ডেঙ্গুতে রাজশাহীতে ১ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২০ পূর্বাহ্ন
আমরা ‘ন্যায্য পাওনা’ দাবি করেছিলাম: রাব্বানী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল অভিযোগ করে বলেছেন, এক হাজার ৪৪৫ কোটি টাকার ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের ‘৪ থেকে ৬ শতাংশ’ চাঁদা দাবি করেছিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৯ পূর্বাহ্ন
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় গতকাল দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (৩১) নামে এক যুবক নিহতের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩১ পূর্বাহ্ন
গডফাদারদের আমরা ভয় পাই না: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এই শহরের বিশাল বড় গডফাদারদের আমরা ভয় পাই না। নয়-দশজন লোক হলেও আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকেছি।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৯ অপরাহ্ন
ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শফিকুল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহা. শফিকুল ইসলাম। আজ (১৩ সেপ্টেম্বর) তিনি বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৫ অপরাহ্ন
ছাত্রদলের কাউন্সিলে ‘বাধা’ দেওয়ায় সরকারের নিন্দায় বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপিকে পুনর্গঠনের জন্য তৃণমুল পর্যায় থেকে কাউন্সিল করার সিদ্ধান্তে বাধা প্রয়োগ করছে সরকার।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০০ অপরাহ্ন
ব্যাংকিং খাত থেকে জনগণের করের টাকা হরিলুট হয়েছে: টিআইবি
শীর্ষ ঋণখেলাপির ঋণ পুনঃতফসিলিকরণে বাংলাদেশ ব্যাংকের সম্মতির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৯ অপরাহ্ন
বেনাপোলে ভারতের ২ মুদ্রা পাচারকারী আটক
যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকায় গতরাতে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় দুইজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২ অপরাহ্ন
রাবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৭
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে এ ঘটনা ঘটে।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন
মহামারীর চেয়েও সড়কে মৃত্যু বেশি: সুলতানা কামাল
দেশে যেকোনো মহামারীর তুলনায় প্রতিদিন সড়কে বেশি মানুষ মারা যান বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯ পূর্বাহ্ন
প্রায় ৭ ঘণ্টা পর নিভলো মিনিস্টার হাইটেক পার্কের আগুন
প্রায় সাত ঘণ্টা পর নিভলো গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় স্থাপিত মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের আগুন।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন
আন্দোলনকারীদের ২ শর্ত মেনে নিলো জাবি প্রশাসন
আন্দোলনকারীদের দুটি শর্ত মেনে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে তিন কর্মদিবসের মধ্যে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩ পূর্বাহ্ন
‘বন্দুকযুদ্ধে’ আরও ২ রোহিঙ্গা নিহত
যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আরো দুই অভিযুক্ত আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এই দুই রোহিঙ্গা নিহত হন।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৪ পূর্বাহ্ন
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫৬ জন
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের শাধদপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন
গাজীপুরে মিনিস্টার ফ্রিজের কারখানায় আগুন
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের ইলেক্ট্রনিক্সের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৪ পূর্বাহ্ন
ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ ১ ‘মাদক চোরাকারবারি’ নিহত
কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তেঘোরিয়া এলাকায় দুই দল সন্দেহভাজন মাদক চোরাকারবারি এবং পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন ‘মাদক চোরাকারবারি’ নিহত হয়েছেন।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৩ পূর্বাহ্ন
সাবেক ছাত্রলীগ নেতার হামলার শিকার ওসি, এসআই
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেপ্তার করতে গেলে আসামির ধারালো অস্ত্রের আঘাতে ওসি ও এসআই আহত হয়েছেন।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৪ অপরাহ্ন
নাগরিকপঞ্জি ইস্যুতে পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপির পাল্টাপাল্টি অবস্থান
জাতীয় নাগরিকপুঞ্জি বা এনআরসি ইস্যুতে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এনআরসির বিরুদ্ধে পথে নেমেছে।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৩ অপরাহ্ন
নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন ১৮ নারী
সৌদি আরবে নির্যাতনের শিকার ১৮ নারী দেশে ফিরেছেন। তারা আজ (১২ সেপ্টেম্বর) সকালে আমিরাত এয়ারওয়েজ ই কে- ৫৮২ ফ্লাইটে দেশে ফিরেছেন।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৭ অপরাহ্ন
খালেদার মুক্তির দাবিতে বিএনপির ১২ দিনের কর্মসূচি
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করতে ১২ দিনের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হবে।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩২ অপরাহ্ন