেই
অ্যান্টিবায়োটিকের সহজ লভ্যতা বন্ধে এবং প্রেসক্রিপশন ছাড়া এর বিক্রি বন্ধ করতে আদালতের নির্দেশনা থাকলেও সে ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য কর্তৃপক্ষ। অথচ অ্যান্টিবায়োটিকের অতি মাত্রায় ব্যবহার বাড়িয়ে তুলছে সুপারবাগের ঝুঁকি। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় সাত লাখ মানুষ মারা যান এই কারণে।
১৩ জানুয়ারি ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
ভারতে আরও দুটি জাহাজ রপ্তানি করলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
বাংলাদেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড (ডব্লিউএমএস) ভারতের জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার কোম্পানির কাছে প্রায় ৫০ কোটি টাকা দামের দুটি জাহাজ হস্তান্তর করেছে।
১৩ জানুয়ারি ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু
দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
১৩ জানুয়ারি ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
এমপি-মন্ত্রীরা ঘরে-বাইরে কোথাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না: মাহবুব তালুকদার
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এমপি-মন্ত্রীরা ঘরে-বাইরে কোথাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এটি ২০১৬ সালের আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
১৩ জানুয়ারি ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন
বিএনপির কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে ১০২৪ মামলা
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নামে থানায় রয়েছে অন্তত এক হাজারেরও বেশি মামলা। ৬৯ জন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মামলার সংখ্যা ১ হাজার ২৪টি। অন্যদিকে আওয়ামী লীগের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
ক্যাসিনো সহোদর এনামুল-রুপন গ্রেপ্তার
রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনা মামলার পলাতক দুই সহোদর আসামি এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি।
১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন
টেল প্লাস্টিক, ওয়াকার ফুটওয়্যার ও রেইনবো পেইন্টসের পরিবেশক সম্মেলন
আরএফএল গ্রুপের জনপ্রিয় হাউসওয়্যার পণ্যের ব্র্যান্ড ‘টেল প্লাস্টিক’, ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এবং রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’ এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
‘বন্দুকযুদ্ধে’ নিহত-আহত হওয়ার পরের সন্দেহ
গতকাল (১২ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগে গুলিবিদ্ধ হয়ে একজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। সেসময় পায়ে গুলিবিদ্ধ হন এক নারীসহ আরও এক ব্যক্তি। পরে এ ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে উল্লেখ করে র্যাব।
১৩ জানুয়ারি ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন
সিনেমার শুটিং নয়!
দৃশ্যটি মারদাঙ্গা কোনো সিনেমার শুটিংয়ের অংশ নয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে বাড়ি ফিরছেন মানুষ।
১৩ জানুয়ারি ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন
যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩
যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ (১৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়া রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
১৩ জানুয়ারি ২০২০, ০৫:০৫ পূর্বাহ্ন
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশুর মৃত্যু
মেঘনা নদীতে ঘনকুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
১৩ জানুয়ারি ২০২০, ০৪:২২ পূর্বাহ্ন
বেসিক ব্যাংকে বেতন কমানোর সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশ
বেসিক ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কর্মীদের বেতন কমানো কেন অবৈধ ঘোষণা করা হবে না রুল জারি করে ব্যাংক ও সরকারের সংশ্লিষ্টদেরকে তার জবাব দিতে বলেছেন আদালত।
১২ জানুয়ারি ২০২০, ০৩:০৩ অপরাহ্ন