উত্তরপ্রদেশ ও বিহারে বন্যায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৮ পূর্বাহ্ন

‘উপাচার্য অপসারণে সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে’

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন ক্যাম্পাস ছাড়লেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৪ পূর্বাহ্ন

ফেনসিডিল ও নগদ টাকাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

পিরোজপুরের ঝাটকাঠি এলাকা থেকে ‘মাদক চোরাকারবারি’ সাবেক ছাত্রলীগ নেতাকে এক সহযোগীসহ আটক করেছে পুলিশ। এসময় তার বাসা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও প্রায় পাঁচ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৩ পূর্বাহ্ন

ছাত্র পেটানোয় ঢাবি ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় প্রথম বর্ষের এক ছাত্রকে হলের গেস্টরুমে ডেকে এনে পেটানোর ঘটনায় সরকারদলীয় ছাত্র সংগঠনটির এক কর্মীকে বিজয় একাত্তর হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪০ অপরাহ্ন

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। ওপারে পেট্রাপোলে প্রবেশের অপেক্ষায় বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকলেও সকাল থেকে কোনো ট্রাক বাংলাদেশে ঢোকেনি।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৭ অপরাহ্ন

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান, নিষেধাজ্ঞা এলো বিক্রিতে

রেনিটিডিন উৎপাদন ও বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর। পাকস্থলীর এসিড নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত এই ওষুধে ক্যান্সার সৃষ্টির উপাদান পাওয়া যাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন

পেঁয়াজ রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞা

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এই ব্যবস্থা নিলো দেশটির সরকার। রপ্তানি নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ অপরাহ্ন

বশেমুরবিপ্রবি উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। সেই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

পাঁচ বছরের মধ্যে প্রবৃদ্ধি দুই অঙ্কে যাবে: অর্থমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই অঙ্কে উন্নীত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন

মন্ত্রীরা ত্রাণের টাকায় দুর্গত এলাকা পরিদর্শন করেন: টিআইবি

চলতি বছর সরকারের ত্রাণ তহবিলের টাকা মন্ত্রীদের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে খরচ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন

প্লিজ, ওয়েট অ্যান্ড সি: কাদের

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারের ‘গুজব’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের ওপর বিশ্বাস রাখতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪০ পূর্বাহ্ন

ঢাকার রাস্তায় সাইকেল লেন

সহজে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে অথবা স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের অনেকে বাইসাইকেল ব্যবহার করে থাকেন। কিন্তু, ঢাকার রাস্তা সাইকেলচালকদের জন্যে কতোটা উপযোগী তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪০ পূর্বাহ্ন

সৌদি বাদশাহর দেহরক্ষী গুলিতে নিহত

সৌদি বাদশাহ সালমানের ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আব্দুলআজিজ আল-ফাঘামকে গুলি করে হত্যা করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন

আলোচনায় সম্রাট...

রাজধানীর একটি ক্লাবে ‘ক্যাসিনো’ ব্যবসা পরিচালনার অভিযোগে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানা যায়।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮ পূর্বাহ্ন

দেশ আরো উন্নত হতে পারতো যদি প্রকল্পের প্রত্যেকটি টাকা যথাযথভাবে ব্যয় করা হতো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সুস্পষ্টভাবে বলেছেন, দুর্নীতিবাজ এবং অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে তার সরকারের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৫ পূর্বাহ্ন

সৌদি সীমান্তে হামলা চালিয়ে বহু সেনা আটকের দাবি হুতিদের

সৌদি সীমান্তে হামলা চালিয়ে দেশটির বহু সেনা ও সামরিকযান আটকের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৪ পূর্বাহ্ন

নিজেই নিজের ডিগ্রিদাতা!

আপনি কি কখনও কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের চেয়ারম্যানকে সেই বিভাগেই স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য অনুমোদন দিতে এবং শেষ পর্যন্ত ডিগ্রি অর্জন করার কথা শুনেছেন?
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন

ডেঙ্গু: ব‌রিশা‌লে নারীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ (২৯ সেপ্টেম্বর) ভোরে এক নারীর মৃত্যু হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাবি ছাত্রকে স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ

ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতে বিজয় একাত্তর হলের গেস্ট রুমে এই ঘটনা ঘটেছে।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৯ অপরাহ্ন

‘সরকারের প্রশ্রয়ে অপকর্ম চলছে’

ক্যাসিনো ও জুয়ার আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এবং মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরণের অনিয়ম-অপকর্ম সম্ভব।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪ অপরাহ্ন