ফতুল্লায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ২ বাড়ি ঘেরাও, আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতরাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দম্পতিসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন

পুলিশ বললেন- ‘জানতেন না’, স্থানীয়দের অভিযোগ, ‘তারা সবই জানেন’

মতিঝিল থানা থেকে সর্বোচ্চ ২০০ গজের মধ্যে অবস্থিত এই চারটি ক্লাব। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সর্বমহলে সমালোচনার প্রেক্ষিতে ক্লাবগুলোতে আজ (২২ সেপ্টেম্বর) দুপুরে এক যোগে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য আরও ৮৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সাহায্য অব্যাহত রাখতে অতিরিক্ত ৮৭ মিলিয়ন পাউন্ডের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন

পদ্মায় মিললো ২৮ বোতল বিদেশি মদ

পাবনায় পদ্মা নদীতে মিলেছে ২৮ বোতল বিদেশি মদ। নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে একটি ড্রাম ধরা পড়লে সেই ড্রামের মধ্যে মদের বোতলগুলো পাওয়া যায়।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৫ অপরাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে পাশে থাকার আহবান কাদেরের

রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিএনপিকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৯ অপরাহ্ন

প্রকল্প কাজে কেনো দেরি হয় তার সমাধান বের করতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকল্প কাজে কেনো দেরি হয় তার সমাধান বের করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি আরো বলেন, সময়মত প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আবার শেষ সময়ে তাড়াহুড়া করে মান ক্ষুণ্ণ করা যাবে না।
২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন

‘দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার জুয়ার আশ্রয় নিয়েছে’

দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার জুয়ার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

৬৩ জেলায় বোমা হামলা: ৫ জেএমবি জঙ্গির ১২ বছরের কারাদণ্ড

সারাদেশে ৬৩ জেলায় বোমা হামলাকার সঙ্গে যুক্ত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর পাঁচ জঙ্গিকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল। এই পাঁচ জন ২০০৫ সালের ১৭ আগস্ট ঢাকার খিলখেত এলাকায় বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন।
২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন

রাজধানীর ৪ ক্লাবে পুলিশের অভিযান

রাজধানীর মতিঝিল এলাকায় চারটি ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশ। ক্লাবগুলো থেকে নগদ অর্থ, মদ, সিসার যন্ত্রাংশ, টাকা গোনার মেশিন ও জুয়া খেলার কার্ড পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা প্রেপ্তার করা হয়নি।
২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন

এক মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ

মাত্র এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৯ লাখ ৬০ হাজার বেড়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) জানিয়েছে, গত আগস্ট মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় এই উল্লম্ফন দেখা গেছে। নিকট অতীতে এক মাসে এত ইন্টারনেট ব্যবহারকারী যোগ হয়নি।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ন

পানি-বিদ্যুৎ নেই, বশেমুরবিপ্রবির আন্দোলন তবুও দমছে না

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয়েছে। ‘দুর্গাপূজার’ আগাম ছুটিতে ক্যাম্পাস বন্ধ হয়ে গেলেও শিক্ষার্থীদের আন্দোলন গড়িয়েছে টানা পঞ্চম দিনে।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে শ্রমিক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতাকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মো. নাদিম (২৮) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পূর্বাহ্ন

অতিথি পাখির অভয়াশ্রমে যন্ত্রের ঝনঝনানি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কিছুদূর পর পরই পুরনো মরিচা ধরা সাইনবোর্ড চোখে পড়ে। যেখানে লেখা থাকে- পরিযায়ী পাখির আবাসস্থলে হর্ন বাজাবেন না; জলাশয়ের পাশে গাড়ি পার্ক করবেন না; আতশবাজি নিষিদ্ধ- এরকম সতর্কবার্তা। কারণ একটাই, শীতের মাসগুলোতে মহাদেশ পাড়ি দিয়ে পাখিরা এখানে আসে। কিছু পাখি সাইবেরিয়া থেকেও আসে।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন

টেকনাফে আটক রোহিঙ্গা দম্পতি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা দম্পতিকে আটকের পর তারা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিহতরা হলেন- দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। পুলিশের বক্তব্য, এরা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৩ পূর্বাহ্ন

রাজনৈতিক ছত্রছায়ায় ও পরিচয়ে দুর্নীতির শেকড় আরও গভীরতর: টিআইবি

ছাত্র ও যুবনেতাদের একাংশের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি গৃহীত পদক্ষেপের ফলে দুর্নীতির যে চিত্র প্রকাশিত হচ্ছে, তাকে ‘হিমশৈলের চূড়ামাত্র’ আখ্যায়িত করে সর্বাত্মক জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে ৩ ক্লাবে র‍্যাবের অভিযান, জুয়ার সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামের তিনটি ক্রীড়া ক্লাবে অভিযান চালিয়েছে র‍্যাব যার মধ্যে দুটিতে জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন

বাংলাদেশকে ঋণ দিতে লোক ঢাকায় ব্রিফকেস নিয়ে হাঁটছে: পরিকল্পনামন্ত্রী

“বাংলাদেশকে ঋণ দিতে হাজার হাজার লোক ঢাকায় ব্রিফকেস নিয়ে হাঁটছে,” বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৯ অপরাহ্ন

কলাবাগান ক্লাবের প্রেসিডেন্ট ফিরোজ ১০ দিনের রিমান্ডে

গতরাতে ক্লাব থেকে গ্রেপ্তার কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবের প্রেসিডেন্ট শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০ অপরাহ্ন

৩ মামলা দিয়ে জি কে শামীমকে পুলিশের কাছে হস্তান্তর

যুবলীগের নেতা হিসেবে পরিচিত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দিয়েছে র‍্যাব। শুক্রবার নিকেতনে ব্যবসায়িক কার্যালয় থেকে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার শামীমকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর হুমায়ুন কবির পদত্যাগ করেছেন।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ পূর্বাহ্ন