শিগগিরই আবরার হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “শিগগিরই নিখুঁত ও নির্ভুলভাবে চার্জশিট দেওয়া হবে।”
১০ অক্টোবর ২০১৯, ১০:০৬ পূর্বাহ্ন

আবরারের হত্যাকাণ্ড বাক-স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত: টিআইবি

বুয়েটের ছাত্র আবরারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে বাক-স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত ও অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গনের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি উল্লেখ করে অবিলম্বে বুয়েটসহ দেশের সকল ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১০ অক্টোবর ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন

জুয়া খেলার কথা বলে ডেকে নিয়ে হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে তাস দিয়ে জুয়া খেলার কথা বলে ডেকে নিয়ে কেরামত হাওলাদারেকে হত্যা মামলায় দোষী সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
১০ অক্টোবর ২০১৯, ০৭:১৪ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বহুল আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ অক্টোবর ২০১৯, ০৫:৪৩ পূর্বাহ্ন

জাতিসংঘে নভেম্বর থেকে বেতন অনিশ্চিত: আন্তেনিও গুতেরাস

সদস্য রাষ্ট্রগুলো তাদের দেনা শোধ না করলে আগামী নভেম্বরে জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব নাও হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তেনিও গুতেরাস।
১০ অক্টোবর ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি শ্রম আদালত। ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংস্থা গ্রামীণ কমিউনিকেশনস এর তিন জন কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনায় ড. ইউনূসের নামে এই পরোয়ানা জারি হয়েছে।
৯ অক্টোবর ২০১৯, ০২:২১ অপরাহ্ন

খুলনায় বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু

‘বিষাক্ত মদপানে’ খুলনায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে দুজন সহোদর ও অন্য চার জন্য গতকাল মঙ্গলবার দুপুর থেকে আজ বুধবার সকালের মধ্যে মারা যান। বিজয়া দশমী উপলক্ষে তারা মদপান করেছিলেন বলে জানা গেছে।
৯ অক্টোবর ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন

বুয়েটের আরও ৩ ছাত্র রিমান্ডে

আবরার ফাহাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার বুয়েটের আরও তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৯ অক্টোবর ২০১৯, ০১:১২ অপরাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাস্তানদের খুঁজে বের করা হবে: প্রধানমন্ত্রী

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯ অক্টোবর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন

বাক-স্বাধীনতার জন্য কাউকে হত্যা করা উচিত নয়: জাতিসংঘ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জাতিসংঘ বলছে, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার।
৯ অক্টোবর ২০১৯, ১০:৫১ পূর্বাহ্ন

শেরে বাংলা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন শেরে বাংলা হল প্রাধ্যক্ষ মো. জাফর ইকবাল খান।
৯ অক্টোবর ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ন

‘কারো হাতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ জিম্মি থাকতে পারে না’

কতিপয় উচ্ছৃঙ্খল আদর্শহীন যুব ও ছাত্র সংগঠনের হাতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ জিম্মি থাকতে পারে না। এই অবস্থায় অতিদ্রুত সংকট থেকে জাতি ও দেশকে রক্ষা করতে সরকারের আশু পদক্ষেপ চেয়েছেন দেশের বিশিষ্টজনেরা।
৯ অক্টোবর ২০১৯, ০৯:৫১ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ভারত ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯ অক্টোবর ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন

দুপুরে সাক্ষাৎ চেয়েছিলেন শিক্ষার্থীরা, উপাচার্য গেলেন কুষ্টিয়ায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধারের পরও ক্যাম্পাসে আসেননি উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। সেসময় বাসভবন বা কার্যালয় ঘুরে কোথাও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
৯ অক্টোবর ২০১৯, ০৮:২৪ পূর্বাহ্ন

বুয়েটে ছাত্র-শিক্ষক-কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবি

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে বুয়েট এ্যালামনাই।
৯ অক্টোবর ২০১৯, ০৮:০৩ পূর্বাহ্ন

খুলনা: ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বুধবার এক নারীর মৃত্যু হয়েছে।
৯ অক্টোবর ২০১৯, ০৭:৪০ পূর্বাহ্ন

বুয়েটে ৭ দিনের মধ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আল্টিমেটাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী সাত দিনের মধ্যে সকল রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
৯ অক্টোবর ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন

বুয়েটে বুধবারের দুঃস্বপ্ন

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুদিনের সাপ্তাহিক ছুটি শুরু হয় বৃহস্পতিবার থেকে। বুধবার সন্ধ্যা এলে অন্তত দুদিনের জন্যে ক্লাস-পরীক্ষার চাপ কমে যায় শিক্ষার্থীদের। কিন্তু, বুধবার সন্ধ্যা আবাসিক হলের শিক্ষার্থীদের জন্যে নিয়ে আসে অন্য এক আতঙ্ক।
৯ অক্টোবর ২০১৯, ০৬:৫৪ পূর্বাহ্ন

আরও ১০৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো সৌদি আরব

সৌদি আরব থেকে আরও ১০৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে চলতি মাসেই দেশে ফিরলেন ৪৪১ কর্মী।
৯ অক্টোবর ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন

বুয়েটে মৌন মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল বের করা হয়।
৯ অক্টোবর ২০১৯, ০৪:৩৮ পূর্বাহ্ন