অভিযুক্ত সবার ফাঁসি দাবি আবরারের মায়ের
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দিন থেকে টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছিলেন তার মা রোকেয়া খাতুন। তবে ছেলের সন্দেহভাজন হত্যাকারীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আজ অভিযোগপত্র জমা দিতে চলেছে জানার পর সকাল থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলেন তিনি।
১৩ নভেম্বর ২০১৯, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান ৭ দিনের রিমান্ডে
বেআইনিভাবে বিপুল সম্পদের অধিকারী হওয়ার অভিযোগে মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
১৩ নভেম্বর ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য খন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ নভেম্বর ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন
‘আবরার হত্যাকারীরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো, ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিলো’
বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যাকারীরা উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়েছিলো। তারা ক্যাম্পাসে ভয়ের রাজত্ব কায়েম করেছিলো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৩ নভেম্বর ২০১৯, ০৯:৫২ পূর্বাহ্ন
পলাতকদের ধরে ফেলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, “বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় আমাদের তদন্ত সংস্থা পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিট দিয়েছে, তা নির্ভুল হয়েছে।”
১৩ নভেম্বর ২০১৯, ০৯:৪২ পূর্বাহ্ন
বাবরি মসজিদ রায়ের দিন ‘না বলা’ কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
“অনেক সময়/ কথা না বলেও/ অনেক কথা বলা হয়ে যায়।”- এটি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘না বলা’ কবিতার প্রথম লাইন।
১৩ নভেম্বর ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের হাঁসাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের করুণ দশা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটির জরাজীর্ণ ভবন ও জনবলের অভাবে বেহাল হয়ে পড়ছে। মেডিকেল অফিসারের পদটি এক বছর যাবৎ শূন্য। ফার্মাসিস্ট পদও গত চারবছর থেকে শূন্য। এলএমএসএস পদটিও নয় মাস শূন্য রয়েছে।
১৩ নভেম্বর ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন
‘বুলবুল’ তাণ্ডবে সুন্দরবনে অবকাঠামোর ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে সুন্দরবনের বিভিন্ন স্থাপনার বিপুল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। ঝড়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে আবাসিক ও অনাবাসিক স্থাপনা, ওয়াচ টাওয়ার, গোলঘর, হরিণের খাঁচা ও বনবিভাগের বিভিন্ন প্রাচীর।
১৩ নভেম্বর ২০১৯, ০৭:১০ পূর্বাহ্ন
আবরার হত্যায় ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৩ নভেম্বর ২০১৯, ০৭:০৬ পূর্বাহ্ন
‘চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন ছিলেন’
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে গতকাল উদয়ন এক্সপ্রেসকে ধাক্কা দেওয়ার সময় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত কমিটির প্রধান।
১৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ পূর্বাহ্ন
মুজিব বর্ষে দেশের প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
মুজিব বর্ষের (২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ) মধ্যে দেশের প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ নভেম্বর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের অপমৃত্যুর মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ।
১৩ নভেম্বর ২০১৯, ০৫:৫৮ পূর্বাহ্ন
ন্যূনতম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: মন্ত্রী
বাংলাদেশের জন্য খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবারো খুলে দেওয়া হবে আশা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো হবে।
১৩ নভেম্বর ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন
সৌদিতে নারী শ্রমিক পাঠানো বন্ধ করুন: সংসদে এমপিরা
জাতীয় পার্টি ও গণফোরামের সংসদ সদস্যরা দাবি করেছেন যে, গৃহস্থালি কাজের জন্য সৌদি আরবে নারী জনশক্তি পাঠানো বন্ধ করা উচিত। কেননা তারা প্রায়শই শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হন।
১৩ নভেম্বর ২০১৯, ০৪:৩৪ পূর্বাহ্ন
মাত্র ৩০ সেকেন্ডের জন্য ১৬ প্রাণ শেষ
চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন অতিক্রম করে রাত দুইটা ৪৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়।
১২ নভেম্বর ২০১৯, ০৩:৫৮ অপরাহ্ন
১৫০ ছুঁয়েছে পেঁয়াজ, মন্ত্রী বললেন 'নিয়ন্ত্রণে'
দেশে পেঁয়াজের দাম এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন যে পেঁয়াজের বাজার এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই তার বিশ্বাস। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির অনুপস্থিতিতে শিল্পমন্ত্রী একথা বলেন।
১২ নভেম্বর ২০১৯, ০২:২৭ অপরাহ্ন
ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিচয় মিলেছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের পরিচয় মিলেছে।
১২ নভেম্বর ২০১৯, ০১:২৬ অপরাহ্ন
সরকারের উদাসীনতায় দুর্ঘটনা চরমে: ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদাসীনতা ও অবহেলার কারণেই মহাসড়ক-রেলপথ-নৌপথে দুর্ঘটনা চরম মাত্রা লাভ করেছে।
১২ নভেম্বর ২০১৯, ০১:০৫ অপরাহ্ন
বাবার দাফন শেষে ফেরার পথে মারা গেলেন মা
স্বামীর দাফন শেষে জাহেরা খাতুন (৪৮) তার চার ছেলে-মেয়েকে নিয়ে গত রাতে উদয়ন এক্সপ্রেসে উঠেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌছানোর পর ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা এক্সপ্রেস সজোরে এসে উদয়ন এক্সপ্রেস ট্রানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহেরা খাতুন নিহত হন।
১২ নভেম্বর ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন
পায়ের ওপর দিয়ে বাস যাওয়া নারী মারা গেছেন
রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় আহত নারী মারা গেছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১২ নভেম্বর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন