মাদ্রাসার পরিত্যক্ত ভবনের ছাদ ধসে অর্ধশত শিক্ষার্থী আহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি কমপ্লেক্সের আল-আমিন এতিমখানার পরিত্যক্ত ভবনের ছাদ ধসে অন্তত ৪৪ শিক্ষার্থী আহত হয়েছে।
২৪ নভেম্বর ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন
গ্রামীণফোনকে ৩ মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ
গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা আগামী তিনমাসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
২৪ নভেম্বর ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন
মুনাফাখোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
অসাধু ব্যবসায়ী, লুটেরা, মুনাফাখোর ও মজুতদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, এরা গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে।
২৩ নভেম্বর ২০১৯, ০৩:১০ অপরাহ্ন
‘যারা আত্মসমর্পণ করেনি তাদের পরিণাম ভালো হবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খুন ও ধর্ষণ ছাড়া এই আত্মসমর্পণকারীদের বাকি সব মামলা তুলে নেওয়া হবে। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। কিন্তু যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদের পরিণাম ভাল হবে না।”
২৩ নভেম্বর ২০১৯, ০২:৩৫ অপরাহ্ন
রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান চান বান কি মুন
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন শনিবার রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে ‘অবাধে ও নিরাপদে’ ফিরিয়ে নেয়ার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান চেয়েছেন।
২৩ নভেম্বর ২০১৯, ০১:২০ অপরাহ্ন
‘যে কোনো মুহূর্তে আমার জীবনের ওপর হামলা করতে পারে’
'আমার শেষ কথা হলো আমি বলেছি, যে আইন ঘোষণা হয়েছে সেটার বাস্তবায়ন হতে হবে। সেটা দেখে আমরা পদক্ষেপ নিব। আইন বাস্তবায়ন না হলে দেশের জনগণকে নিয়ে, বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমে পড়ব।'
২৩ নভেম্বর ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
যুবলীগের নতুন চেয়ারম্যান পরশ, সাধারণ সম্পাদক নিখিল
শেখ ফজলে শামস পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন খান। আগামী তিন বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের নেতৃত্ব দেবেন তারা।
২৩ নভেম্বর ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
দুর্নীতি, জঙ্গিবাদ, মাদকে জড়িতদের ছাড়ব না: প্রধানমন্ত্রী
যুবলীগের সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি-জঙ্গিবাদ ও মাদক ব্যবসায় জড়িতরা যেই হোক তাদের ছাড় দেওয়া হবে না। সেই সঙ্গে অভিযান অব্যাহত রাখার কথাও বলেছেন তিনি।
২৩ নভেম্বর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে রকেট লঞ্চারের ১৩ গোলাসহ বিস্ফোরক উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী রকেট লঞ্চারের ১৩টি গোলা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৩ নভেম্বর ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলার ‘রাষ্ট্রীয় নীতি’তে শঙ্কিত আইসিসি: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতু বেনসৌদা বলেছেন, আইসিসির বিচারকরা শঙ্কিত যে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলার ‘রাষ্ট্রীয় নীতি’ গ্রহণ করতে পারে।
২৩ নভেম্বর ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৫ ‘জঙ্গি’ আটক
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাসহ ১৫ জন জঙ্গি সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
২৩ নভেম্বর ২০১৯, ০৮:০৩ পূর্বাহ্ন
অ্যান্ড্রয়েড ফোনে অনিরাপদ তথ্য
কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর অজান্তেই তাদের তথ্য হ্যাকারদের কাছে তুলে দিতে পারে বলে জানিয়েছেন একদল গবেষক। এসব তথ্যের মাধ্যমে ব্যবহারকারীর ওপর গুপ্তচরবৃত্তিও হতে পারে।
২৩ নভেম্বর ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত নেতানিয়াহু
কট্টর ইহুদিবাদী ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের পৃথক তিন মামলায় অভিযুক্ত হয়েছেন।
২৩ নভেম্বর ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন
পাবনায় স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় এক স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
২৩ নভেম্বর ২০১৯, ০৫:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
২২ নভেম্বর ২০১৯, ০৪:০১ অপরাহ্ন
দেশের সার্বিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আছে, বিএনপির মুখের ওপর নেই: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকলেও, বিএনপির মুখের ওপর নিয়ন্ত্রণ নেই।
২২ নভেম্বর ২০১৯, ০১:০৫ অপরাহ্ন
সরকার দলীয় লোকজন সবকিছু খেয়ে ফেলছে: মির্জা ফখরুল
বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ নভেম্বর ২০১৯, ১২:৩২ অপরাহ্ন
প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন দ্য ডেইলি স্টার
প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বেসরকারি টেলিভিশন আরটিভি-কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দ্য ডেইলি স্টার।
২২ নভেম্বর ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন
পাইলটও ভুয়া!
স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ সিনেমাটি যারা দেখেছেন তারা জানেন কেমন করে ফ্রাঙ্ক আবাগনালে জুনিয়রের নাম ভূমিকায় লিওনার্দো ডিক্যাপরিও বাঘা বাঘা নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছেন। সিনেমাটি তৈরি হয়েছিলো সত্য ঘটনার ওপর ভিত্তি করে। নিজেকে তেমনি হয়তো ভেবেছিলেন ভারতীয় পর্যটক রাজন মাহবুবানি।
২২ নভেম্বর ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ন
মাত্র এক ডলারের হোটেল, তবে...
গত ২০ নভেম্বর বিশ্বব্যাপী পর্যটকেরা একটি ইউটিউব স্ট্রিমে লগইন করে অদ্ভুত এক দৃশ্য দেখতে পান। তারা অপেক্ষায় ছিলেন হয়তো কোনো ভ্রমণ-পিপাসু ভিডিও ক্যামেরা নিয়ে তার হোটেলের রুম, বিছানা, বারান্দা- সবকিছু দেখাতে থাকবেন আর উচ্চস্বরে চেঁচাতে থাকবেন।
২২ নভেম্বর ২০১৯, ০৯:০৯ পূর্বাহ্ন