ক্ষতিগ্রস্ত ৩ লাখ, জনপ্রতি বরাদ্দ ৩ টাকারও কম!

‘সিডর’ ও ‘আইলা’র পর সম্প্রতি বড় ধরনের ঘূর্ণিঝড় ‘বুলবুল’ খুলনা জেলায় আঘাত হেনেছে। সুন্দরবনের কারণে ব্যাপক আকারের ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। তবুও বুলবুলের প্রভাবে খুলনা অঞ্চলে প্রায় ২ লাখ ৯৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় ৪৮ হাজার পরিবার।
১৫ নভেম্বর ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন

শুভ জন্মদিন: রণদা প্রসাদ সাহা

মাত্র সাত বছর বয়সে রণদার চোখের সামনে মায়ের মৃত্যু হয়। বিনা চিকিৎসায় আর অবহেলায় মারা যায় মা। উচ্ছল শৈশব থমকে যায় মার অকাল মৃত্যুতে। ডানপিটে বালক জীবনের কঠিনতম সময়ে শুরু করেন তখন থেকেই। এই মৃত্যুই সাত বছরের বালকের জীবনের দর্শন বদলে দেয়। মনে মনে সংকল্প করে মানুষের জন্য, মানবতার জন্য কিছু করতে হবে।
১৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৬ পূর্বাহ্ন

সিডরের একযুগ: স্বজনহারা দুর্গতদের মনের ক্ষত আজও শুকায়নি

স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ১২ বছর পূর্ণ হলো আজ। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট।
১৫ নভেম্বর ২০১৯, ০৮:০০ পূর্বাহ্ন

পেঁয়াজের দামে রেকর্ড সৃষ্টির নেপথ্যে

দেশে পেঁয়াজের বাজার এতোটাই অস্থির যে কেজি প্রতি পেঁয়াজের দাম ২২০ টাকায় পৌঁছে রেকর্ড সৃষ্টি হয়েছে। এমনকী, পেঁয়াজের দাম বৃদ্ধিকারীদের বন্দুকযুদ্ধে দেওয়ার দাবি জানিয়েছেন একজন সংসদ সদস্য। কিন্তু, কী কারণে পেঁয়াজের বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে।
১৫ নভেম্বর ২০১৯, ০৭:৩৪ পূর্বাহ্ন

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত, এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের লেদার ছ্যুরি খাল সংলগ্ন কেওড়া বাগানে ‘বন্দুকযুদ্ধে’ নুর কবীর (২৮) নামে এক রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
১৫ নভেম্বর ২০১৯, ০৫:৫২ পূর্বাহ্ন

পেঁয়াজ কারসাজিতে জড়িতদের বন্দুকযুদ্ধে দেওয়ার দাবি সংসদে

দেশের বাজারে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল উভয় পক্ষের সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
১৪ নভেম্বর ২০১৯, ০৪:২৫ অপরাহ্ন

রেলে ৫৪ হাজার কোটি টাকার প্রকল্প, নজর নেই মানবসম্পদ উন্নয়নে

২০১৪-১৫ অর্থবছর থেকে রেলওয়ের ৩৬টি উন্নয়ন প্রকল্পে ৫৪ হাজার ৮১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অবকাঠামো উন্নয়নে এই বিপুল অর্থ ব্যয় করা হলেও বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া না হলে যাত্রীসেবার মান বাড়ানো সম্ভব নয়।
১৪ নভেম্বর ২০১৯, ০২:১৮ অপরাহ্ন

গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংবাদ প্রকাশে সতর্ক হওয়ার পরামর্শ

গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হচ্ছে জানিয়ে স্পর্শকাতর বিষয়ে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৪ নভেম্বর ২০১৯, ০১:৫৭ অপরাহ্ন

ক্ষুদ্র ঋণে দারিদ্র্য লালন-পালন হয়: প্রধানমন্ত্রী

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ কেউ এর প্রবক্তা হিসেবে নাম-যশ কামালেও বাস্তবতা হচ্ছে যে দেশের জনগণ এর অতটা সুফল পায়নি।
১৪ নভেম্বর ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

এবার লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
১৪ নভেম্বর ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

সু চির নামে মামলা আর্জেন্টিনায়

রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটানোর জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং শীর্ষ কর্মকর্তাদের নামে মামলা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। প্রথমবারের মতো এই নোবেল বিজয়ীর নাম রোহিঙ্গা নির্যাতনের কোনো মামলায় জড়ালো।
১৪ নভেম্বর ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন চেয়ে খালেদার আপিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খারিজ হওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
১৪ নভেম্বর ২০১৯, ০৮:১৩ পূর্বাহ্ন

একসঙ্গে ‘মধুরেণ’ থেকে বিয়ে

২০১৮ সালের একুশে বই মেলায় তাম্রলিপি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল গুলতেকিন খান এবং আফতাব আহমেদ‘র বই ‘মধুরেণ’। যৌথভাবে প্রকাশিত দুজনের কবিতার বই ’মধুরেণ’। ওই বছর একুশে বই মেলায় দুজনকে একসঙ্গে দেখা গেছে স্টলের সামনে।
১৪ নভেম্বর ২০১৯, ০৮:০০ পূর্বাহ্ন

শুভ জন্মদিন, পণ্ডিত নেহরু

১৮৮৯ সালের ১৪ নভেম্বর এলাহাবাদে জন্ম নেওয়া এক শিশুই পরবর্তীতে হয়ে উঠে ভারতের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতা। যদিও জন্ম তার ধনাঢ্য পরিবারে এবং বেড়ে উঠা পাশ্চাত্য ঢংয়ে কিন্তু, সাধারণ মানুষের মন জয় করতে তিনি খুব বেশি সময় নেননি।
১৪ নভেম্বর ২০১৯, ০৭:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশে প্রচারিত ‘ভুল’ সংবাদের নিন্দায় ভারত

ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অযোধ্যার বাবরি মসজিদ মামলা নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত এই খবরের তীব্র নিন্দা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৪ নভেম্বর ২০১৯, ০৬:৪৬ পূর্বাহ্ন

দুপুরে আটকের পর রাতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ নিহত

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে আজ (১৪ নভেম্বর) ভোররাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান (৩৭) নামে এক রোহিঙ্গা নিহতের কথা জানিয়েছে পুলিশ।
১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন

মাঠ স্কুলের, ভাড়া নেন ‘যুবলীগ নেতা’

নড়াইলের ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয় কালিয়া উপজেলার পিরোলী বাজার এলাকায় অবস্থিত। দীর্ঘ আট বছর ধরে বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে স্থানীয় ‘যুবলীগ নেতা’ নজরুল ইসলাম শেখ দোকান-ঘর নির্মাণ করে ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৪ নভেম্বর ২০১৯, ০৪:৫৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের হাত: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সৃষ্টির জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেছেন, “রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে, এতে কোন সন্দেহ নাই।”
১৩ নভেম্বর ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন

কারা ক্যাসিনো খেলেছে জানতে সিঙ্গাপুরে তথ্য চাওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের কারা সিঙ্গাপুরে ক্যাসিনো খেলেছে তার তথ্য দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন সে দেশের সরকারকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ নভেম্বর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন

পাসপোর্টের জন্য আঙুলের ছাপ নিতেই ধরা পড়ল রোহিঙ্গা নারী

মানিকগঞ্জে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা নারী। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আঙুলের ছাপ দেওয়ার সময় রোহিঙ্গা তালিকায় তার নাম ও ছবি উঠলে তিনি ধরা পড়েন।
১৩ নভেম্বর ২০১৯, ০১:২৯ অপরাহ্ন