আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন। আজ রোববার (১২ জানুয়ারি) দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
১২ জানুয়ারি ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
আবুধাবির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আজ (১২ জানুয়ারি) বিকেলে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
১২ জানুয়ারি ২০২০, ০১:৪৮ অপরাহ্ন
ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
ঘুষ লেনদেনের মামলায় পুলিশের ডিআইজি (সাময়িক বরখাস্ত) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক (সাময়িক বরখাস্ত) খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।
১২ জানুয়ারি ২০২০, ০১:০৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রকে ছাড়াই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বলে সতর্ক করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। সানডে টাইমসে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
১২ জানুয়ারি ২০২০, ১২:৪২ অপরাহ্ন
রাজবাড়ীতে বাস-হিউম্যান হলারের সংঘর্ষে নিহত ৫
রাজবাড়ীতে বাসের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। হতাহতদের সবাই হিউম্যান হলারের যাত্রী। আজ রোববার (১২ জানুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
১২ জানুয়ারি ২০২০, ১২:২২ অপরাহ্ন
লোকোমোটিভ কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মন্ত্রী
লোকোমোটিভ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোগ্রেস রেল’ এর কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে চার সদস্যের একটি দল। ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সরবরাহের জন্য প্রোগ্রেস রেলের সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের।
১২ জানুয়ারি ২০২০, ১২:১৬ অপরাহ্ন
‘ধর্ষকরা নিজেদের খুবই নিরাপদ মনে করছে’
২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে ধর্ষণের ঘটনা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ধর্ষণের ঘটনা কী হঠাৎ করে বেড়ে গেলো, না এটাই সাধারণ চিত্র? এছাড়াও, ধর্ষক বা অপরাধী ধরার পরে কেনো এতো বিভ্রান্তি, সন্দেহ? মানুষ কেনো বিশ্বাস করতে চান না? শুধু সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঘটনার ক্ষেত্রেই নয়, অধিকাংশ ক্ষেত্রেই এরকম দেখা যায়। সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী যা বলে মানুষ ভেবে নেয় অন্যকিছু? এমন প্রেক্ষাপট তৈরি হলো কেনো?
১২ জানুয়ারি ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
সীমান্ত হত্যায় আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে জানাব: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে ভারত অঙ্গীকার করার পরও বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যাচ্ছে। আর এ কারণে বাংলাদেশ উদ্বিগ্ন।
১২ জানুয়ারি ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
আবরার হত্যা মামলার পলাতক আসামি মোরশেদের আত্মসমর্পণ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামির একজন আদালতে আত্মসমর্পণ করেছেন।
১২ জানুয়ারি ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অ্যান্টি র্যাগিং স্কোয়াড ও কমিটি’ গঠনের নির্দেশ হাইকোর্টের
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ) আগামী তিনমাসের মধ্যে ‘অ্যান্টি র্যাগিং স্কোয়াড ও কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১২ জানুয়ারি ২০২০, ০৭:৩৭ পূর্বাহ্ন
হাত বাঁশ রশির ট্রাফিক নিয়ন্ত্রণ, ১২৭ কোটি টাকার সিগন্যাল বাতি
কাকরাইল মোড়ের প্রতিটি ট্রাফিক সিগন্যাল বাতি ১৬০ সেকেন্ড পরপর সবুজ হয়ে ওঠে। পায়ে হেঁটে বা যানবাহনে চড়ে যদি আপনি এই সংকেত মানতে যান, তাহলে সমস্যায় পড়ার সম্ভাবনাই বেশি।
১২ জানুয়ারি ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
১২ জানুয়ারি ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন
রাজধানীর মালিবাগে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় আজ (১২ জানুয়ারি) সকালে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।
১২ জানুয়ারি ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত
মাওলানা জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের প্রস্তুতি চলছে। আজ (১২ জানুয়ারি) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
১২ জানুয়ারি ২০২০, ০৪:১৮ পূর্বাহ্ন
ধর্ষণ অভিযোগে মেসের ম্যানেজার গ্রেপ্তার
রাজধানীর রামপুরা থেকে দুই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক মেস ম্যানেজারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ জানুয়ারি ২০২০, ০৪:১২ অপরাহ্ন
ধর্ষণ মহামারির রূপ নিয়েছে: ড. কামাল
ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে জানিয়ে আইনের শাসন ও জনগণের নিরাপত্তায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কামাল হোসেন।
১১ জানুয়ারি ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
রোববার আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুষ্ঠিতব্য ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
১১ জানুয়ারি ২০২০, ১২:৪১ অপরাহ্ন
ঢাকা সিটি নির্বাচন: প্রচার চালাতে পারবেন না এমপিরা
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পক্ষে ভোট চাইতে পারবেন না সংসদ সদস্যরা। এমনকি নির্বাচন সমন্বয়ের কাজও করতে পারবেন না।
১১ জানুয়ারি ২০২০, ১২:২৬ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় গত বছর ৭,৮৫৫ জনের প্রাণহানী
সারাদেশে গত বছর (২০১৯) ৫,৫১৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭,৮৫৫ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৩৩০ জন।
১১ জানুয়ারি ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
যানবাহন নিবন্ধন কমেছে ঢাকায়
২০১৩ সালের পর প্রথমবারের মতো ঢাকায় যানবাহন নিবন্ধন কমেছে। এছাড়া, গত দুই বছর ধরে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দ্বারা নতুন ও রিকন্ডিশনড গাড়ি এবং মাইক্রোবাসের নিবন্ধনও কমছে।
১১ জানুয়ারি ২০২০, ১১:২১ পূর্বাহ্ন