সারাদেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী।
২৩ আগস্ট ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন

বেদে দম্পতিকে সাপের কামড়, স্বামীর মৃত্যু

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে এক বেদের মৃত্যু হয়েছে। তার স্ত্রীর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর সাতক্ষীরা আলীপুর নতুন বাজার এলাকায় তাদের সাপে কামড়ায়।
২৩ আগস্ট ২০১৯, ০৫:৪৩ পূর্বাহ্ন

বছরে তিনটি করে বাঘ হত্যা সুন্দরবনে

বাংলাদেশে সুন্দরবন অংশে প্রতি বছর তিনটিরও বেশি বাঘ চোরাশিকারিদের হাতে নিহত হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বন্যপ্রাণী চোরাচালানের ওপর নজরদারিকারী সংস্থা “ট্রাফিক”।
২৩ আগস্ট ২০১৯, ০৪:২৭ পূর্বাহ্ন

হাইকোর্টের তিন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত

হাইকোর্টের তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
২২ আগস্ট ২০১৯, ০৩:১২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হলো দুটি বাল্যবিয়ে, বরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অপ্রাপ্তবয়স্ক দুই ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। সদর উপজেলার সাদেকপুর গ্রামে ও জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় ওই ছাত্রীদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়।
২২ আগস্ট ২০১৯, ০২:২২ অপরাহ্ন

আর বেশি দিন রোহিঙ্গারা আরামে থাকতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে। আর বেশি দিন রোহিঙ্গারা আরামে থাকতে পারবে না। মানবিক এই সংকট মোকাবিলায় দতারাও আর অর্থ দিতে চাইবে না। তখনই সমস্যা তৈরি হবে।
২২ আগস্ট ২০১৯, ০১:৪০ অপরাহ্ন

ফরিদপুরে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

ফরিদপুরের সালথা ও নগরকান্দায় উপজেলায় পৃথক তিনটি জায়গায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন রান্না করার সময় ও অন্য দুজন কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান।
২২ আগস্ট ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন

চা শ্রমিকদের রেশনে মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহের অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে বেশ কিছুদিন ধরে শ্রমিকদের রেশনে মেয়াদোত্তীর্ণসহ আটা সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, এই আটা খেলে পেটের পীড়াসহ নানা ধরণের রোগের সৃষ্টি হতে পারে।
২২ আগস্ট ২০১৯, ১০:২৮ পূর্বাহ্ন

ডেঙ্গু: বরিশালে আরো ১ জনের মৃত্যু

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
২২ আগস্ট ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিচ্ছে না ভারত: ট্রাম্প

আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত, ইরান রাশিয়া এবং তুরস্কের মতো দেশগুলোর সহায়তা চান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
২২ আগস্ট ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিমানে তৃতীয় ড্রিমলাইনার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ আগস্ট ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন

কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি নন

কক্সবাজার এবং খাগড়াছড়ির আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে যারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী শুধু তাদেরকেই প্রত্যাবাসন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু, কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি হয়েছেন, এমন তথ্য জানা যায়নি। জানা গেছে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি নন।
২২ আগস্ট ২০১৯, ০৭:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।
২২ আগস্ট ২০১৯, ০৬:২৭ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফের হোয়াইক্যং উরুবুনিয়া কাটাখাল এলাকায় আজ (২২ আগস্ট) ভোরে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহতের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২২ আগস্ট ২০১৯, ০৫:১৫ পূর্বাহ্ন

মসজিদের ভেতর থেকে ইমামের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি মসজিদের ভেতর থেকে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা, কেনো এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
২২ আগস্ট ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন

চাতাল শ্রমিকদের বঞ্চনার জীবন

তপ্ত রোদে মানুষ যখন বাইরে যেতে ভয় পান বা ছায়ায় বসে বিশ্রাম নেন। তখনই একদল শ্রমিককে খালি পায়ে ইট-পাথরের চাতালে ধান শুকাতে দেখা যায়। এরা হলেন চাতাল শ্রমিক। প্রচণ্ড রোদ মাথায় নিয়ে দিনভর শ্রম দিতে হয় তাদের। কিন্তু, আয়-রোজগার যা হয় তা দিয়ে সংসার চালানো কষ্টকর।
২২ আগস্ট ২০১৯, ০৪:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী বিমানের ‘গাংচিল’ উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (২২ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাংচিল’ উদ্বোধন করবেন।
২২ আগস্ট ২০১৯, ০৪:২৪ পূর্বাহ্ন

গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত সরকার জড়িত ছিল: প্রধানমন্ত্রী

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত সরকার জড়িত ছিল দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এমন হামলা সম্ভব নয়।
২১ আগস্ট ২০১৯, ০২:৪৫ অপরাহ্ন

বিক্রির সময় ২২ দিন বয়সী নবজাতক উদ্ধার

২২ দিন বয়সী এক নবজাতককে বিক্রির সময় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা সদরের হিমাইতপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে পরিবারের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
২১ আগস্ট ২০১৯, ০২:১৩ অপরাহ্ন

গ্রেনেড হামলা: ‘দুই চার মাসে পেপারবুক’

আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ আদালতে জেল আবেদন ও ডেথ রেফারেন্সের শুনানির জন্য সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক প্রস্তুত করছে। দুই থেকে চার মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।
২১ আগস্ট ২০১৯, ০১:৫২ অপরাহ্ন