দুই মাসে ভারত থেকে এসেছে ৪৪৫ জন: বিজিবি প্রধান
ভারতের আসামে এনআরসি ও নাগরিকত্ব আইন সংশোধনের পর গত দুই মাসে ভারত থেকে ৪৪৫ জন বাংলাদেশি দেশে ফিরে আসার কথা জানিয়েছে বিজিবি।
২ জানুয়ারি ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলের ৬ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
পরিবেশবিদদের সমালোচনা ও প্রতিবাদের মুখে শ্রীমঙ্গলে ৬ হাজার ৬৩২টি গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করেছে বনবিভাগ।
২ জানুয়ারি ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
মাদকের অপব্যবহারের ঝুঁকিতে তরুণ প্রজন্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে তরুণেরা সবচেয়ে বেশি মাদকের ঝুঁকিতে রয়েছে। তার মতে, মাদক ব্যবহারকারীদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
২ জানুয়ারি ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
মার্সিডিজ বেঞ্জ, প্রাডো ও পাজেরোর মূল্য ১৭ লাখ, লেক্সাসের মূল্য ৭ লাখ ৬০ হাজার!
একটি মার্সিডিজ বেঞ্জ, একটি টয়োটা প্রাডো এবং একটি মিৎসুবিশি পাজেরোর মূল্য ১৭ লাখ টাকা, আপনি বিশ্বাস করুন বা না করুন!
২ জানুয়ারি ২০২০, ০৭:৩৯ পূর্বাহ্ন
ক্যান্সার হাসপাতাল পরিচালকের অবসরকালীন সুবিধা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এলপিআরে যাওয়া সরকারি ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মোআররফ হোসেনের অবসরকালীন সুযোগ-সুবিধা স্থগিত করতে বলেছেন হাইকোর্ট।
২ জানুয়ারি ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় দাবানল, সেনা মোতায়েন
বছরের প্রথম দিনে দাবানল থেকে বাঁচতে অস্ট্রেলিয়ার পূর্ব-উপকূল ছেড়েছেন লক্ষাধিক মানুষ। জনপ্রিয় পর্যটন এলাকা থেকে আটকে পড়া পর্যটক ও বাসিন্দাদের সরিয়ে নিতে সেনা সদস্য মোতায়েন করেছে দেশটির সরকার। দুইটি মিলিটারি জাহাজ ও পাঁচটি হেলিকপ্টার এ কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ জানুয়ারি ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন
পাটকল শ্রমিকদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকরা বিএল কলেজের কাছে নতুন রাস্তা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। ফলে রাস্তার দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
২ জানুয়ারি ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ন
এসি থেকে আগুনে একজনের মৃত্যু
রাজধানীর আফতাব নগরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
২ জানুয়ারি ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন
‘রাজাকারের সন্তানকে দিয়ে উদ্বোধন’ করানোয় সেলিম ওসমানকে আইভীর ধিক্কার
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির (এরশাদ) এমপি সেলিম ওসমানের কড়া সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
২ জানুয়ারি ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন
সাবেক আ. লীগ এমপি ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যু
আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আজ (২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছেন।
২ জানুয়ারি ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন
ক্যান্সার হাসপাতাল নিজেই ক্যান্সার আক্রান্ত
১২ বছরের বেশি সময় আগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য আটটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর (এআরভি) মেশিন কেনা হয়েছিলো।
২ জানুয়ারি ২০২০, ০৩:৫৮ পূর্বাহ্ন
পুলিশ-ছাত্রদল সংঘর্ষে বগুড়ায় আহত ১১
বগুড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। পুলিশ বলেছে, আহতদের মধ্যে তাদের পাঁচ জন রয়েছেন।
১ জানুয়ারি ২০২০, ০২:১১ অপরাহ্ন
রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুন মুনিম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুন মুনিমকে। চুক্তিভিত্তিতে আগামী দুই বছর এনবিআর প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
১ জানুয়ারি ২০২০, ০১:২৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে সদর উপজেলার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
১ জানুয়ারি ২০২০, ০১:০১ অপরাহ্ন
তাজিংডং পাহাড়ে ইটভাটা মালিকের ১০ বছর কারাদণ্ড
তাজিংডং পাহাড়ে অবৈধ ইটভাটা তৈরি করায় এর মালিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পরিবেশ ধ্বংস করার অপরাধে কারাদণ্ডের সঙ্গে তাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১ জানুয়ারি ২০২০, ১২:০১ অপরাহ্ন
রিফাত হত্যায় মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন বরগুনার আদালত।
১ জানুয়ারি ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের হুমকি: ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফকে একটি ব্যাচের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
১ জানুয়ারি ২০২০, ১০:০০ পূর্বাহ্ন
লাইট ইঞ্জিনিয়ারিংকে ২০২০ সালের বর্ষপণ্য ঘোষণা
রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য লাইট ইঞ্জিনিয়ারিং (হাল্কা প্রকৌশল) পণ্যকে ২০২০ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১ জানুয়ারি ২০২০, ১০:০০ পূর্বাহ্ন
এক ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম!
রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কতো সময় লাগে? এমন প্রশ্নের জবাবে যে কেউ বলবে, প্রায় ছয় ঘণ্টা। আবার কোনো কারণে দেরি হলে কয়েক ঘণ্টা বেশিও লাগতে পারে।
১ জানুয়ারি ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
শেখ হাসিনাকে ফোনে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (১ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষ ২০২০-এর শুভেচ্ছা জানিয়েছেন।
১ জানুয়ারি ২০২০, ০৮:৩৪ পূর্বাহ্ন