২০ ভরি স্বর্ণসহ ৩ ‘জিনের বাদশা’ গ্রেপ্তার
মোবাইলফোনে কথা বলে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
২৫ নভেম্বর ২০১৯, ০৫:১৯ পূর্বাহ্ন
খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারি’ নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
২৫ নভেম্বর ২০১৯, ০৫:০৭ পূর্বাহ্ন
মিয়ানমারকে অন্যায় প্রচারণা বন্ধ করতে হবে: বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের বিরুদ্ধে সকল ভিত্তিহীন অভিযোগ, মিথ্যাচার ও অসত্য বর্ণনা প্রত্যাখ্যান করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ ধরনের বানোয়াট প্রচারণা বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।
২৪ নভেম্বর ২০১৯, ০৪:০৬ অপরাহ্ন
এমপিওভুক্ত হবে আরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
চলতি অর্থ বছরে আরেক দফা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এর আগে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ সংশোধন করা হবে।
২৪ নভেম্বর ২০১৯, ০৩:২৯ অপরাহ্ন
গণআন্দোলনে খালেদাকে মুক্ত করব: ফখরুল
খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে রাজপথে গণঅভ্যুত্থানের তৈরির জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করব।
২৪ নভেম্বর ২০১৯, ০৩:১৭ অপরাহ্ন
চালক অপরাধ করলেও জামিনের ব্যবস্থা রাখার দাবি শাজাহান খানের
সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেছেন, চালক অপরাধ করলে আইন অনুযায়ী বিচার যা হওয়ার হবে কিন্তু তার যেন জামিনের ব্যবস্থা রাখা হয়।
২৪ নভেম্বর ২০১৯, ০২:৩৬ অপরাহ্ন
ডান্স বারে কাজের কথা বলে নারী পাচার, আটক ৬
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ছয় জন সদস্যকে আটক করেছে র্যাব। উদ্ধার হয়েছে চার তরুণী ও বিপুল সংখ্যক পাসপোর্ট ও বিমান টিকেট।
২৪ নভেম্বর ২০১৯, ০১:১৭ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু: সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। প্রাথমিকভাবে ক্যাম্পের চারপাশের সীমানায় খুঁটি স্থাপনার কাজ শুরু হয়েছে।
২৪ নভেম্বর ২০১৯, ১২:৩৭ অপরাহ্ন
‘উন্নত দেশ গড়ার জন্য দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়ন করবে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য ২০ বছর মেয়াদি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।
২৪ নভেম্বর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন
ভুয়া বিল-ভাউচার: ১৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ!
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানির ট্যাংক পরিষ্কার, অ্যাম্বুলেন্স মেরামত ও আপ্যায়ন বাবদসহ কয়েকটি খাত থেকে ১৫ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
২৪ নভেম্বর ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ন
মিত্র হাসিনার শীতল অভ্যর্থনা, কাঠগড়ায় দিল্লি
অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান যখন নয়াদিল্লিতে নামে, তখন তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রথম বারের সাংসদ তথা নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। হাসিনার সফরসঙ্গী নেতারা ঘরোয়া ভাবে জানিয়েছিলেন, এটা ‘যেচে অপমান নেওয়া’। প্রতিবেশী বলয়ে ভারতের ‘পরম মিত্র’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নিজে বা কোনও সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত থাকবেন- এটাই ছিল প্রত্যাশা। প্রথম বার জিতে আসা কোনও প্রতিমন্ত্রী নন।
২৪ নভেম্বর ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
আ. লীগের ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে
আওয়ামী লীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্তকারীরা।
২৪ নভেম্বর ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন
পদ্মায় আটকে আছে রূপপুর নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের পণ্যবোঝাই ৩৫ কার্গো
নাব্যতা সংকটের কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক সপ্তাহ ধরে আটকে আছে রূপপুর নিউক্লিয়ার শক্তি কেন্দ্র জন্য আনা পণ্য বোঝাই ৩৫টি কার্গো। চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আনা পাথর ও কয়লাবাহী কার্গোগুলো দৌলতদিয়ার ৬ নং ফেরিঘাটের পাশে বাহিরচরে নোঙ্গর করা রয়েছে।
২৪ নভেম্বর ২০১৯, ০৮:১৮ পূর্বাহ্ন
বিএসএফ ঠেলে দিয়েছে, বিজিবি আটক করেছে
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আজ (২৪ নভেম্বর) ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৪ নভেম্বর ২০১৯, ০৮:১৪ পূর্বাহ্ন
পশুর নদীতে ট্রলার ডুবে ১ জনের মৃত্যু
বাগেরহাটের মোংলার পশুর নদীর লাউডোব এলাকায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে সুন্দর বিশ্বাস (৫৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
২৪ নভেম্বর ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন
তাজরীন ট্র্যাজেডির ৭ বছর, বিচারের বাণী নিভৃতে কাঁদে
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ (২৪ নভেম্বর)। ২০১২ সালের আজকের দিনে সংঘটিত ওই দুর্ঘটনায় ১১৩ জন পোশাক শ্রমিক নিহত ও ১৭২ জন শ্রমিক আহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন নারী।
২৪ নভেম্বর ২০১৯, ০৬:৪৭ পূর্বাহ্ন
২ ঘণ্টার পথ ৩০ মিনিটে, কর্ণফুলীতে ওয়াটার-বাস
বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮ কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। সেটি কমিয়ে ৩০ মিনিটে আনার জন্য কর্ণফুলী নদীতে চালু হচ্ছে ওয়াটার-বাস।
২৪ নভেম্বর ২০১৯, ০৬:১২ পূর্বাহ্ন
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
২৪ নভেম্বর ২০১৯, ০৫:৪৪ পূর্বাহ্ন
‘আবরার আমরা আছি জেগে’
মত প্রকাশের পরিণতিতে ‘শিবির’ আখ্যা দিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো গত মাসের শুরুতে। হত্যা করেছিলো তারই সহপাঠী ‘ছাত্রলীগ’ নেতা-কর্মীরা। ২৬ জনকে আসামি করে ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বুয়েট থেকেও তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
২৪ নভেম্বর ২০১৯, ০৫:৩৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে শিক্ষকসহ নিহত ৩
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে চলে আসা বন্য হাতির আক্রমণে শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া হাতির পালের তাণ্ডবে জমির ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৪ নভেম্বর ২০১৯, ০৫:৩০ পূর্বাহ্ন