পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যাত্রীদের চাপ, যানবাহন চলাচলের গতি, সড়কের দৈর্ঘ্য, ডাস্ট ম্যানেজমেন্ট, স্যুয়ারেজ ব্যবস্থাপনা ও বৃষ্টির পানি নিষ্কাশনের কথা মাথায় রেখে পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য স্থপতিদের প্রতি নির্দেশ দিয়েছেন।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪ অপরাহ্ন
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের চার কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নুর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ অপরাহ্ন
নিজের গায়ে আগুন, দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু
নিজের গায়ে আগুন দেওয়ার একদিন পর হাসপাতালে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:০২ অপরাহ্ন
৪৮ বছর পর সীমান্ত পিলারে বসলো বাংলাদেশের নাম
স্বাধীনতার প্রায় ৪৮ বছর পর দেশের সব সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম সরালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২১ অপরাহ্ন
গণভবনে প্রবেশাধিকার হারিয়ে চাপে শোভন-রব্বানী
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢোকার জন্য ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর যে বিশেষ পাস ছিল তা বাতিল করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ পূর্বাহ্ন
ধর্ষিতার সঙ্গে অভিযুক্তের থানায় বিয়ে, ওসি ক্লোজড, এসআই বরখাস্ত
গণধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকদের একজনের বিয়ে দেওয়ার ঘটনায় পাবনা সদর থানার ওসি ওবাইদুল হককে প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে একজন উপ-পরিদর্শকে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে কয়লাবাহী জাহাজডুবি
বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে কয়লাবাহী একটি লাইটার জাহাজ আজ সকালে ডুবে গেছে। জাহাজটিতে ১ হাজার ১০০ টন কয়লা ছিল।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫১ পূর্বাহ্ন
ডেঙ্গু: চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত স্কুলছাত্রীর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৩ পূর্বাহ্ন
অমীমাংসিত ইস্যুতে ভারত থেকে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছি: প্রধানমন্ত্রী
ভারত সফরের আগে প্রতিবেশী দেশটির কাছ থেকে তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে ইতিবাচক সাড়া পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২ অপরাহ্ন
রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ অপরাহ্ন
মেগা প্রকল্পের বীমা দেশীয় কোম্পানির মাধ্যমে করতে হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারি মেগা প্রকল্পের বীমা এখন থেকে দেশীয় কোম্পানির মাধ্যমে করতে হবে।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৪ অপরাহ্ন
পরীক্ষা ছাড়াই ঢাবিতে ভর্তি: সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি টিআইবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা ছাড়াই ভর্তির অভিযোগ ওঠার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
সরাসরি কৃষকের থেকে কেনো ধান-চাল কিনছে না সরকার: হাইকোর্ট
অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালার আওতায় সরাসরি কৃষকের কাছ থেকে কেনো ধান-চাল কিনছে না সরকার, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন
ছাত্রলীগের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী দেখছেন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন। কোন সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা সংশোধনের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী নিজেই করবেন।”
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন
কমিউনিটি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশের দীর্ঘদিনের দাবি পূরণে প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো। আজ সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির উদ্বোধন করেন।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাব বলেছে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ইয়াবা, গুলিসহ বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ আরও তিনজনকে আটক করা হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৪ পূর্বাহ্ন
ডেঙ্গু: খুলনায় মারা গেলেন এক নারী
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মঙ্গলবার রাতে ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০২ পূর্বাহ্ন
কলেজের ক্লাসরুম থেকে ২ ‘ইয়াবা ডিলার’ গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষ থেকে দুই জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৩ পূর্বাহ্ন
ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে নিহত ৩১
ইরাকের দক্ষিণাঞ্চলীয় পবিত্র শহর কারবালায় ইমাম হোসাইন (রা.) এর মাজারের কাছে আশুরা উপলক্ষে শিয়া মুসলমানদের তাজিয়া মিছিলে পদপিষ্ট হয়ে ৩১ জন নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৯ অপরাহ্ন
ছাত্রলীগের ২ নেতা একে অপরকে ইট দিয়ে আঘাত করেন, সাংবাদিক নাজেহালের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা নিজেদের মধ্যে মারামারি করে আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এ ঘটনা ঘটে।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০ অপরাহ্ন