ছাত্রলীগ অনেক ভালো কাজও করেছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সবাই ভালো, তা বলা যায় না। নানা কারণে আগাছা-পরগাছা দলে অনুপ্রবেশ করেছে। ছাত্রলীগ অনেক ভালো কাজও করেছে। চাঁদের গায়েও খুঁত আছে। তবে গুটিকয়েক লোকের কারণে আওয়ামী লীগের বা ছাত্রলীগের অর্জন ম্লান হয়ে যেতে পারে না।
৮ অক্টোবর ২০১৯, ০২:৫৬ অপরাহ্ন
আবরার হত্যা: বুয়েটের আরও তিন ছাত্র গ্রেপ্তার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে হত্যা মামলাটিতে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা সবাই বুয়েটের শিক্ষার্থী।
৮ অক্টোবর ২০১৯, ০২:৩৯ অপরাহ্ন
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর সম্পর্কে বুধবার সংবাদ সম্মেলন করবেন।
৮ অক্টোবর ২০১৯, ০২:০৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পোশাক কারখানার এক নারী শ্রমিক (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে আরও দুইজন।
৮ অক্টোবর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন
উপাচার্যকে পেয়ে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ
আবরার ফাহাদের লাশ পাওয়ার প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর জনসমক্ষে এসেছেন বুয়েটের উপাচার্য ড. অধ্যাপক সাইফুল ইসলাম। ক্যাম্পাসে তাকে শিক্ষার্থীদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে। দাবি মেনে নেওয়ার কথা বললেও শিক্ষার্থীরা শান্ত হননি। তাদের দাবি ছিল সুনির্দিষ্টভাবে দাবিগুলো পূরণের ব্যাপারে তার ঘোষণা।
৮ অক্টোবর ২০১৯, ১২:৪৮ অপরাহ্ন
বুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আববার ফাহাদ হত্যাকাণ্ডে প্রতিষ্ঠানটির উপাচার্যের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠছে। ছাত্রদের অভিযোগ, ঘটনার পর উপাচার্য ড. সাইফুল ইসলাম ক্যাম্পাসে আসেননি। এই অবস্থায় তার পদত্যাগের দাবি উঠেছে।
৮ অক্টোবর ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ন
ক্যাম্পাসে ভিন্নমত না থাকায় ভয়ংকর অন্ধকারের দিকে যাচ্ছি: সিরাজুল ইসলাম চৌধুরী
বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজের মডেল হিসেবে উল্লেখ করে প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “ক্যাম্পাসে যদি ভিন্নমত না থাকে তাহলে তো আমরা ভয়ংকর অন্ধকারের দিকে যাচ্ছি।”
৮ অক্টোবর ২০১৯, ১১:১০ পূর্বাহ্ন
আবরার হত্যায় বুয়েটের ১০ শিক্ষার্থী রিমান্ডে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন ঢাকার এক আদালত।
৮ অক্টোবর ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন
কারাগার থেকে হাসপাতালে ‘অসুস্থ’ সম্রাট
যুবলীগ ঢাকা দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে মঙ্গলবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৮ অক্টোবর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন
‘অপকর্ম করে কেউ ছাড় পায় না, কেউ পার পেয়ে যায় না’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানে আছেন। যে কারণে অপকর্ম করে কেউ ছাড় পায় না, কেউ পার পেয়ে যায় না।
৮ অক্টোবর ২০১৯, ০৭:৪৯ পূর্বাহ্ন
বুয়েট উপাচার্য কোথায়?
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুইদিন পার হতে চললেও ক্যাম্পাসে অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম৷
৮ অক্টোবর ২০১৯, ০৭:৪৯ পূর্বাহ্ন
‘বুয়েটেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত’
বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, তিনি ছাত্র রাজনীতি বন্ধসহ বুয়েট শিক্ষার্থীদের আট দফা দাবির প্রতি সমর্থন জানান।
৮ অক্টোবর ২০১৯, ০৭:২৯ পূর্বাহ্ন
আবরার ফাহাদের দাফন সম্পন্ন
কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে ছাত্রলীগের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের দাফন সম্পন্ন করা হয়।
৮ অক্টোবর ২০১৯, ০৬:১১ পূর্বাহ্ন
ছাত্রলীগের টর্চার সেল!
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঁচতলা বিশিষ্ট শেরে বাংলা হলের দুইতলার শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে কক্ষটির অবস্থান।
৮ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ পূর্বাহ্ন
‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘শিবির সন্দেহে’ পিটিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।
৮ অক্টোবর ২০১৯, ০৫:৪১ পূর্বাহ্ন
১২ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল আবার শুরু হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ (৮ অক্টোবর) সকাল ৯টায় ‘ফেরি ফরিদপুর’ ও ‘ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়।
৮ অক্টোবর ২০১৯, ০৫:১১ পূর্বাহ্ন
বুয়েট শাখার ৯ নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘শিবির সন্দেহে’ পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ১১ নেতাকে সংগঠনটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
৮ অক্টোবর ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন
সিসিটিভি ফুটেজ: আবরারকে পাঁজাকোলা করে সিঁড়িতে নেওয়া হয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে ধরাধরি করে শেরে বাংলা হলের বারান্দা দিয়ে সিঁড়ির দিকে নিয়ে যাওয়ার একটি দৃশ্য সম্বলিত সিসিটিভি ফুটেজ দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। সংগ্রহ করা এই ভিডিওতে আবরারকে পাঁজাকোলা করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।
৭ অক্টোবর ২০১৯, ০২:৫০ অপরাহ্ন
ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুদকের হাতে আটক
ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ দুই জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ অক্টোবর ২০১৯, ০২:১৯ অপরাহ্ন
সম্রাটের বিরুদ্ধে র্যাবের ২ মামলা
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের নামে দুইটি মামলা করেছে র্যাব। অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ সোমবার সন্ধ্যায় রমনা থানায় মামলাগুলো করা হয়েছে।
৭ অক্টোবর ২০১৯, ০১:৫১ অপরাহ্ন