ট্রেন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
১২ নভেম্বর ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

শরীয়তপুরের দামুদিয়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
১২ নভেম্বর ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন

‘ভাইয়ের কোলে ঘুমন্ত অবস্থায় মারা যায় ভাতিজা’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় উদয়ন এক্সপ্রেসের। সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে হবিগঞ্জ সদরের বহুলা গ্রামের মজিবুর রহমানের ১২ বছরের ভাতিজা ইয়াসিনও রয়েছে।
১২ নভেম্বর ২০১৯, ০৭:৩৮ পূর্বাহ্ন

তূর্ণা নিশীথার চালকের ভুলে ভয়াবহ দুর্ঘটনা: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত ও বহু হতাহতের ঘটনাটি তূর্ণা নিশীথার চালকের ভুলের কারণে ঘটেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
১২ নভেম্বর ২০১৯, ০৭:০৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঢোকার সময় যাত্রীবাহী দুটি ট্রেন- উদয়ন এক্সপ্রেস এবং তূর্ণা নিশীথা’র মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১২ নভেম্বর ২০১৯, ০৬:৪৪ পূর্বাহ্ন

তূর্ণা নিশীথার চালকসহ বরখাস্ত ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালকসহ রেলওয়ের তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১২ নভেম্বর ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন

নিহতদের পরিবারকে সোয়া ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঢোকার সময় যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে সোয়া লাখ টাবার ক্ষতিপূরণ ঘোষণা দেওয়া হয়েছেন।
১২ নভেম্বর ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন

ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ নভেম্বর ২০১৯, ০৫:১৪ পূর্বাহ্ন

১,০৭৫ ভুয়া পাসপোর্ট জব্দ

রাজধানীর ফকিরেরপুল এলাকায় দুটি রিক্রটিং এজেন্সিতে অভিযান চালিয়ে ১,০৭৫টি ভুয়া পাসপোর্ট উদ্ধার করেছে র‌্যাব।
১১ নভেম্বর ২০১৯, ০৬:১৬ অপরাহ্ন

মেঘনা থেকে নিখোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ নয় জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ নভেম্বর ২০১৯, ০৬:০৩ অপরাহ্ন

টাকার ওপর ঘুমিয়ে থাকা সেই এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জে টাকার একাধিক বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
১১ নভেম্বর ২০১৯, ০৩:৩০ অপরাহ্ন

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামে আগুনে স্থানীয় অধিবাসী মাজেদ মুন্সীর বসতবাড়ি ও ঘরের আসবাব পুড়ে ছাই হয়ে যায়।
১১ নভেম্বর ২০১৯, ০২:১৬ অপরাহ্ন

‘কারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, খোঁজ নেওয়া হবে’

দেশে কারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১১ নভেম্বর ২০১৯, ০২:০১ অপরাহ্ন

রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে নিলো গাম্বিয়া

সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গণহত্যা চালানোর অভিযোগে আজ (১১ নভেম্বর) মিয়ানমারের নামে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
১১ নভেম্বর ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন

বুলবুলে ক্ষয়-ক্ষতি নিরুপণে সুন্দরবনে পর্যটনে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিশ্বের বৃহত্তম প্যারাবন হিসেবে খ্যাত ও ইউনেস্কো বিশ্ব-ঐতিহ্য সুন্দরবনে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তার হিসাব না হওয়া পর্যন্ত সেখানে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বন বিভাগ।
১১ নভেম্বর ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ন

তথ্য-প্রমাণের ভিত্তিতেই তুরিন আফরোজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তথ্য-প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
১১ নভেম্বর ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি-প্রতিবন্ধী চবি শিক্ষার্থীকে পেটালো ‘ছাত্রলীগ’

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৃষ্টি-প্রতিবন্ধী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক ‘ছাত্রলীগ’ কর্মীর বিরুদ্ধে।
১১ নভেম্বর ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন

অপসারণের পর তুরিন আফরোজ: আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মো. ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে দেখা করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে।
১১ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগে স্থগিত

বগুড়ায় সরকারি সম্পত্তি বিক্রিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।
১১ নভেম্বর ২০১৯, ০৭:০৯ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের শক্ত ভিত্তির কারিগর টিএন সেশন মারা গেছেন

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিরুনেল্লাই নারায়ণা (টিএন) সেশন মারা গেছেন। গতকাল (১০ নভেম্বর) সকাল নয়টায় চেন্নাইয়ের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১১ নভেম্বর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন