ডেঙ্গুতে ময়মনসিংহ ও ফরিদপুরে ২ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে ময়মনসিংহ ও ফরিদপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন গ্রামপুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৭ অপরাহ্ন
আশুলিয়ায় পোশাক শ্রমিককে ‘গণধর্ষণ’, আটক ২
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ২১ বছর বয়সী এক নারী পোশাক শ্রমিককে তুলে নিয়ে ‘গণধর্ষণের’ অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক-সহকারীসহ নিহত ৩
বাগেরহাটে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অপর একটি ইটবোঝাই ট্রাকের চালক-সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হন।
১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ন
টেকনাফ-উখিয়ায় অনির্দিষ্টকালের জন্যে থ্রিজি-ফোরজি বন্ধ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকায় জন্য থ্রিজি এবং ফোরজি মোবাইল ডেটা সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উচ্চ গতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই দুই উপজেলায়।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন
টেকনাফে পাহাড় ধসে ২ শিশু নিহত
ভারী বৃষ্টির পর সৃষ্ট পাহাড়ধসে কক্সবাজারের টেকনাফে আজ সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন
আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন
মাটির ধরনের কারণে রাস্তা তৈরিতে চীন-ভারতের চেয়ে বেশি খরচ: কাদের
প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণে বেশি খরচের ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মাটির ধরনের কারণে ভারত এবং চীনের তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণের ব্যয় বেশি।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৪ অপরাহ্ন
বিরোধী দলীয় নেতা রওশন, উপনেতা জিএম কাদের
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদ ও উপনেতা হিসেবে জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৯ অপরাহ্ন
বাংলাদেশে বিএমডব্লিউ, মার্সিডিজ গাড়ি সংযোজনের প্রস্তাব এসেছে: অর্থমন্ত্রী
বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে সংযোজনের জন্য অর্থমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে জার্মানির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। অর্থমন্ত্রী বলেছেন, এই ব্র্যান্ড দুটি যেভাবে থাইল্যান্ডে গাড়ি অ্যাসেম্বল করে, সেভাবেই এখানেও করবে।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৭ অপরাহ্ন
এরশাদের ক্ষমতা দখলে অখুশি ছিলেন না হাসিনা: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্য হচ্ছে এটাই- এরশাদ যখন একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন, তখন তিনিই (শেখ হাসিনা) বাংলাদেশ-ভারতের সীমান্তের কাছে বলেছিলেন ‘সি ইজ নট আনহ্যাপি', উনি অখুশি নন এরশাদ আসাতে।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২ অপরাহ্ন
বাংলাদেশর উন্নয়ন প্রকল্পে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি
বাংলাদেশর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ন
ভারতে অর্থনৈতিক মন্দার প্রভাব: গাড়ি বিক্রিতে রেকর্ড পতন
ভারতের অর্থনীতিতে চলমান মন্দার ধাক্কা দেশটির গাড়ি শিল্পেও এসে লেগেছে। গত আগস্টে ভারতে গাড়ি বিক্রির যে হিসাব দেওয়া হয়েছে তা গত দুই দশকে সর্বনিম্ন।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২০
লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৫ পূর্বাহ্ন
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিধি প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে তিনমাসের মধ্যে বিধিমালা প্রণয়ন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪১ পূর্বাহ্ন
টাকা ছাড়া কাজ হয় না সাব-রেজিস্ট্রার অফিসে: টিআইবি
দলিল নিবন্ধনে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্নভাবে নিয়ম-বহির্ভূত অর্থ আদায় করা হয় বলে টিআইবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৩ পূর্বাহ্ন
আসামকে বিদেশি-মুক্ত করাই বিজেপির লক্ষ্য: অমিত শাহ
আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যটিতে এসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিলেন- আসামকে বিদেশি-মুক্ত করাই বিজেপির লক্ষ্য।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২১ পূর্বাহ্ন
জাবিতে উপাচার্যপন্থী শিক্ষকদের মৌনমিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পে অনিয়মের নানা অভিযোগ ওঠায় মৌনমিছিল করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন
আজমেরী ওসমানকে গ্রেপ্তারের দাবি
নারায়ণগঞ্জের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের দাবি জানিয়েছেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৮ পূর্বাহ্ন
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘ডাকাত’ নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত সদস্য নিহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৮ পূর্বাহ্ন