আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যা

দেশে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
৪ জানুয়ারি ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন

আবারও পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে

আবারও পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল (৩ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজারে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। অথচ একদিন আগেই বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অনুরোধ করেছিলেন রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য।
৪ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

ইরাকে মার্কিন হামলায় জেনারেল কাশেম সোলাইমানি নিহতের ঘটনায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ উত্তেজনার মধ্যে ইরাকে থাকা প্রবাসী বাংলাদেশিদেরকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
৪ জানুয়ারি ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন

রেলওয়ের হাসপাতালটি যেনো নিজেই রোগী

চার বছরেরও বেশি আগে সরকার কমলাপুরের রেলওয়ে হাসপাতালকে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছিলো। লক্ষ্য ছিলো, রেলওয়ে কর্মচারীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া এবং সাধারণ মানুষের কাছে সেবাদানের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করা।
৪ জানুয়ারি ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন

বিশ্বের বৃহত্তম ফুল

ইন্দোনেশিয়ার পরিবেশবিদরা জানিয়েছেন যে, তারা বিশ্বের বৃহত্তম ফুলের সবচেয়ে বড় নমুনাটি খুঁজে পেয়েছেন।
৪ জানুয়ারি ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন

‘উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে, ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, জরিমানা করে, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। কারণ, উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে।
৩ জানুয়ারি ২০২০, ০২:১৪ অপরাহ্ন

কাশেম সোলাইমানির স্থলে ইসমাইল ঘানিকে নিয়োগ দিলেন খামেনি

মার্কিন হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান জেনারেল কাশেম সোলাইমানি নিহতের পর ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানিকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
৩ জানুয়ারি ২০২০, ০১:২৪ অপরাহ্ন

নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সংখ্যালঘুবিরোধী না। তাই এটি প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।
৩ জানুয়ারি ২০২০, ১২:২১ অপরাহ্ন

আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকের অপব্যবহার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। গত বছর প্রতিদিন গড়ে প্রায় ১১৪ জন মাদকাসক্ত ভর্তি হয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে (রিহ্যাব)। সংখ্যাটি ২০১৮ সালে ১০৪ জন এবং ২০১৭ সালে ৬৯ জন ছিলো।
৩ জানুয়ারি ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

ক্যান্সার হাসপাতালের এক্স-রে মেশিন: জনঅর্থ অপচয়-অনিয়মের একটি ক্ষুদ্র নমুনা

অব্যবস্থাপনা, অপচয় আর অনিয়মের উদাহরণ জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল। প্রায় বিশ বছর আগে জার্মানি থেকে কেনা একটি এক্স-রে মেশিন এখনও পৌঁছাতে পারেনি হাসপাতালের রেডিওলজি বিভাগে।
৩ জানুয়ারি ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন

সুসংগঠিত দল সফলভাবে সরকার পরিচালনার জন্য সহায়ক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে সুসংগঠিত রাখার ওপর গুরুত্বারোপ করে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, একটি সরকার সফলভাবে পরিচালনার জন্য দলকে সুসংগঠিত রাখা জরুরি।
৩ জানুয়ারি ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন

৫ জানুয়ারি থেকে শৈত্য প্রবাহের সম্ভাবনা

আগামী ৫ জানুয়ারি রাত থেকে সারাদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ জানুয়ারি ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনী থেকে বাদ শোভন, রাব্বানী

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়ার পর এবার সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনী থেকেও বাদ পড়েছেন রেজওয়ানুল হক শোভন এবং গোলাম রাব্বানী।
৩ জানুয়ারি ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

৫ জানুয়ারি জাবি উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩ জানুয়ারি ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে

নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলনের পরও ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। তবে দুর্ঘটনার সংখ্যা কমেছে।
৩ জানুয়ারি ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

বুড়িগঙ্গায় বালিবাহী কার্গোডুবি, ৪ জনের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীতে আজ (৩ জানুয়ারি) ভোররাতে বালিবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় সকালে চারজনের লাশ উদ্ধার করেছে শ্যামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৩ জানুয়ারি ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন

অর্থমন্ত্রীর বাসায় চুরি!

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে তার গৃহকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
২ জানুয়ারি ২০২০, ০২:৪৭ অপরাহ্ন

বনভূমির ক্ষতি হয় এমন প্রকল্পে জমি বরাদ্দ নয়: হাইকোর্ট

সংরক্ষিত হোক বা না হোক, বনভূমির ক্ষতিসাধন হতে পারে এমন কোনো ধরনের প্রকল্পে জমির বরাদ্দ দেওয়া যাবে না বলে এক রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্ট।
২ জানুয়ারি ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক এন্ড গ্লোবাল এওয়ার্ডে ভূষিত করেছে।
২ জানুয়ারি ২০২০, ০১:০৯ অপরাহ্ন

ঢাকা উত্তরে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকায় নাম না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
২ জানুয়ারি ২০২০, ১২:৩২ অপরাহ্ন