চিকিৎসা সেবায় সন্তুষ্ট খালেদা: বিএসএমএমইউ

দণ্ডিত বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অবস্থার উল্লেখযোগ্য উন্নতিও হয়েছে। এই হাসপাতালের চিকিৎসা সেবায় খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছেন বলেও তারা উল্লেখ করেছেন।
২৮ অক্টোবর ২০১৯, ১২:৪৯ অপরাহ্ন

মেননের ব্যাখ্যায় সন্তুষ্ট ১৪ দল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তার মন্তব্য নিয়ে ১৪ দলীয় জোটে যে ব্যাখ্যা দিয়েছেন তাতে জোটের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন

ইরাকি গোয়েন্দাদের ভাষ্য, যেভাবে নিহত হলো বাগদাদি

তন্ন তন্ন করে দীর্ঘদিন খোঁজার পর অবশেষে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে ধরার একটি সম্ভাবনা দেখতে পায় ইরাকের গোয়েন্দা দল।
২৮ অক্টোবর ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন

সন্তানদের সামনে বাবাকে নির্যাতনের ভিডিও ভাইরাল

ভোলার লালমোহন উপজেলায় সন্তানদের সামনে বাবাকে উলঙ্গ করে হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

প্রতিপক্ষকে ঘায়েল করতে স্ত্রীকে হত্যা করে স্বামী

প্রতিপক্ষকে ঘায়েল করতে মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে হত্যা করেছে স্বামীর ভাড়া করা খুনিরা। আদালতে পাষণ্ড স্বামী আব্দুর রহমান এ ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ১০:১৯ পূর্বাহ্ন

‘বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতার দায় সরকারকে নিতে হবে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং অপরিকল্পনার অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
২৮ অক্টোবর ২০১৯, ১০:০৩ পূর্বাহ্ন

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে যাবে আগামীকাল

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) আগামীকাল (২৯ অক্টোবর) হাইকোর্টে পাঠানো হবে।
২৮ অক্টোবর ২০১৯, ০৮:১৭ পূর্বাহ্ন

৭ নভেম্বর পর্যন্ত ড. ইউনূসকে গ্রেপ্তার করা যাবে না, সরকারকে হাইকোর্ট

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত হয়রানি বা গ্রেপ্তার না করার জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২৮ অক্টোবর ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন

ভোলায় গৃহবধূকে ‘গণধর্ষণ’: সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রত্যন্ত চরপিয়ালে গৃহবধূকে ‘গণধর্ষণের’ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ অক্টোবর ২০১৯, ০৫:২৪ পূর্বাহ্ন

ধর্ষণের শিকার পৌনে তিন বছরের শিশু

বাগেরহাটের মোল্লাহাটে ২ বছর ৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ০৫:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে লুটপাট-দখলের মামলা

সাভারের আশুলিয়ায় এবার দোকান-পাট ভাঙচুর করে ৭৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট ও মার্কেট দখল করার অভিযোগে থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়াসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
২৮ অক্টোবর ২০১৯, ০৪:৩৯ পূর্বাহ্ন

জি কে শামীমের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র

যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেওয়া ঠিকাদার জি কে শামীম ও তার সাত দেহরক্ষী বিরুদ্ধে হওয়া অস্ত্র মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে র‍্যাব। মামলার এক মাসের মাথায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো।
২৭ অক্টোবর ২০১৯, ০৩:৫৮ অপরাহ্ন

অন্য বন্দীদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন বিএনপি নেত্রী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারে অন্য বন্দীদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা লাভ করছেন। অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, যারা অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আইন নিজস্ব গতিতেই চলবে।
২৭ অক্টোবর ২০১৯, ০৩:০৮ অপরাহ্ন

অন্য দলের লোকজনকেও ধরা হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার জালে একে একে সব অপরাধী ধরা পড়বে, ক্রমান্বয়ে অন্য দলের লোকজনকেও ধরা হবে। তার নেট থেকে কোনো অপরাধীই পার পাবে না, তিনি যেই হোন না কেন।
২৭ অক্টোবর ২০১৯, ০১:৫৩ অপরাহ্ন

ঢাবি ‘ক’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে।
২৭ অক্টোবর ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন

আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে ক্যাসিনো, বিপুল মদ

শিল্পপতি ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৭ অক্টোবর ২০১৯, ১২:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জগামী ডেমু ট্রেন লাইনচ্যুত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল দুই ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।
২৭ অক্টোবর ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন

ডিএনসিসির ২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটির বেশি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত ছিলেন এমন ওয়ার্ড কাউন্সিলরদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাধারণ ওয়ার্ডের ১৯ জন ও দুজন সংরক্ষিত নারী কাউন্সিলর মিলিয়ে সর্বমোট ২১ জনকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
২৭ অক্টোবর ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ভাসছে তেল

কর্ণফুলী নদীতে লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে তেলবাহী জাহাজের তলা ফুটো হয়ে ছড়িয়ে পড়া তেল মারাত্মক পরিবেশ দূষণ করছে অভিযোগ এনে পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২৭ অক্টোবর ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় শামীম-খালেদ ৭ দিনের রিমান্ডে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত পৃথক দুই মামলায় ঠিকাদার জি কে শামীম ও ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
২৭ অক্টোবর ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন