৩ সপ্তাহে জিপি, রবির সঙ্গে দ্বন্দ্ব মেটাবে বিটিআরসি: অর্থমন্ত্রী
বিপুল পরিমাণ বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোন ও রবির সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে চলমান দ্বন্দ্ব আলোচনার ভিত্তিতে আগামী তিন সপ্তাহের মধ্যে সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
আপনি কোনো ভাষা চাপিয়ে দিতে পারেন না: রজনীকান্ত
কোনো ভাষা চাপিয়ে দেওয়া যাবে না, বলেছেন ভারতের তুমল জনপ্রিয় তারকা রজনীকান্ত। এক দেশ এক ভাষা ‘হিন্দি ভাষার মাধ্যমেই দেশকে ঐক্যবদ্ধ করা সম্ভব, তাই জাতীয় ভাষা হোক হিন্দি’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতজুড়ে প্রতিবাদ হচ্ছে।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
‘ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়, নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করে’
দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ঘেরাও করে অবস্থান নেওয়ায় ছাত্রলীগের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৩ পূর্বাহ্ন
ঢাবিতে দুর্নীতি বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন
মোদি-জিনপিং বৈঠকের ‘প্রধান বিষয়’ কাশ্মীর নয়
আগামী অক্টোবরে ভারতে সফরে আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সেসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার অনানুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। তবে, মোদি-জিনপিং বৈঠকে কাশ্মীরকে আলোচনার ‘প্রধান বিষয়’ হিসেবে চায় না চীন।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন
হাকালুকিতে ‘মাছের মড়ক ঠেকাতে বরাদ্দ নেই’
হাকালুকি হাওর যেমন ধানের অপার সম্ভাবনাময় এলাকা, তেমনি মাছেরও অভয়াশ্রম। এখান থেকে আশপাশের বিভিন্ন জেলার মাছের চাহিদা পূরণ করা হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম হাওর হাকালুকিতে বেশ কিছুদিন থেকে বিভিন্ন প্রজাতির দেশি মাছ মরে ভেসে উঠলেও স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ পূর্বাহ্ন
রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে ২ পিসিজেএসএস কর্মী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নবছড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) দুই কর্মী নিহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ পূর্বাহ্ন
সৌদি থেকে শূন্য হাতে ফিরলেন ১৬০ বাংলাদেশি
অনেক স্বপ্ন নিয়ে আট মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন সিলেটের আবু বক্কর। কিন্তু গতকাল রাতে শূন্য হাতে দেশে ফিরতে হয় তাকে। কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও সেদেশের পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে বলে জানান আবু বক্কর।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন
পারাপার!
মাত্র ১০০ ফুট দূরে ফুটওভার ব্রিজ!
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
তিস্তার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ
কয়েকদিনের টানা প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে তিস্তাপারের নিম্নাঞ্চল ও চর এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন তিস্তা পাড়ের প্রায় অর্ধ লাখেরও বেশি মানুষ। অনেকে গবাদি পশু-পাখি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪২ পূর্বাহ্ন
রাজশাহীর প্রসিদ্ধ ছোট মাছ ধরতে গিয়ে বিপাকে জেলেরা
বাঁশপাতা, পিওলি বা পাতাসির মতো ছোট মাছের কদর কে না বোঝে। কিন্তু এই ছোট মাছগুলি পদ্মা নদীতে ধরতে গিয়ে রাজশাহীর জেলেরা যে জালগুলো ব্যবহার করে, সেগুলো নিষিদ্ধ ঘোষিত ‘কারেন্ট জাল’ না হলেও, ছোট ফাঁসের জাল প্রয়োজন হয়।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩ অপরাহ্ন
নেত্রীর ইচ্ছার বাইরে আসলে কিছু হয় না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) ইচ্ছার বাইরে আসলে কিছু হয় না। নেত্রী সাধারণ সম্পাদক হিসেবে যাকেই পছন্দ করেন আওয়ামী লীগের কর্মী-কাউন্সিলররা তার প্রতি সবাই ঝুঁকে পড়েন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৭ অপরাহ্ন
২৪ ঘণ্টায় কমবে পেঁয়াজের দাম
পেঁয়াজের দাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমে যাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মো. আবু রায়হান আল বিরুনি। পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে বাজার স্বাভাবিক করতে সরকারের নেওয়া ব্যবস্থার কারণে এটা হবে বলেও আশ্বাস দেন তিনি।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৬ অপরাহ্ন
৩৭টি পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০১৯ অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক পদকের সংখ্যা ৩৭-এ উন্নীত হলো।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ অপরাহ্ন
প্রমাণ পাওয়া গেলে জাবি উপাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা: কাদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ-বাঁটোয়ারা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ অপরাহ্ন
আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ২৪
আফগানিস্তানের প্রেসিডেন্টের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছেন। কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে এই হামলা হয়। ওই সমাবেশে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বক্তব্য দেওয়ার কথা ছিল।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ন
বিমানের ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করেছেন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন
স্কলারশিপ মিললেও ছুটি মিলছে না
নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ে এক বছরের গবেষণা বৃত্তি পেয়েও সেখানে না যেতে পারার অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের একজন শিক্ষক। এ ক্ষেত্রে তিনি তার বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ন
প্রতি বিভাগে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল
রাজধানী ঢাকা ব্যতীত দেশের প্রতিটি বিভাগের অন্যান্য হাসপাতালের সহযোগিতায় ২ হাজার ৩৮৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ পূর্বাহ্ন
পদ্মাসেতু: ট্রেনও চলবে ২০২১ সাল থেকেই
২০২১ সালের জুনে পদ্মাসেতু উদ্বোধনের সময় সেতুটি দিয়ে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগ শুরু করার জন্যে কাজ করছে সরকার।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩০ পূর্বাহ্ন