অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, বাংলাদেশের জন্য এটি বড় অর্জন যে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছে।
৭ অক্টোবর ২০১৯, ০১:২৭ অপরাহ্ন

আবরার হত্যা: ৯ জন আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট নয় জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে অন্তত চার জন বুয়েট শাখা ছাত্রলীগের নেতা।
৭ অক্টোবর ২০১৯, ০১:১২ অপরাহ্ন

শিবিরের সঙ্গে আবরারের সংশ্লিষ্টতা ছিল না: পরিবার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র আবরার ফাহাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
৭ অক্টোবর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহবুবুল হক বাবলু (৫১) নামের জেনারেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ একটি চায়ের দোকানে জেনারেটরের সংযোগ দেওয়া নিয়ে বিরোধের জেরে ওই যুবকেরা বাবলুকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে।
৭ অক্টোবর ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজ থেকে ৬ জন চিহ্নিত, আটক ৯

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা করা সম্ভব হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (এডিসি) আব্দুল বাতেন বলেছেন, হত্যাকাণ্ডে জড়িত ছয় জনকে তারা সনাক্ত করতে সক্ষম হয়েছেন।
৭ অক্টোবর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন

দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
৭ অক্টোবর ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন

মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের

মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৭ অক্টোবর ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আবরারের শেষ ফেসবুক পোস্ট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘শিবির সন্দেহে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে।
৭ অক্টোবর ২০১৯, ০৯:০০ পূর্বাহ্ন

আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
৭ অক্টোবর ২০১৯, ০৮:৩৮ পূর্বাহ্ন

আবরারের সমস্ত শরীরে মারধর ও আঘাতের চিহ্ন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদ রক্তক্ষরণ ও ব্যথায় মারা গিয়েছেন বলে তার ময়নাতদন্তে জানা যায়।
৭ অক্টোবর ২০১৯, ০৮:৩২ পূর্বাহ্ন

খরচ বাড়ছে দূরের যাত্রায়

মহাসড়কগুলো থেকে টোল আদায়ের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষাপটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় টোল আদায়ের প্রক্রিয়া শুরু করছে।
৭ অক্টোবর ২০১৯, ০৭:০৮ পূর্বাহ্ন

আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের ২ নেতা আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের চকবাজার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৭ অক্টোবর ২০১৯, ০৬:২৩ পূর্বাহ্ন

ডেঙ্গু: খুলনায় নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় ১৬ জন মারা গেছেন।
৭ অক্টোবর ২০১৯, ০৫:৩০ পূর্বাহ্ন

ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রুম থেকে ডেকে ‘শিবির সন্দেহে’ জেরার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ ‘শিবির সন্দেহে আবরার ফাহাদকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা’ করা হয়েছে। এই অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে।
৭ অক্টোবর ২০১৯, ০৫:১৮ পূর্বাহ্ন

যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোলে বাড়তি সতর্কতা

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ভারতে পলায়ন ঠেকাতে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৭ অক্টোবর ২০১৯, ০৪:৩৪ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভারতে চারদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (৬ অক্টোবর) রাতে দেশে ফিরেছেন।
৭ অক্টোবর ২০১৯, ০৪:১৯ পূর্বাহ্ন

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে তিন জন নিখোঁজ হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
৬ অক্টোবর ২০১৯, ০৩:২৯ অপরাহ্ন

শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি করেন না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা দেখে বিএনপির গাত্রদাহ বৃদ্ধি পেয়েছে। ছিটমহল চুক্তি হয়েছে, তিস্তা নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সফল হবেন। প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে চুক্তি করবেন না।
৬ অক্টোবর ২০১৯, ০২:১০ অপরাহ্ন

সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড

কুমিল্লা থেকে গ্রেপ্তার করে রাজধানীতে এনে অভিযানের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ অক্টোবর ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন

সম্রাটের কার্যালয়ে অস্ত্র, মাদক ও ক্যাঙারুর চামড়া

আটক হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে নিয়ে তার কাকরাইলের কার্যালয় ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি ও ক্যাঙারুর চামড়া উদ্ধার করেছে র‌্যাব।
৬ অক্টোবর ২০১৯, ০১:২২ অপরাহ্ন