বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্য
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে আলোচনার জন্য তাদের সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
১১ অক্টোবর ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন
আবরার হত্যা: অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ছাত্রলীগ নেতা অমিত সাহা ও হোসেন মোহাম্মদ তোহাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
১১ অক্টোবর ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ন
‘সব বিশ্ববিদ্যালয়-কলেজের ছেলেরা আমার ছেলে, ওদের ওপর যেনো অত্যাচার না হয়’
ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া বেগম বলেছেন, আমি এক ছেলেকে হারিয়েছি, আর কোনো ছেলেকে হারাতে চাই না।
১১ অক্টোবর ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন
শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ
নরওয়ের অসলোতে আজ (১১ অক্টোবর) শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
১১ অক্টোবর ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন
রাজধানীতে ৪ ‘জঙ্গি’ গ্রেপ্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের চার ‘সদস্য’কে গ্রেপ্তার করেছে।
১১ অক্টোবর ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ন
বুয়েটের আবাসিক হলে নির্যাতনের অভিজ্ঞতা
আবরার হত্যার ঘটনা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক টর্চার কালচার আজ হত্যায় এসে ঠেকেছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলের প্রকৃত চিত্র আমরা বোঝার চেষ্টা করেছি।
১১ অক্টোবর ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন
আবরার হত্যা মামলার আরো ১ অভিযুক্ত সিলেট থেকে গ্রেপ্তার
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আরো এক অভিযুক্তকে সিলেটের শাহ কিরণ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ পুলিশ।
১১ অক্টোবর ২০১৯, ০৭:১৪ পূর্বাহ্ন
ন্যায় প্রতিষ্ঠিত না হলে জনগণ বিদ্রোহী হয়ে উঠে: স্পিকার
বিচার ব্যবস্থা সঠিকভাবে ন্যায় প্রতিষ্ঠিত করতে না পারলে জনগণ বিদ্রোহী হয়ে উঠে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
১১ অক্টোবর ২০১৯, ০৬:১২ পূর্বাহ্ন
বিকালে বুয়েট ভিসির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে আজ (১১ অক্টোবর) বিকালে আবরার হত্যার প্রতিবাদকারী শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
১১ অক্টোবর ২০১৯, ০৫:৫২ পূর্বাহ্ন
মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-ভারতের ঐকমত্য
মাদকদ্রব্য চোরাচালান বন্ধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং ভারতের মাদকনিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ঐকমত্যে পোঁছেছে।
১১ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ পূর্বাহ্ন
ফেনীতে যুবলীগ কর্মীকে হত্যার অভিযোগ
ফেনীতে এক যুবলীগ কর্মীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম রবিউল হক মানিক (৩২)।
১১ অক্টোবর ২০১৯, ০৪:৩৯ পূর্বাহ্ন
ট্রাকের নিচে চাপা পড়ে ৩ জনের প্রাণহানি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনজন নিহত ও তিনজন আহত হন।
১১ অক্টোবর ২০১৯, ০৪:২৯ পূর্বাহ্ন
আবরার হত্যা অভ্যন্তরীণ বিষয়, কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত: তথ্যমন্ত্রী
বুয়েটে ছাত্র নিহত হবার ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “এ বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য অনভিপ্রেত।”
১০ অক্টোবর ২০১৯, ০৩:০৯ অপরাহ্ন
আবরার হত্যার প্রথম স্বীকারোক্তি সকালের
বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলার আসামিদের মধ্যে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইফতি মোশাররফ সকাল। বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্র বুয়েট ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন।
১০ অক্টোবর ২০১৯, ০২:১৩ অপরাহ্ন
আবরার হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির সকল ব্যবস্থা করা হবে।
১০ অক্টোবর ২০১৯, ০১:১৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে করা প্রশ্নগুলো কেমন ছিলো?
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমন্ত্রিত সাংবাদিকরাই পেয়েছিলেন গত ৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিগুলো, বিশেষ করে, ফেনী নদীর পানির অংশীদারিত্ব এবং বুয়েট ছাত্র আবরার ফাহাদের নৃশংসতম হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করার অধিকার।
১০ অক্টোবর ২০১৯, ১২:২৪ অপরাহ্ন
মিরপুরে অ্যাপার্টমেন্টে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। যাদের লাশ পাওয়া গেছে তারা হলেন, বায়েজিদ (৪৫) তার স্ত্রী অঞ্জনা (৪০) ও এই দম্পতির একমাত্র সন্তান ফারহান (১৬)। এদের মধ্যে বায়েজিদ পেশায় ব্যবসায়ী। ফারহান মিরপুর কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র।
১০ অক্টোবর ২০১৯, ১১:৪৬ পূর্বাহ্ন
দাবি না মানলে বুয়েটের সব ভবনে তালা দেওয়ার হুমকি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম শুক্রবার দুপুর ২টার মধ্যে ক্যাম্পাসে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির ব্যাপারে অবস্থান পরিষ্কার না করলে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘোষণা দেওয়ে হয়েছে।
১০ অক্টোবর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন
স্কুলছাত্রী রিশা হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
১০ অক্টোবর ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
মাস্টার্স পরীক্ষা শেষে ছাত্রদের হল ছাড়তে হবে: ঢাবি
মাস্টার্স পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ঢাবি কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।
১০ অক্টোবর ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন