হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেলো আসামি

বগুড়ায় পুলিশের হেফাজতে থাকা মাদক মামলায় আসামি হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছে।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন

সুন্দরবনে অপরাধ কমাতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা বনবিভাগের

সুন্দরবনে অপরাধ কমাতে ড্রোনের সাহায্যে মনিটরিংয়ের পরিকল্পনা করছে বনবিভাগ। এছাড়াও, লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে সুন্দরবনের পাশে জালের বেড়া দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪২ পূর্বাহ্ন

জিয়া ও এরশাদকে রাষ্ট্রপতি বলা বৈধ নয়: প্রধানমন্ত্রী

সাবেক সেনাশাসক জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের শাসনামল আদালতের রায় অনুযায়ী অবৈধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দুজনের কাউকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা বৈধ নয়।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৩ অপরাহ্ন

আগামী বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা: দীপু মনি

অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের সব স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী দীপু মনি। সংসদে তিনি আজ বলেছেন, আগামী বছরের মধ্যে এটা হতে পারে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন

একক ব্যক্তির কোম্পানি গঠনের সুযোগ রেখে সংশোধন হচ্ছে কোম্পানি আইন

কোন একক ব্যক্তির কোম্পানি গঠনের সুযোগ রেখে ১৯৯৪ সালের কোম্পানি আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনে ‘এক ব্যক্তি কোম্পানি’ নামে নতুন ধারা যুক্ত করা হচ্ছে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৩ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করবে বিএনপি

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে ঢাকায় ও তারপর সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫ অপরাহ্ন

অস্ত্র চোরাচালানে ‘সীমান্ত হাট’

ভারতের আন্তঃরাজ্য অস্ত্র চোরাচালানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চোরাচালানের অন্যতম রুট হিসেবে সিলেটের একটি সীমান্ত-হাটকে বেছে নিয়েছে আন্তঃদেশীয় চক্রটি।
৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৪ অপরাহ্ন

আজমেরী ওসমানের সহযোগীরা রিমান্ডে

নারায়ণগঞ্জের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের দুই সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন

ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: কাদের

কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার বিতর্কিত কর্মকাণ্ড ও তাদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেছেন সংগঠনের সাংগঠনিক নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা- গণমাধ্যমে ফলাও করে এ সংবাদ প্রকাশিত হওয়ার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আকারে কিছু হয়নি।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৮ পূর্বাহ্ন

জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ, দাবি রাঙ্গার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দাবি করেছেন দলের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ রয়েছেন। দলে কোনো বিভক্তি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এক বাংলাদেশি পিএইচডি গবেষণারত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ঢাকা ও খুলনায় ২ জনের মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা ও খুলনায় দুজনের মৃত্যু হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন

ধর্মঘটে চট্টগ্রামের সঙ্গে ১২ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে ১২টি জেলার সড়ক যোগাযোগ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন

ধরা পড়েনি আজমেরী ওসমান, ২ সহযোগীর রিমান্ড শুনানি আজ

চাঁদা না পেয়ে মারধর ও হুমকির অভিযোগের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৫ পূর্বাহ্ন

আলোচনায় ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার সংবাদ

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন

গাজীপুরে বিস্ফোরণে আহত ১৮, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় চারতলা ভবনের নিচতলার একটি হোটেলে গ্যাস বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছেন। এতে পাশের রাঁধুনী রেস্টুরেন্ট এন্ড হোটেলও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় পাঁচ-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪০ পূর্বাহ্ন

‘শামীম ওসমানের সমাবেশ, গাড়ি যাবে না’

‘কেন গাড়ি নিয়ে বের হয়েছিস। জানিস না, আজ শামীম ওসমানের সমাবেশ। গাড়ি ঘুরিয়ে নিয়ে যা, গাড়ি আর যাবে না। যাত্রীরা হেঁটে যাবে।’ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জ আদালতের সামনে বিআরটিসির বাস চালককে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৫ অপরাহ্ন

আতিয়া মহলে অভিযান: পিবিআই’র অভিযোগপত্রে ৩ জঙ্গি

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে আলোচিত জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় তিন নব্য জেএমবি সদস্যকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৩ অপরাহ্ন

প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান: আগুন নিয়ে খেলবেন না

নারায়ণগঞ্জের প্রশাসনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, প্রশাসনকে বলছি শুদ্ধি অভিযান চালান প্রশাসনের ভেতরে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ মানেই আগুন নিয়ে খেলা। সুতরাং খেলবেন না, পারবেন না। জিয়া পারে নাই, খালেদা জিয়া পারে নাই, এরশাদ পারে নাই।”
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ অপরাহ্ন

সরকারের প্রচেষ্টায় সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:২২ অপরাহ্ন