পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছেন রওশন

জাতীয় পার্টির চেয়ারপারসন হিসেবে ঘোষিত হবার দুই দিন পর দলের পার্লামেন্টারি পার্টির বৈঠক ডাকলেন রওশন এরশাদ। আগামীকাল দুপুর ১টায় রওশনের পার্লামেন্ট অফিসে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৯ অপরাহ্ন

কারণ দর্শানোর নোটিশ পাবেন উপজেলা নির্বাচনে আ. লীগের বিদ্রোহীরা: কাদের

উপজেলা নির্বাচনে বিদ্রোহ করা আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী ও তাদের মদদদাতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে শনিবার জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ন

হামলাকারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় জাবি প্রশাসনের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মণ্ডলের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

গ্যাং বলে কোনো শব্দ থাকবে না, সবাইকে নিশ্চিহ্ন করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানী থেকে কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন

নিবিড় পর্যবেক্ষণে বুদ্ধদেব ভট্টাচার্য

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে কলকাতার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫১ পূর্বাহ্ন

জাবির ছাত্রলীগ নেতা মারধর করলেন দুর্নীতি বিরোধী আন্দোলনের সংগঠককে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জড়িত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় রুবাইয়া আক্তার নামে মানিকগঞ্জের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৭ পূর্বাহ্ন

ভারতে চন্দ্রাভিযান রাজনীতি

চাঁদের মাটিতে নামার কয়েক সেকেন্ড আগেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের পাঠানো মহাকাশ যান ‘চন্দ্রযান-২’ এর। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৭ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের পাসপোর্ট-জাতীয় পরিচয়পত্র পাওয়ার নেপথ্যে সিন্ডিকেট

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরিতে সহায়তা করছে স্থানীয় কিছু মানুষ এবং রোহিঙ্গা দালালদের সিন্ডিকেট। এরা অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে বলে পুলিশ ও পাসপোর্ট কর্মকর্তারা জানিয়েছেন।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০১ পূর্বাহ্ন

বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ

প্রবল শ্বাসকষ্ট ও রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কলকাতার উডল্যান্ড নামে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয় বর্ষীয়ান এই বাম নেতাকে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৯ অপরাহ্ন

হাতিরঝিল থেকে কিশোর গ্যাং গ্রুপের শতাধিক সদস্য আটক

রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের শতাধিক সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৩ অপরাহ্ন

চট্টগ্রামে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় আবু সায়েদ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৯ অপরাহ্ন

খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলায় প্রতিপক্ষের নৃশংস হামলায় টিপু শেখ (৫০) নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫২ অপরাহ্ন

উখিয়ায় জব্দ করা সরঞ্জাম স্থানীয় জনগোষ্ঠীদের সহায়তার জন্য: আইওএম

কক্সবাজারের উখিয়ায় একটি এনজিওর গুদাম থেকে ‘দেশীয় অস্ত্র’ জব্দ করার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

আজমেরীর দুই সহযোগীকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

চাঁদা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনায় আজমেরীর দুই সহযোগীকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৪ অপরাহ্ন

শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপিকে সংকটে ফেলে দিয়েছে। তারা এ থেকে বেরিয়ে আসতে পারছে না।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন

আজ রাতে চাঁদে নামবে ভারতের মহাকাশ যান

ভারতের মহাকাশ যান ‘চন্দ্রযান-২’ আজ মধ্যরাতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে নামবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন

ফেসবুক পোস্টের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএসটিইউ) ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

বাংলাদেশি পাসপোর্ট: ৪ রোহিঙ্গা যুবক আটক

বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। এছাড়াও, বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করার সময় অপর এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৭ পূর্বাহ্ন

মহাসড়ক থেকে টোল আদায়ের সিদ্ধান্ত গণবিরোধী: রিজভী

দেশের মহাসড়কগুলো থেকে টোল আদায় করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে সম্পূর্ণ গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন