আজমেরী ওসমানের কার্যালয় ও বাসায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমানের কার্যালয় ও বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। সেসময় আজমেরীর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪০ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি মুগাবে মারা গেছেন

জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি রবার্ট মুগাবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৯৫ বছর।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ই-ট্রাফিক প্রসিকিউশন, ফাইন পেমেন্ট সিস্টেম চালু

বৃহত্তর রংপুরের আট জেলার মধ্যে প্রথম লালমনিরহাটে চালু করা হলো ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৭ পূর্বাহ্ন

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না ২০২১ থেকে

প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিন শ্রেণির শিক্ষার্থীদের আগামী ২০২১ সাল থেকে আর স্কুলের পরীক্ষায় বসতে হবে না। আজ সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকের এই শিক্ষার্থীরা বিনা পরীক্ষাতেই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে। তবে ক্লাসে তাদের পড়ালেখার মান যাচাইয়ের ব্যবস্থা থাকবে।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪ অপরাহ্ন

তিতাসের মৃত্যুতে যুগ্ম সচিবের দায় নেই: তদন্ত প্রতিবেদন

‘ভিআইপি সুবিধা’ দেওয়ার নামে ফেরিযাত্রা প্রায় তিন ঘণ্টা আটকে রাখায় মাঝনদীতে স্কুলছাত্রের মারা যাওয়ার ঘটনায় যুগ্ম সচিব মো. আব্দুস সবুর মন্ডলকে দায়ী করার কোনো ‘যৌক্তিক কারণ’ নেই বলে জানিয়েছে এই ঘটনা তদন্তে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ অপরাহ্ন

বাংলাদেশিকে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আজ এক বাংলাদেশিকে গুলি করে মেরে লাশ নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ অপরাহ্ন

কেন লাইসেন্স বাতিল হবে না, নোটিস পেল জিপি-রবি

দেশের বড় দুই মোবাইল ফোন অপারেটরের গ্রামীণফোন ও রবির টুজি ও থ্রিজি লাইসেন্স কেন বাতিল কর হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস ইস্যু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া চায় রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক

সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে যাবে। কারণ তারা চায় বাস্ত্যুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

কুশিয়ারা নদীর সাড়ে ৩ মণ ওজনের বাঘাইড়

১৫০ কেজি অর্থাৎ প্রায় সাড়ে তিন মণ ওজনের বাঘাইড় মাছটি সিলেটের লালবাজারে এনেছেন একদল জেলে। বিক্রির জন্যে ‘আগে আসলে আগে পাবেন, পরে আসলে পস্তাবেন’- এভাবেই নগরীতে মাইকিং করা হয়।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩ পূর্বাহ্ন

রওশনকে যারা চেয়ারপারসন ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জিএম কাদের

জাতীয় পার্টির একাংশের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা কো-চেয়ারপারসন রওশন এরশাদকে দলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন

সমুদ্র সম্পদ ব্যবহার করে দারিদ্র্য বিমোচন করতে পারি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওরা সদস্য রাষ্ট্রগুলোকে সমুদ্রের তলদেশের অনাবিষ্কৃত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে একটি অভিন্ন টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার আহবান জানিয়েছেন।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন

আবার ভাঙছে জাপা, একাংশের চেয়ারপারসন রওশন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাপার চেয়ারপারসন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০ পূর্বাহ্ন

বাল্য বিয়ের দায়ে কাজীসহ ৩ জনের জেল

নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজী শেখসুন্দর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বিয়ের কাজী, ঘটক ও মেয়ের বাবা প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৩ পূর্বাহ্ন

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের অবস্থান

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়া, শ্রমিক ছাঁটাই বন্ধ, নারী শ্রমিকদের মারধরের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪১ পূর্বাহ্ন

‘রোহিঙ্গা স্থানান্তর সমর্থন করো, নইলে দেশ ছাড়ো’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ প্রয়োগ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন৷ পাশাপাশি, তিনি চান, রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তরের বাংলাদেশের যে পরিকল্পনা, তাতে জাতিসংঘের সংস্থাগুলো সমর্থন দিক, নইতো (সংস্থাগুলো) দেশ ছেড়ে চলে যাক৷
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৪ পূর্বাহ্ন

ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে ওআইসির শক্তিশালী ভূমিকা পালনের আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি সৃষ্টি এবং ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে শক্তিশালী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৪ পূর্বাহ্ন

ডেঙ্গু: ২৭ দিনের সন্তান রেখে চলে গেলেন নার্স চামেলী

মাত্র ২৭ দিনের শিশু সন্তান রেখে মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালের নার্স চামেলী বেগম (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৮ পূর্বাহ্ন

তাজিয়া মিছিলে রক্তপাতে ডিএমপির নিষেধাজ্ঞা

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া শোকমিছিলে পাইক অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে তাজিয়া মিছিলের নিরাপত্তার স্বার্থে ছুরি, তরবারি, বর্শা, বল্লমের মতো সব ধরনের অস্ত্র বহনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩০ অপরাহ্ন

ফিরিয়ে দেওয়া হলো মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরের বাংলাদেশ ভূখণ্ড থেকে আটক হওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ অপরাহ্ন

অপপ্রচার নিয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী সম্প্রদায়কে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন, এখন সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা মূলত দেশের ব্যবসা-বাণিজ্যেরই ক্ষতি সাধন করছে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০ অপরাহ্ন