শিক্ষিতরাই দুর্নীতিতে বেশি জড়াচ্ছে: আইনমন্ত্রী
শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষিতরাই দেশে বেশি মাত্রায় দুর্নীতিতে জড়াচ্ছে।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
সম্রাট আটক কী না, জানা যাবে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন। তবে আমরা যেটা বলছি তাহলো- সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেবো।”
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯ পূর্বাহ্ন
এক ‘মশা মানবের’ গল্প
ঢাকা সিটি করপোরেশন মশার প্রকোপ নিয়ে সমালোচনামুখর সময় কাটিয়েছে। তাদের ওষুধ কার্যকর কী না তা নিয়ে পত্রপত্রিকায় নানান কথাবার্তা হয়েছে। ওষুধের কার্যকারিতা পরীক্ষা করার জন্য প্রয়োগ করা হয়েছে মশার ওপর।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন
নোয়াখালীতে ‘স্পিরিট’ পানে ৫ জনের মৃত্যু, আটক ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হোমিও দোকানের স্পিরিট পান করে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১২ পূর্বাহ্ন
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে শেখ হাসিনার ৪ প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার হুমকি উল্লেখ করে এর স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে এই ইস্যুতে চার দফা প্রস্তাব পেশ করেছেন।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৩ পূর্বাহ্ন
সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক
সাভারের আশুলিয়ায় কর্তব্য পালনকালে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৮ অপরাহ্ন
মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান ২ দিনের রিমান্ডে
রাজধানীর তেজগাঁও থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকার এক আদালত।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ অপরাহ্ন
যুবলীগ নেতা খালেদ এবার ১০ দিনের রিমান্ডে
সাত দিনের রিমান্ড শেষে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে পৃথক দুই মামলায় ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৮ অপরাহ্ন
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি টিআইবির
পরিবেশের জন্য আত্মঘাতী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ২০৩০ সালের মধ্যে বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করে ক্রমান্বয়ে শতভাগে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিশ্চিত, জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের প্রতিশ্রুত তহবিল সংগ্রহে আরও সক্রিয় হওয়া এবং এ খাতে বাস্তবায়িত প্রকল্পসমূহে কার্যকর জনসম্পৃক্ততার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২ অপরাহ্ন
অন্য দলের দুর্নীতিবাজদের পরে ধরা হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিজ দলের দুর্নীতিবাজদের ধরার পর অন্য দলের দুর্নীতিবাজদের ধরা হবে।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৪ অপরাহ্ন
ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় নয়: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮ অপরাহ্ন
সাময়িক অভিযানে দুর্নীতি বন্ধ করা যায় না: মেনন
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাময়িক ও কয়েক দিনের সাফ-শুদ্ধি অভিযানে দুর্নীতি বন্ধ করা যায় না।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ন
জামালপুরের সেই ডিসি বরখাস্ত
নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার ঘটনার জেরে জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন
নিজ ঘরে মিললো স্বামী-স্ত্রীর লাশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানিয়াটারী পাড়া গ্রামে নিজ ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৭ পূর্বাহ্ন
নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া ‘ভোটার’রা আপাতত ভোট দিতে পারবেন: নির্বাচন কমিশন
ভারতের আসাম রাজ্যে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু, নাগরিকপঞ্জিতে নেই তাদেরকে আপাতত ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করা যাবে না। যতোদিন না তাদের ‘বিদেশি’ হিসেবে সিদ্ধান্ত নিচ্ছে আদালত, ততোদিন তারা ভোট দিতে পারবেন।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৯ পূর্বাহ্ন
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত, অস্ত্র-ইয়াবা উদ্ধার
কক্সবাজার জেলার টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
খবর পেলেই ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান: আইনমন্ত্রী
বাংলাদেশের সীমানার ভেতরে যেখানেই অবৈধ ক্যাসিনোর খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক চোরাকারবারি’ নিহত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুকামিয়াকান্দা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩২ পূর্বাহ্ন
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী রাজধানীর নতুন বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৯ পূর্বাহ্ন
‘চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননায় ভূষিত প্রধানমন্ত্রী
তরুণদের দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন অব দ্য স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০২ পূর্বাহ্ন